মহাকবি মাইকেল মেহদী পরবর্তী ডিকেড ঘোর অমনিষাগ্রস্থ। দিকে দিকে উঠিয়াছে ত্রাহি রব, পৃথিবী পরিপূর্ণ অনাচারে, ব্লগের পৃষ্ঠায় পৃষ্ঠায় রক্তপাত আর হানাহানি, কোথাও নেই সুস্থ্য সাহিত্য চর্চা। এমন এক জাহেলিয়াতী ব্লগ যুগে সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা 'সাপ্তাহিক অগ্রযাত্রা'র সম্পাদক, মাসিক ' সুন্নিয়ত' পত্রিকা ও সাপ্তাহিক জা'আল হক পত্রিকা'র উপদেষ্টা, ওলামায়ে আহলে ছুন্নাত ওয়াল জামা'য়াতের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, বিশ্ব সুন্নী ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি, আঞ্জুমানে আশেকানে রহমানপুরী বাংলাদেশের চেয়ারম্যান, রহমানপুর দরবার শরীফের গদ্দীনশীন শাহজাদা, গাউছিয়া নোমানিয়া আজমিয়া মাদ্রাসার শিক্ষক জনাব আলা শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী ব্লগে পদার্পন করেছেন।
তার নুরানী জোতির্ময় চেহারা মোবারক দর্শনে ভবিষ্যতের একজন হক্কানী পীরের ছবি ফুটে ওঠে। অসংখ্য পত্রিকা ও সংগঠনের সভাপতি ব্লগের একমাত্র কামেল পীরের মুরীদ হবার জন্য মাইকেল মেহদী অনুরক্ত জনগোষ্ঠীকে আহবান জানাচ্ছি।
হুজুরের বাইয়াত নেবার জন্য একটা উচ্চস্তরের কমিটি গঠন করা হবে। আগ্রহীরা সত্বর নাম লেখান।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



