যখনই হোক স্বহস্ত থাকিতে পরদ্বারহস্ত না হবার প্রত্যয়ে চিড় ধরেছে প্রতুর। মেজবাহ য়াযাদ তখন মাসুম ভাইয়ের কমিটি ছিনতাই করে মেলা নখরামী করেছে। সেই প্রতিবাদে নতুন কমিটি পাত্রী দেখা শুরু করেছে। কারণ য়াযাদের কাজের নমুন দেখেন,
ফোন করলো মেয়েটিকে, হ্যালো?
কি য়াযাদ ভাই! আপনি টুটুলের বায়োডাটা তো দিলেন না এখনও?
ওই যে টাইপ হচ্ছে! তা তোমার খবর কি বলো? বিয়ে করতে যাচ্ছো বলে লজ্জা লাগছে!
ল্যাবএইড বালিকা মনে মনে বিরক্ত হলেও প্রকাশ করছে না। বলে, আরে না, সময় কোথায়! এত কাজ!
য়াযাদ বলে, তা বুঝছো, টুটুল কিন্তু খুব ভাল ছেলে! নিজের একটা ফ্লাট আছে! আমরা কেউ সেখানে যাই না।
কেন?
তুমি আবার বুঝতে টুজতে পারো যে ওর খালি ফ্লাট আবার লিটনের মত হয়ে গেল কিনা! ছেলে খুবই ভাল, এসব এলাউ করে না!
পাত্রী বলে, আচ্ছা য়াযাদ ভাই, আপনি আমার মায়ের সাথে আলাপ করলেই ভাল হয়, সে যা বলবে আমি তাই করবো! আপনি বায়োডাটা আর ছবি মাকে পাঠিয়ে দিয়েন, আমি তার কাছ থেকে নিয়ে দেখে নেব!
য়াযাদ বলে, আরে কি যে বলো, আজকালকার মেয়ে একটু দেখবে শুনবে, টুটুলের সাথে ঘুরবে টুরবে! জানোই তো, এখনই একটু ইয়েটিয়ের বয়স!
পাত্রী এবার মহা বিরক্ত। নেহায়েত কলিগ বলে কিছু বলতে পারে না। টুটুলের বায়োডাটা এক মাস পর্যন্ত দিতে পারে নাই, ওদিকে এই উসিলায় অফিসে তার কিউবিকলের সামনে দশবার ঘুরে যাবে। অফিস থেকে ফিরেও কোন নিস্তার নাই। তিনচারবার ফোন করবে। আর একবার ফোন করলে ছাড়ার কোন নামগন্ধ নাই।
পাত্রী বলে, য়াযাদ ভাই এখন রাখি!
য়াযাদ বলে, তা তো রাখবেই!
শেষমেষ সম্ভাব্য পাত্রী য়াযাদের হাত থেকে বাঁচার জন্য গতকাল জানিয়ে দিয়েছে সে ইহজনমে আর বিবাহ করিবে না। টুটুলকে কমিটির অন্যান্য সদস্যরা বিষয়টা জানানোর পরে বেচারা লিটনের ফ্লাট বন্ধ করে কি না কি যেন করছে। বিষয়টা সহ্যসীমার বর্ডার ক্রস করাতে পাল্টা কমিটি নিম্নোক্ত পাত্রীর খবর সরবরাহ করেছে। উল্লেখ্য টুটুল নতুন কমিটিকে জানিয়েছে মেজবাহ য়াযাদকে যেন কোনভাবেই এই পাত্রীর ফোন নম্বর না দেয়া হয়।
পাত্রীর ওজন - (বলা নিষেধ, য়াযাদ খুঁজে বের করে ফেলতে পারে)
হাইট - ৫ ফিট চার ইঞ্চি (আশংকায় আছি, আজকে থেকে মেজবাহ এই হাইটের সব মেয়েকে ধরে ধরে জিজ্ঞেস না শুরু করে)
গায়ের রঙ - ফর্সা
চাকুরী - স্টান্ডার্ড চার্টার্ডে (বেতন বলা নিষেধ আছে, প্রতুর চাইতে বেশী হইলেও হইতে পারে)
ঢাকায় মা ও মেয়ে থাকে।
বাবা পরলোকে।
বাড়ীঃ গ্রেট বরিশাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

