আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী

১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৯

শেয়ারঃ
0 15 0

অর্থনীতির ঐতিহ্যবাহী ধরণটা এমন যে ধরুন আপনার দুটো গরু আছে; তার মধ্যে একটা বিক্রি করে দেবেন এবং একটা গাভী কিনবেন। ফলে গরুর উৎপাদন বাড়বে এবং অর্থনীতি স্ফীত হবে। সাম্যবাদে একটা গরু তার প্রতিবেশীকে দান করে দেয়া হয়। কমিউনিজমের সরকার দুটো গরুই নিয়ে নেয় এবং বিনিময়ে আপনাকে কিছু দুগ্ধ দেবে। ফেসিস্ট সরকার আপনার দুটো গরুই কেড়ে নিয়ে উল্টো দুধ আপনার কাছে বিক্রি করবে। নাৎসীজমে দুটো গরু ছিনিয়ে নিয়ে আপনাকে মেরে ফেলবে। ব্রুকরেটেসিজমে দুটো গরুকে কেড়ে নেয়া হয়। তারপরে একটাকে মেরে ফেলে। অন্যটা দুধ দিলেও সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে।

কিন্তু ভারতীয় অর্থনীতির ধরণটাই ভিন্ন। তাদের কারো দুটো গরু থাকলে, দুটোকেই তারা উপাসনা করে। পাকিস্থানীদের চিত্রটা আরো ভিন্ন। নিজেদের কোন গরু নাই কিন্তু দাবী করে যে ভারতীয়দের সব গরু আসলে তাদেরই। এরপরে যুক্তরাষ্ট্রের কাছে অর্থ-সাহায্য চাইবে, চীনের কাছে সামরিক সহায়তা, বৃটিশদের কাছে প্রযুক্তি, ফ্রান্সের কাছে সাবমেরিন, সুইজারল্যান্ডের কাছে ঋণ, রাশিয়ার কাছে ঔষধ এবং জাপানের কাছে ইকুপমেন্ট। এগুলো দিয়ে গরু কিনে বলবে তারা আসলে বৈশ্বিক নির্যাতনের শিকার।

আমেরিকানরা একটা গরু বিক্রি করে দেবে এবং অন্যটিকে দিয়ে চারটি গাভীর সমান দুধ উৎপাদনের চেষ্টা করবে। এরপর সেটা মরে গেলে চোখ গোলগোল করে তাকাবে। গরুর মৃত্যুর জন্য গরুবহুল একটা দেশকে দায়ী করে তাদেরকে মানবতার জন্য হুমকীসরূপ বলে আখ্যায়িত করবে। ফলে বিশ্বকে বাঁচানোর জন্য সেইদেশটির সাথে যুদ্ধ ঘোষণা করবে এবং সব গরুগুলো দখলে নিয়ে নেবে।

কানাডার অর্থনীতি বেশ চমৎকার। তাদের দুটো গরুই গে।

নাইজেরিয়ান কারো যদি দুটো গরু থাকে তবে সে একটা খেয়ে ফেলে বলবে চুরি গেছে। তারপরে পুলিশকে খবর দেবে। পুলিশ একশ কিলোমিটারের মধ্যে সমস্ত মানুষকে গ্রেফতার করবে। নির্যাতন করে সবার নিকট থেকে একটা গরু আদায় করবে। চুরি যাওয়া গরুর মালিককে একটা গরু ফিরিয়ে দিয়ে পুলিশ নিজে একটা গরুর খামার চালু করবে।

রাশিয়ানরা দুটো গরু গুনে পাঁচটা আবিষ্কার করবে। পরেরবার গুনে পাবে ৪২টা। এরপরের বার গুনে ১৭টা। হতাশ হয়ে গোনা বাদ দিয়ে একটা ভোদকার বোতল খুলবে।

ফরাশীদের দুটো গরু থাকলে তৃতীয়টি অর্জনের জন্য হরতাল করবে। জার্মানরা তাদের দুটো গরুকে প্রযুক্তি খাটিয়ে একশ বছর বাঁচাবে। মাসে একবার খাবে আর অনবরত দুধ দিয়ে যাবে। তবে সবচেয়ে পাগলাটে হচ্ছে বৃটিশ অর্থনীতি। তাদের ঠিকই দুটো গরু আছে কিন্তু দুটোই ম্যাডকাউ। ইতালীরা জানে না যে তাদের গরু দুটো কোথায়। সুইজদের পাঁচ হাজার গরু থাকলেও একটাও নিজেদের নয়। কমিশনের বিনিময়ে অন্যের গরুর ভরনপোষন করে।

জাপানীরা তাদের দুটো গরুকে এমন ভাবে ডিজাইন করবে যেন সেগুলো স্বাভাবিক আকৃতির চেয়ে দশগুন ক্ষুদ্র হয়ে যায় এবং বিশগুন বেশী দুধ দেয়। এরপরে গরুর ছবি দিয়ে চমৎকার কার্টুন তৈরী করে কাউকিমন নাম দিয়ে বিশ্বজুড়ে প্রচার করে। চাইনিজরা তাদের দুটো গরুর দুধদোয়ানোর জন্য তিনশ জন মানুষকে নিযুক্ত করে। তারপরে চাউর করে যে তাদের পুরো কর্মসংস্থানের ব্যবস্থা আছে। কেউ সত্যি সংখ্যাটা বললে তাকে জেলে চালান করে দেয়।

বৈশ্বিক অর্থনীতির তুলনায় বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ভিন্ন। এখানে অর্থনীতির সাথে কেহই পরিচিত না। একটা গরুকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দেয় আর অন্যগরুটিকে বানায় বিরোধী দলের নেতা।

উৎসঃ ১, ২, - অবলম্বনে নিজের মত করে লেখা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৩
যীশূ বলেছেন: পড়তে পড়তেই বুঝছিলাম, খানিকটা অবলম্বন আছে।

তবুও চমৎকার উপস্থাপনের জন্য +
৩. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৫
কাঙ্গাল মুরশিদ বলেছেন: দারুন হয়েছে।
আগে আমরা একটা গরুকে প্রধানমন্ত্রী আর একটাকে বিরোধীদলীয় নেতা বানাতাম। আর এখনকার গোলমেলে সরকার দুটো গরু বিক্রি করে কিছু ছাগল আমদানী করতে চাচ্ছে।
৪. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৬
(অ)গাণিতিক বলেছেন: ফাটাফাটি!!! জট্টীলাস !! +
৫. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৬
শুভ বলেছেন: গরুর্থনীতি: হা হা হা। আপনাকে আগে বলেছিলাম সম্ভবত, বিচিত্রসব বিষয়ে ঝড়ের গতিতে আপনি লিখতে পারেন। কার্ও ঝড়ের গতিতে লেখার ক্ষমতা আমাকে মুগ্ধ করে। নিজের ঘাটতিটার কথা মনে পড়ে যায় বলে...।

অফ-টপিক:
আপনার লিংকটা পেয়েছি। লম্বা একটা ধন্যবাদ পাওনা হলেন উইথ ১ পেগ চা!

ভাল কথা আপনার প্রোফাইলের এই হেলমেটটা কি বুলেট প্রুফ?

৬. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৭
অদ্ভুত আঁধার এক বলেছেন: আরে জটিল তো,
বিশাল গবেষণা।
মজা পাইসি
আমাদের আপাতত কাজ গোয়াল বানিয়ে দুটোকে আটকে রাখা।
৭. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫১
আদনান শামীম বলেছেন: প্লাস! দারুন লেখা। ফেভারিট করলাম।
৮. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:১৫
যীশূ বলেছেন: কাঙ্গাল মুরশিদের কমেন্টে +
৯. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:১৮
রাহা বলেছেন: পুরান জুকস.. মাইনাচ....
গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী আর ব্লগ লিখেছেন আরেকটি গরু !!!!
:)
১০. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:২০
রোডায়া বলেছেন: চমৎকার উপস্থাপনা৷
১১. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:২১
মিলটন বলেছেন: কৌশিক বাবুর মাথায় এত বুদ্ধি!!
১২. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:২২
রাহা বলেছেন: ওরে.............. সেইরকম কমেন্ট......কাঙ্গাল মুরশিদ রে ++
১৩. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৭
পরীর রানী বলেছেন: চান্দু, মাতায় জবা কুছুমের তেল দে, মাতা টান্ডা তাকবো তোর
১৪. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৯
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: জটিল লাগছে, মজা পাইলাম। প্লাস।
১৫. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ২:০৫
কোপা সামছু বলেছেন: জটিল হইছে

সামহয়্যারে একটা গরু আছে, ওইটা আবার মাথায় হেলমেট প্ইরা থাকে, আর সারাদিন ব্লগে গাভী খুইজ্যা বেড়ায়। ;)

মাগার গরুটা এইটা বুজে না যে , যদিও একটা গাভী ধরতে পারে তাতে কোন লাভ নাই। কারন তার সে গাভীটারে কিছুই করার মত ক্ষমতা নাই।

আর গাভীটারে কিছুই না করা হইলে, গাভীর বাছুর হবে না।
বাছুর না হইলে তো গরু দুধ দিতে পারে না।

এখন প্রশ্ন হইল, গাভীটা যদি দুধ না দেয়, তা হইলে ব্লগের দুগ্ধখোর গুলা দুধ খাবে কোথা থেকে?

(দুগ্ধখোর গুলা তো গরুটার সাথে থাকে চামে ফ্রি দুধ খাওনের আশায়। এখন কি উপায়?)

দয়া করে সবাই এর উত্তর দিন,
১৭. ১৫ ই জুন, ২০০৮ রাত ৮:১০
শওকত হোসেন মাসুম বলেছেন: অতিউত্তম, অবলম্বন হইলেও অতি উত্তম। প্রিয়তে রাখলাম
১৮. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪১
কঁাকন বলেছেন: বস এইলিখাটা নতুনদের জন্য রিপোস্ট হওয়া দরকার
এটা না পরলে আপনেরে পাদ বিসেষজ্ঞই ভাবতাম
জটিল
ভালো থাকেন
১৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৬
ত্রিভুজ বলেছেন: গরু 'র বিজনেস কেমন চলছে?
২০. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:১৯
শূন্য আরণ্যক বলেছেন: জটিল , কঠিন ....... সুপার .............. ভাইজান এই লেখা বিখ্যাত কেউ লেখলে আরো বিখ্যাত হয়ে যেত ;;;;;;;;;;;;;;;;;
২১. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪
বজ্রনিনাদ বলেছেন: জোসসস. . . . হে হে হে
২২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩
পারাবত বলেছেন: একটা গরুকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দেয় আর অন্যগরুটিকে বানায় বিরোধী দলের নেতা।

জটিললললললল
২৩. ২২ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪১
রাষ্ট্রপ্রধান বলেছেন: ওফ ! দুর্দান্ত !

তয় এরশাদ মনে লয় গাভী =p~ =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-))

 

মোট সময় লেগেছে ১.১৯৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ