তিন চাকার ফাইনাল রাউন্ডের স্টেজ। কেউ কল্পনা করেছে কি?
বড় একটা চাকা। এমন অসংখ্য চাকার মধ্যে তিনচাকার স্টেজ সেজেছে।
রিকশার মডেল দিয়ে চমৎকার ইন্টেরিয়র করা হয়েছে
বিচারকদের আসনের সামনে ছিল সিএনজির মডেল
স্যুটিং শুরুর আগে উপস্থাপক আসাদুজ্জামান নুর ও মুন্নী সাহা। নুর উপস্থাপক, ভাবা যায়!
হট সিটের বিচারক মুমতাজ!
অন্য দুই বিচারক ডঃ মমতা ও আবু বকর
নুর স্টেজে এলেন, পরিচালক বললেন ১, ২, ৩ এ্যাকশন!
তিন চাকার ফাইনালিস্ট হামিদুর রহমান ছিল প্রথম কনটেস্টেন্ট
বরিশাইল্লা - দূর্দান্ত গাইলো, নামটা গেলাম ভুলে!
আরেকজন ফাইনালিস্ট। যথারীতি নাম ভুলে গেছি।
এর নাম মনে আছে। নাম মোখলেসুর রহমান। মুমতাজ সহ সবাই কেঁদেছে এর গান শুনে।
নাম ভুলে গেছি এরও!
এর বাড়ী আসাদুজ্জামান নুরের এলাকায়, রংপুরে, গাইলো ভাওয়াইয়া
ক্যামেরা যেখানে পড়ে না
ঝকঝকে সেটের সামনেটা আসলে এমন
এফডিসিতে হয়েছে পুরো অনুষ্ঠানটা
তিন চাকা নিয়ে টুকিটাকি
১. পুরো আয়োজনটা শুরু থেকে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। একসময় এটা রিকশাচালকদের জন্য শুরু হলেও পরে সিএনজিচালকদের অন্তর্ভূক্ত করা হয়।
২. বিশ জন ফাইনাল রাউন্ডে এসেছে। একটা পর্বে দশ জন গাইবে। যেখান থেকে ৫জন যাবে পরের পর্বে। এভাবে দুই পর্ব থেকে দশজন বাছাইকৃত তৃতীয় পর্বে গাইবে। সেখান থেকে ৩ জন যাবে গ্রান্ড ফাইনালে।
৩. এই তিনজন ফাইনালিস্ট কনসার্ট করবে। পুরো দেশ ঘুরবে। এরপরে এসএমএসের মাধ্যমে নির্বাচিত হবে।
৪. অনুষ্ঠানটি দেখা যাবে এটিএনবাংলায়। শুরু হবে ২৬শে আগষ্ট। সপ্তাহে একটা পর্ব প্রচারিত হবে।
৫. ফাইনাল সম্ভবত দর্শকদের সামনে এবং লাইভ হবে।
৬. তিন চাকার তারকাদের নিয়ে ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুটো কনসার্ট করতে শীর্ষস্থানীয় একটা প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে।
৭. ঈদের বাজারে তাদের গানের এ্যালবাম পাওয়া যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

