এই দুরধিগম্য ভবণের দেয়ালে ঝুলন্ত লতাগুল্ফ
বৈচিত্ত্যের আকাশটা দেখা যায় নিবিড় গরাদে
একটু এলোমেলো যা বলা যায় অর্ধেক তার অজানিত
দেয়াল বন্দী মরমী কালের মুখে
ছুঁয়ে দিলে পেন্সিলের আচড় আর এক একটা রেখা
আঁকবে নীলাভ গ্রীবার তীক্ষ্ণ ঢেউ
দেয়ালে ঝুলন্ত হাজারো গল্পের মধ্যে অতীতের মুখচ্ছবি
নাকফুলে বিগতা শতাব্দীর তেরাঙ্গা ইস্টাইল
পৌরাণিক বিদ্যেপনা ঝালাইরত চক্ষুযুগলে রিক্ত কাজল
আর হাড়ের মধ্যে খিঁচুনি অথচ লটকানো দেয়ালে
এক বিচ্যুতির ফসিল সমাধি
এইবার এই অচল ভবণের বৃহত্তম কক্ষের দরজা খুলতে
সজীব হয়ে গেল পুরোটা পুরানো গাম্ভীর্যে
থামগুলো জেগে উঠে দাড়ালো মাথার উপরে ছাদ মেলে
আচম্বিক সব নৈশব্দের ছুটি আর চারদিকের হাঁকডাক
জ্যান্ত প্রদক্ষিণে ভবণের গুমোট হাওয়াতে সুগন্ধি ঝাঁকালো
এরপরে ইটের জমিনে ফরাস বিছিয়ে গেলো নিমিষে
ঝাড়দীপের ভেতরে জ্বলে উঠলো বর্ণীল সলতে
দেয়ালে ঝুলন্ত ফ্রেম থেকে রাজকীয় সিঁড়ির পায়ে পায়ে
নেমে এলো অতীত ভাঙা এক দেয়াসিনীর নিভাঁজ পোট্রেট
তিনশটাকার পেন্সিল স্কেচ ছেড়ে সাদাকালো রঙের ফাকে
হাজারো রঙের উৎসব লেগে গেলো বিদ্রোহে
আদ্যিকালের মত মোটেও হলো না পুনঃজন্ম
সাতকাহনের বায়োস্কোপে এইবার অতলান্ত পুনর্বিন্যাস
রাত্রি দ্বিপ্রহরে সুনসান নিথর অঙ্গের সৌষ্ঠবে
পিয়াসীর মাতাল ঠোঁটে দাগ কাটার পুনরায় প্রস্তুতি
এই মধ্যকক্ষের বিশাল মেঝেতে গ্লাসের চমকানো দ্যুতি
আর বৈদ্যুতিক আলোকনিক্ষেপেও দুরধ্যয় মিথ ছেড়ে
একদম সংগোপনে গেঁথে রইলো অর্ধেক জানিত বুকে
আর অর্ধেক অজানিত পোট্রেটে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

