আপনি দাড়িয়ে থাকুন আর দেখতে থাকুন
কাগজ কলম
চোখের সামনে লিখে দিচ্ছি
কাঁচা কবিতা - ধুয়া উড়বে গরম ভাপের
যেখানে যেমন ঠিক তেমন মত কিছু নাম বসিয়ে নিন
কোন লিফটম্যান, ট্যাক্সিড্রাইভার অথবা ওয়েটারের ব্যাজের উপরে
আপনার সম্মুখে দাড়িয়ে গেল দৌড়ে অথবা নেমে অথবা বিনীত অর্ডারে
একটু গলা খাকরি দিবেন? দিন, বলুন, এক্সিকিউজ মী!
হচ্ছে তো! হ্যা বেশ চোখের সামনে কবিতার দেহটা আঁকছেন বিভূতিভূষণ
এরপরে তাকে জিজ্ঞেস করুন, কবে উঠেছে এই লিফটে পত্নীসহ
কবে উঠেছে ড্রাইভার সমেত একটা গাড়ীতে?
কবে দিয়েছে এমন অর্ডার নিজের সহকর্মীকে?
কবিতা হয়ে গেলো! হু!
তবে ছেপে দিন এমন রোজনামচা প্রতিদিনের পেপারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



