আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর নতুন নাম বাংলাদেশ বর্ডার রাইফেলস (বিবিআর) করা হোক

০৩ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৫৪

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পরিবর্তন হবে এটা পুরাতন কথা। কিন্তু কি হবে নতুন নাম? ভারতীয় সীমান্ত প্রহরীদের নাম "বর্ডার সিকিউরিটি ফোর্স" বা সংক্ষেপে বিএসএফ। সাধরনত ইমেজ সংকটকালীন সময়ে ব্রান্ডিং এর দিকে নজর দিয়ে থাকে প্রতিষ্ঠান - নতুন নাম, নতুন উদ্যম। দুই লাখ বিশ হাজার সদস্যের বিএসএফের বিপরীতে চল্লিশ হাজার সৈনিকের বিডিআর বাংলাদেশের সীমান্ত পাহারায় সফল ও সাহসী ভূমিকা রেখে এসেছে। কিছু বিপথগামীর হত্যাযজ্ঞে বিডিআর এর নৈতিক মনোবল ভেঙে পড়ায় পুনর্গঠন অত্যাবশ্যক, সেই সাথে খোলনলচে পাল্টানো। এর ধারাবাহিকতায় নিরাপত্তা বাহিনীর নাম, কাঠামো ও আইনে আসবে ব্যাপক পরিবর্তন - ভাবতেই পারে সরকার।

কিন্তু নতুন নাম কি হবে?

"বাংলাদেশ রাইফেলস" নামের সীমাবদ্ধতা রয়েছে যে সেটা নামেই পরিস্ফুটিত। সীমান্ত রক্ষার কোন উদ্দেশ্য বিধৃত নেই এই নামের ভিতরে। কেমন যেন বাংলাদেশের অস্ত্রসস্ত্র এমন একটা অর্থ এসে পড়ে, যারা নিয়োজিত হতে পারে যেকোন কাজেই - যেখানে অস্ত্র ও শক্তির প্রয়োগ অবশ্যম্ভাবী। কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষীরা কেবল সীমান্ত সুরক্ষিত রাখবে এটাই কাম্য।

নতুন নামের ভিতরে থাকবে সীমান্ত রক্ষার বার্তা এমনটি ভাবাই প্রত্যাশিত। "বাংলাদেশ বর্ডার রাইফেলস" হতে পারে। সেক্ষেত্রে সংক্ষিপ্ত রূপটি হবে "বিবিআর"। বিডিআর থেকে লৈখিক অবকাঠামোতে খুব সহজেই বিবিআর বসিয়ে দেয়া যাবে।

 

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৫৬
এস্কিমো বলেছেন: খুবই চিন্তাযুক্ত পোস্ট।

একটা প্রশ্ন করি - কিছু মনে নিয়ে না। সেনাবাহিনী নাম বদলাবে। এরা কি কাউকে জিজ্ঞাসা করেছে নাম কি হবে এই বিষয়ে - আমি বলতে চাইছি এরা কি জনসাধারনের কাছে নাম চাইছে?

০৩ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: আমার কাছে নাম চায় নাই। অন্য জনগনের খবর জানি না। মাইনাচটা দিলেন, কামডা কি ভালো করলেন?

৪. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৫৮
আমি রোদের ছেলে বলেছেন: টোনাটুনির সমস্যা কি?


নামটা পছন্দ হৈছে....++++
৫. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৫৯
অমাবশ্যার চাঁদ বলেছেন: আপনার আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করুন। সামু ব্লগাররা কি দেশ পরিচালনা করেন?
৬. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:০৩
হাসান মাহমুদ আিরফ বলেছেন: কাল যদি পুলিশ আর পাবলিক ঝগডা লাগে কার নাম পাল্টানোর প্রস্তাব করবেন?নাম পরিবর্তন যদি সমাধান হয় তাহলে সবার নামই পাল্টানো উচিত
৮. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:০৬
আমি রোদের ছেলে বলেছেন:
জনগনের কাছে নাম না চাইলে কি হইছে। কেউ তার মনোভাব ব্যক্ত করতেই পারে। এখানেতো কাউরে ব্যাঙানো হয় নাই।

@এক্সিমো
@অমাবশ্যার চাঁদ
৯. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:০৯
এস্কিমো বলেছেন: বাংলাদেশের সেনাবাহিনী কখনও আম জনতারে জিজ্ঞাসা করে কোন কাজ করে না। তাই মনে হলো এইটা একটা ফালতু পোস্ট। @আমি রোদের ছেলে

আপনে আমারে একটা মাইনাস দিয়েন সময় করে। তবে এই পোস্টটা খুবই বিরক্তিকর মনে হইছে।@কৌশিক
০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: আপনার বিরক্তি উৎপাদনের মত কি এলিমেন্ট আছে এই পোস্ট? কয়েকটা গেজ করি।

১. কেন আমি এই চিন্তা করতেছি?
২. কেন নাম পরিবর্তন করা জরুরি?
৩. নতুন নাম পছন্দ হয় নাই?
৪. পুরাতন নাম ভাল ছিলো!

মানে বিরক্ত হওয়ার উপরে তো কোন হাত নেই, হতেই পারেন, কিন্তু বিরক্তির প্রধান কারণ হিসাবে "যেহেতু জনতার কাছে সেনাবাহিনী জিজ্ঞেস করে না" সেহেতু বিরক্তি লাগাটা প্রধান কারণ হিসাবে ধরে নিলে সেনাবাহিনী জনগনের কাছে জিজ্ঞেস না করার একটা অনুযোগ আপনার বক্তব্যে ধরা পড়ে। বা এটা এমনও হতে পারে যে সেনাবাহিনীর কাজ সেনাবাহিনীকে করতে দাও, এসব নিয়ে ভাবতে যাও কেন।

তবে কিছুই ক্লিয়ার বুঝতে পারছি না। আমি এখনও জানি না ব্লগে দুইভাগে বিভক্ত ব্লগারদের কোন সাড়িতে আপনি, আর্মীর পক্ষে নাকি বিডিআর এর!

যাউকগা, অনেক প‌্যাচাল পারলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন। আপনারে মাইনাচ কেন দিমু! আপনার বেশীরভাগ পোস্টই আমার ভাল লাগে।

১০. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:১৩
জ্বিনের বাদশা বলেছেন: বিডিআর আর আপনার প্রস্তাবিত বিবিআরে খুব একটা পার্থক্য নেই ... "রিফ্রেশমেন্ট ইফেক্ট" ঠিকমতো কাজ করবেতো?
১১. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:১৭
মিলটন বলেছেন: দেখা যাক কি হয়।
১২. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:২২
হমপগ্র বলেছেন: বিডিআর বাদ দিলে নাম দেওয়া উচিৎ,

বিএসজি- বর্ডার সিকিউরিটি গার্ড।

অথবা বিডিএসজি, বাংলাদেশ সিকিউরিটি গার্ড।
১৩. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:২৭
আমি রোদের ছেলে বলেছেন: @এক্সিমো
সেনাবাহিনী জিগায় না, কিন্তু আফনের সরকারও বা কয়ডা জিগায়? সরকারতো আমাদের মেয়ের জামাই'র মতো।

ব্লগ আমাদের সংসদ নয় এমনকি নিজের বেডরুমও নয়। এখানে শাহরিয়ার কবির বা এবিএম মূসারা ব্লগিং করে না।

হ, মাইনাস দিসেন ভালো করছেন, বিরক্তিকর বলছেন, আরো ভালো করছেন। মন্তব্যের জবাব দিছেন জাঁঝা কামাইছেন।

আসলে আফনাদের চামড়া খুব পাতলা.....

(আগেরটা মুছেন)
০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: ভাইজান বিষয়টি আপনি একটু রুষ্টভাবে বলছেন। আমরা কি একটু সহনশীল ভাবে আলাপ করতে পারি না? এক্সিমো যেমন তার মত প্রকাশ করেছেন, আমিও তেমনি। আপনিও তদ্রুপ বৈকি। শব্দ ব্যবহারে একটু সতর্ক হওয়া ভাল নয় কি ভাইজান?

১৪. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:৩১
মোহাম্মদ জাফর সাদেক বলেছেন: বাংলাদেশ বর্ডার সিকিউরিটি গার্ড।
১৫. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:৩৮
মোহাম্মদ জাফর সাদেক বলেছেন: "বাংলাদেশ বর্ডার সিকিউরিটি গার্ডস/ফোর্সেস" ।
১৬. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১০:৫১
গিল্টিমিয়া বলেছেন:
সিনভানীর নাম দিয়া হোক "থ্রীসেবেন্টিনাইন"

বিডিআরের নাম দিয়া হোক
"এ্যসিস্টেন/দারুয়ান অপ থ্রীসেবেন্টিনাইন"
১৭. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:০১
রেজাবিলু বলেছেন: "দুই লাখ বিশ হাজার সদস্যের বিএসএফের বিপরীতে চল্লিশ হাজার সৈনিকের বিডিআর বাংলাদেশের সীমান্ত পাহারায় সফল ও সাহসী ভূমিকা রেখে এসেছ"

এই বিষয়ে একটু জানতে চাচ্ছি ... বিএসএফের দুই লাখ বিশ হাজার সদস্য কি only deployed for India-Bangladesh Border or for the total Indian Border.

০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: এটা টোটাল শক্তি। বাংলাদেশ বর্ডারে প্রতিদিন ৮ হাজার বিডিআর পাহারা দেয় একটা টকশোতে শুনেছিলাম। ২৩ তারিখ চ্যানেল আইতে প্রচারিত সাক্ষাৎকারে ডিজি শাকিল বলেছিলেন হিলট্রাকসে বিডিআর নাই, মানে সাড়ে চারশ মাইল সীমান্ত অরক্ষিত। তার প্লান ছিল নতুন দুটো ব্যাটেলিয়ন গঠন করা। মানে ৫০ হাজারে উন্নীত করা টোটাল জনশক্তি।

বিএসএফ সীমান্ত পাহারা দেয় ঐরকম সংখ্যাতেই হবে। বরঞ্চ আমার ধারণা এই সংখ্যা বাংলাদেশের চেয়ে কম হবে। কারণ তাদের পাকিস্থান ও চীন সীমান্ত আরো বেশী ভালনারেবল বাংলাদেশ থেকে। তদুপরি পাহাড়ী বিস্তির্ন সীমান্ত অঞ্চলে কোন বিএসএফ না থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

সীমান্তে এই প্রহরীরা রোস্টার বদলী হয়। চল্লিশ হাজার থেকে ৮ হাজার নিয়োগ দেয়া, আর দুই লাখ বিশ হাজার দিয়ে ৮ হাজার নিয়োগ দেয়ার মধ্যে শক্তির একটা তারতম্য ঘটে। যখন তখন বিশাল ফৌজ সাপ্লাই দিতে পারে বিএসএফ।

এমন ভাবছিলাম, সেতুলনায় বিডিআর কে সফল বলা চলে। কখনও বিএসএফকে ছাড় দিতে দেখি নাই।

১৮. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:১৩
কাঠুরিয়া. বলেছেন: বাংলাদেশ বর্ডার রক্ষী বাহিনী == বিবিআর বাহিনী
১৯. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:১৪
জিগ স বলেছেন: "বাংলাদেশ বর্ডার" এই পর্যন্ত ঠিক আছে...কিন্তু তার্পর "রাইফেলস" কেন? আর কতদিন পুরাইন্নামলের অস্ত্র লয়া থাকুম? "বাংলাদেশ বর্ডার একে-৪৭" অথবা "বাংলাদেশ বর্ডার এম১৬" অথবা "বাংলাদেশ বর্ডার নিউক্লিয়ার বোমা" ই বা কেন হবে না? নাম্পাল্টানোরেক্টা সুযোগ্জেহেতু পাওয়া গেছে তাইলে এই চান্সে আধুনিকায়ন কনে কর্বো না?
২০. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৩৫
বাশার বলেছেন: এটা আমি আগেই ধারন করে একটি পোষ্টও করেছিলাম কিন্তু আমাকে বিভিন্ন ভাবে হেয় করে মন্তব্য করা হয়েছিলো।এখন ওরা কি বলবে??
০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: আমি কি লিখছি আর আপনি কি লিখলেন দেখলাম। আপনার পোস্ট আমার পছন্দ হয় নাই। খুবই অপরিপক্ক চিন্তা ভাবনা মনে হইছে।

২১. ০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৪৯
দূরন্ত বলেছেন: ব্যাপারটা আমি অনেক আগে থেকেই চিন্তা করছিলাম।
যেহেতু ভারতের বাহিনীটার নাম বর্ডার সিকিউরিটি ফোর্স তাই তাদের অনুকরণ করে বর্ডার টাইপের কোনো কিছু নামে না রাখাই ভালো বলে মনে হয়।
রাইফেল জিনিসটা কিছুটা পুরনো হয়ে গেছে। সে তুলনায় লেজার গান টাইপের ভবিষ্যতের কোনো অস্ত্র দিয়ে নাম দেয়া যেতে পারে। আর রাইফেলের চেয়ে মেশিনগান বা কামান যেহেতু কার্যকর তাই সেটাও চিন্তা করা যেতে পারে বলে আমার মনে হয়।
২২. ০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১:১৩
রবিনহুড বলেছেন: বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী = ( আওয়ামীলীগের "রক্ষীবাহিনীর" সাথে মিল রেখে নাম করা হলো। আফটার অল এটা তো আওয়ামীলীগের আমল। ঝাতি কৃতঙ্গতা সহকারে তাদের পূর্বের কথা স্মরন করতে পারবে।)

আমার দাবি একটাই কি নাম হবে সেটা নিয়ে নয়, নাম টা মাতৃভাষায় রাখা হোক।


অফটপিকঃ
আপনার নামে আমার একটা অভিযোগ আছে নোটিশবোর্ডের পোষ্টে। সেটার জন্য কি মনে কষ্ট পেয়েছেন?

Click This Link
০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: অন্যায়কারীর কষ্ট দেখতে হয় না বস। তবে আপনার অভিযোগের পূর্বেই আমাকে শাস্তি দিয়েছে এবং তার সময়সীমাও উত্তীর্ণ হয়েছে। শাস্তিভোগ করতে আমার তেমন কষ্ট হয় নাই। কারণ জেনারেল আসলে কোন শাস্তিই না। কিন্তু আমার ব্যবহৃত শব্দগুলোকে আমি গালাগালি বলার চেয়ে অশ্লীল শব্দের ব্যবহার বলতে চাই। কাউকে চিন্থিত করে অশ্লীল শব্দের প্রয়োগ গালাগালি হতে পারে, কিন্তু আমি তো কাউকে চিন্থিত করি নাই, একটা আনআইডেন্টিফাইড চক্রান্তকারীর বিরুদ্ধে ছিল ঐ অশ্লীল বাক্যাবলী - যেকোন চক্রান্ত ও ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে তা বলা সংগত মনে করি।

তবে আবারও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হলে কুৎসিত শব্দ ব্যবহার করতে আগ্রহী নাও হতে পারি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধের চেয়ে নিজের নিক বাচানো বেশী গুরুত্বপূর্ণ আমার কাছে।

২৩. ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:০৪
রবিনহুড বলেছেন: শাস্তি হয়ে হয়ে গেছে জানলে আমি প্রসঙ্গটা তুলতাম না।

(কাউকে চিন্থিত করে অশ্লীল শব্দের প্রয়োগ গালাগালি হতে পারে, কিন্তু আমি তো কাউকে চিন্থিত করি নাই, একটা আনআইডেন্টিফাইড চক্রান্তকারীর বিরুদ্ধে ছিল)

বাবুয়া ভাইও সেইম কাজটা করেছিলেন, কারো নাম না নিয়ে উনি কুটুক্তি করেছিলেন, তখন কিন্তু আপনার এই যুক্তি এই ভাবে প্রয়োগ করেন নাই। আমি আশাহত হই যখন দেখি একই রকম দুটি ঘটনায় দু ভাবে বিচার করতে।
তখন মনে হয় আমরা কতটা ভন্ড হতে পারি তার কিছু নমুনা মাঝে মাঝে প্রকাশ করি।
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: বাবুয়া ভাই যেভাবে বলেছিলেন তাতে কিন্তু চিহ্নিত করা অসাধ্য ছিল না। আমরা অনেকেই ছিলাম সেখানে। তারপরে আবার নারী...সেনসিটিভ ইস্যু। তবে বাবুয়া যা বলেছেন সেজন্য শাস্তি কেমন হতে পারে!

১. তার মন্তব্য ডিলিট হতে পারে
২. অশ্লীল বাক্য বা গালাগালি করার জন্য তাকে শাস্তি দেয়া হতে পারে। এই শাস্তি কিন্তু নীতিমালা অনুযায়ী নানাবিধ হতে পারে। জেনারেল করা যেমন যায় আবার সর্বোচ্চ শাস্তি হিসাবে তার ব্লগ বাতিলও করতে পারে।

নীতিমালায় দেখলাম এই দুই ধরণের অপসনই আছে। শাস্তি প্রয়োগকারীর ইচ্ছে এবং অন্যায়কারীর বিরুদ্ধে অভিযুক্তদের ক্ষোভ এর ঘনত্বের উপরে নিয়োগ করে শাস্তি প্রয়োগের ধরণ। বাবুয়াকে জেনারেল, ওয়াচ বা ব্লক যেকোন একটাই করা সম্ভব। কিন্তু ঐ নীতিমালায় আবার রয়েছে তার নিদৃষ্ট সময়ের জন্য হতে পারে। মানে শাস্তির নানাবিধ অপসন ও তা প্রয়োগের একটা ফ্লেক্সিবল অবস্থান খুঁজে পাওয়া যায় নীতিমালায়। সুতরাং এর প্রয়োগ মুলত নির্ভর করে ব্লগারদের দাবীর উপরে। বাবুয়াকে স্থায়ী বাতিলের জন্য যেমন দাবী আছে তেমনি এর আগের নানাধরণের শাস্তি প্রয়োগের দাবিও ছিল অনেকের। কিন্তু তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। এবং এখন পর্যন্ত বোঝা যাচ্ছে স্থায়ী। যা আমার কাছে মনে হয় তার প্রতি সহানুভূতিশীলদের পয়েন্ট মাথায় রেখে ন্যায্য হয়নি।

আমি বিচারক হলে তাকে হয়তো এক মাসের ব্লগ বাতিল করতাম। একটা মন্তব্যের জন্য এর চেয়ে বেশী শাস্তি আমার কাছে যৌক্তিক মনে হয় না।

(বাবুয়াকে শাস্তি দেয়া বা না দেয়ার ক্ষেত্রে আমার কোন দাবী-অনুযোগ ছিল না, আমি এই কাজটা কর্তৃপক্ষ করছে দেখেই খুশী, কাজেই কোন দাবী উচ্চারণের পক্ষে থাকার আমার কোন প্রয়োজন দেখি নাই)।

 

মোট সময় লেগেছে ১.২০২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ