শেখ হাসিনা অনেক চিন্তাভাবনা করে খালেদা জিয়ার ফেভারিট ছাগল রান্না করবেন বলে মনস্থ করলেন। বিশেষ জেল তদারকারীদের তার আগ্রহ ব্যক্ত করা মাত্রই চারদিকে জোরোশোরে হৈচৈ শুরু হয়ে গেলো। কোথায় পাওয়া যায় খাশী, বকরী, ছাগল! সংসদের সমস্ত মাঠ, কানন, চিপা তন্ন তন্ন করে খোঁজা হলো। কিন্তু কোথাও কোন ছাগলের লাদি পর্যন্ত মিললো না। অবশেষে মগবাজারে সন্ধান মিললো ছাগলের আখড়ার। স্বাস্থ্যবান, নাদুস নুদুস এক খাসীকে ধরে আনা হলো।
শেখ হাসিনা সেই খাশীর আস্ত একটা রোস্ট করলেন। যে খাশী খোয়াড়ে কেবল বন্দী থাকতো তাকে পরিবেশযোগ্য করে তিনি খাবার টেবিলে উপস্থাপন উপযোগী করলেন। তারপরে পাঠিয়ে দিলেন খালেদা জিয়ার জেলে।
খালেদা জিয়া খুশীতে বাকবাকুম করে নেচে উঠলেন। প্রিয় খাশীর প্রিয় রোস্ট দেখে তার জিভ থেকে লালা উদগীরিত হতে থাকলো। খালেদা জিয়ার আশেপাশের সব আবাল খাশী বংশবদদের তা দেখে আনন্দের সীমা নাই। একদা শেখ হাসিনার কল্যাণে তারাও রাজনৈতিক প্লাটফর্মে জায়গা পেয়েছিলেন - খাশীরা ভাবছে এবার তো আরো উত্তরণ, সরাসরি ভোজনবিলাসী টেবিলে!
শোনা যাচ্ছে, এবারের নির্বাচনে সমস্ত খাশীদের শেখ হাসিনা এইভাবে রান্না করে বাংলাদেশের সমস্ত মানুষকে এক মহাভোজের নিমন্ত্রন দেবেন। আশা করা যায় এরপরে দেশ থেকে ছাগলের উপদ্রব পুরোমাত্রায় দূরীভূত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



