২০০৯ এর রেজুলেশনঃ মায়ের প্রথম ভ্রু প্লাক
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা মাত্র আমার ষোলো বছরের বড়। অসম্ভব সুন্দরী একজন মহিলা। কিন্তু তার সৌন্দর্য্যে বিচলিত বাবার প্ররোচনায় একসময় বোরখা পড়তে শুরু করেন। এরপর মা ক্রমশ হারিয়ে যেতে থাকেন।
তখন আমি ও বোন অনেক বড়। ফ্যাশন নিয়ে দুজনেরই নিত্য নতুন এক্সপেরিমেন্ট। অল্প টাকায় কিভাবে সবচেয়ে লেটেস্ট ডিজাইনটা ফুটিয়ে তোলা যায় পোষাকে। ভ্রু প্লাক, ফেসিয়ালের নতুন নতুন খবর ছোট বোনের নখদর্পনে। মা বলেন, ভ্রু প্লাক করা নাজায়েজ!
কিন্তু আমার মায়ের ভ্রু হেলেনের চেয়েও সুন্দর। কেবল কিছু বাড়ন্ত গোছা এদিক সেদিকে ঝুলে থাকে। একটু কেটেছেটে দেখলে চক্ষুযুগল আরো সুন্দর দেখাতো।
ছোট বোন আর আমি অনেক দিন যাবত তাকে উৎসাহ দিচ্ছি। কখনও রাজী হননি। গত মাস পর্যন্ত। কিন্তু তারপরে আমরা নিজেরাই কেমন হারিয়ে গেলাম, ভুলে গেলাম মা বেশ আগ্রহ নিয়ে রাজী হয়েছিলেন জীবনের প্রথম ভ্রু প্লাক করতে।
নতুন বছরে এই একটা কাজ আমাকে করতে হবে। মা কে নিয়ে একদিন পারসোনাতে যাব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন