somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান ম্যান আর্মী লোকালটকের পরিচয় অবশেষে ফাঁস হয়ে গেলো

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গভীর রাতে লোকালটকের সাথে আমার দেখা হলো। তবে সহজেই তার পরিচয় জানাচ্ছি না। একটু রহস্য তো করতেই হবে। তবে "লোকালটক কে?" এনটিভির উপস্থাপিকার এই প্রশ্ন আমার শেখানো না। আমার ধারণাই ছিল না যে লোকালটকের নাম মেইনস্ট্রিম মিডিয়ার কাছেও সুপরিচিত এবং ব্লগারদের মত তারাও রহস্যময় চরিত্র লোকালটকের পরিচয় জানতে উঠেপড়ে লেগেছে। প্রশ্নটার কথা জেনে আমার ভেতরে রহস্যগল্পের পৃষ্ঠা উল্টানোর থ্রিলিং হতে থাকলো। শৈশবের রহস্যবিদ হিরো কিরিটি রায় ও শার্লক হোমসের মত পরিনত বয়সের প্রিয় নায়ক হয়ে দাড়ালো লোকালটক।

অপরবাস্তব-৩ কে লোকালটক নিয়ে গেছেন ভিন্ন হাইটে। উড়িয়ে এনে জুরে দেয়া গল্পের বুনোটে ভার্চুরিয়েলিটির একজন সুচতুর প্রকৌশলী - যার প্রদক্ষিণে পুরো ব্লগব্রিগেড এখন টানটান রহস্যের মায়াজালে আচ্ছন্ন। কে লোকালটক স্বাভাবিকভাবে তা জানার আগ্রহ এখন নগরীর আলোচ্য, মিডিয়ায় আলোড়িত।

লোকালটক নির্ভূতে থেকে শুধুমাত্র মেইল ও চ্যাটিং কে অবলম্বন করে তৈরী করেছেন অপরবাস্তব-৩ এর পান্ডুলিপি। নির্বাচন, লেখদের অনুমতি, বানান, পৃষ্ঠা-নকশা, প্রচ্ছদ-ভাবনা, ছাপাযোগ্য সফটওয়ারে সজ্জিতকরণ - এই সব কাজ করেছেন একাই তার বিখ্যাত ব্রিগেড সিক্সটিনে আ ওয়ান ম্যান আর্মির ফিউশন ফাইভকে নিয়ে।

মনে হয় অধৈর্য্য হয়ে পড়েছেন লোকালটকের পরিচয় জানতে! তাহলে শুনুন, রহস্যময় চরিত্র লোকালটক অপরবাস্তব-৩ এ তার সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছেন। গল্প ও লেখকের নাম বর্ণনাক্রমে, সম্পদকীয়তে ব্যবহৃত শব্দ, সূচীপত্র, পৃষ্ঠা নম্বর এবং ভেতরে ব্যবহৃত নানাবিধ নকশায় একটা পাজল তৈরী করেছেন। তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাবে এই পাজল মেলাতে সক্ষম হলেই। নইলে কখনই নয়।

গত-দুই দিন যাবত আমি বিভিন্নভাবে ট্রাই করলাম। শেষাবধি গতকাল গভীর রাতে তার পরিচয় বেড়িয়ে এসেছে। ভীষণ উত্তেজিত তখন থেকেই। যে পরিচয় বের করতে আমার এত পরিশ্রম করতে হলো, তা এমনি এমনি আপনাদের জানিয়ে দেব? এত সহজে লোকালটকের পরিচয় আমি ফাঁস করতে পারি না। নিজেরাই চেষ্টা করে দেখুন।
৩৬টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×