কলিগকে নিয়ে লেখা কাহিনীর খবর কখনও যদি সে টের পেয়ে যায় এই ভয়ে বাসায় ইন্টারনেট নেবার সংবাদটা গোপন রাখতে চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি জেনে গেলেন একদিন। বললেন, আমার একটা গুরুত্বপূর্ণ মেইল চেক করতে হবে!
অতপর বাসায় এসে কম্পিউটারের সামনে বসলেন। আমি মাউস কেড়ে সব উইন্ডো বন্ধ করে দিলাম। তিনি কোথায় কারসর আছে এসব না দেখেই এন্টারের উপরে টিসুস টিসুম দু চার ঘা বসিয়ে দিলেন। তারপর মাউসটা নিয়ে এমন একটা ঘুর্নি দিলেন যে স্পেস থাকলে কার্সর পুরো ঢাকা শহর চষে আসতে পারতো।
তারপর বললেন, কেমনে মেইল চেক করবো?
আমি বললাম, আপনার মেইল এড্রেস কিসের? সেই সাইটে যান!
সে বললো, ইয়াহূ!
আমি ইয়াহু পেইজটা ওপেন করি দিলাম। উনি আইডি লেখার ঘরে কার্সর রেখে কিছুক্ষন এটা সেটা টাইপ করলেন! আমি বললাম, আপনার আইডি লেখেন?
কলিগ অবাক হয়ে তাকিয়ে বললেন, কিভাবে লিখবো? আমার তো ইমেইল এড্রেস করা নাই!
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

