হতভাগ্যরা ভাল রান্না জানে, সুখীরা খেতে
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই বীরত্বের কাহিনী কেবল মাত্র শিলাখন্ডে লিপিবদ্ধ চলে। তারপরে দুইশ হাত মাটির নীচে লুকিয়ে রাখতে হবে। কেমনে কি করলাম জানি না কিন্তু মুরগীর ঝোল কমছেই না। লবন আর হলুদের ছড়াছড়ি। আর সে কি টেস্! স্বয়ং আজরাইল নিজের জান নিজে কবচ করে ফেলতো। মহাধুমধামে সেই ভয়ংকর খাদ্য আমি গলধঃকরণ করে নিদ্রিত হইতে গেলাম। চারিপাশে অসংখ্য মোচড় আর পেটের ভেতরে গুড়ুগুড় ধ্বনি শুনে নির্বাক দৃষ্টিতে দেখলাম গ্যাসকম্পের আবির্ভাব। জানালার গ্লাস ছাপিয়ে পাশ্ববর্তী ফ্লাটে হানা দেয়া শুরু করলো জোরেসোরে।
সবচেয়ে হতভাগ্যরা ভাল রান্না করতে জানে। আর সুখীরা খেতে। রান্নাবীরদের সাড়িতে দাড়াবার কোন ইচ্ছে নেই। বুক চেতিয়ে নাম লেখাতে চাই পেটুকের দলে। সালার যা আছে কপালে খেয়েই মরতে চাই। ঐ আজরাইলবধ মুরগীর তরকারী পুরাটা শেষ করলাম আজ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন