চারদিকে সর্বগ্রাসী নীল ভয়ের ভয়াল থাবা - মানুষ হিংস্র নখর উচিয়ে তেড়ে আসছে!
০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভীত আমি। ভয়ংকরভাবে ভীত। হাতপা সেধিয়ে যাচ্ছে শরীরের ভেতরে। ক্রমশ ক্ষুদ্র আরো ক্ষুদ্র হয়ে যাচ্ছি অস্তিত্বে। বিপন্ন, সংকটে। মানুষ - চারদিকে মানুষ, সব যেন হিংস্র নখর উচিয়ে - হাজারো মানুষ, লাখো মানুষ। মানুষ হত্যা হয়ে গেছে সবচেয়ে বড় বাণিজ্য, বিনোদন, রাজনীতি। পৃথিবী উপচে পড়া মানুষের গলিত, খন্ডিত ধর আর দেহের শোণিত ধারায় জমে ওঠা সাহিত্য, প্রতিবেদন আর টকশো, সবচেয়ে বেশী রপ্তানীযোগ্য কাচামাল, যোগাযোগের রসদ, আলোচনার টনিক। কফির মগে মৃত্যুর স্বাদ নিয়ে ঢেকুর তোলা যায় তাল তাল পান্ডিত্য আর আমাদের বুদ্ধিবৃত্তিক জাগৃতির। ধর্মের নামে পৃথিবীকে পরাধীন করে রাখা কিছু অস্ত্রধারী মানুষের হিংস্র নখরে টপটপ করে মারা পড়ে আপনজন। রক্তস্নাত সড়ক ধরে ধেই ধেই বাড়ন্ত পৃথিবীর বয়স সব ভুলে বসে থাকে নতুন আগ্রাসনে। হত্যা-নকশার নবতর আয়োজনে সর্বগ্রাসী ভয়ের ত্রাস জাগিয়ে তোলে চারদিকে। আমি ভয় পাই মানুষকে। এই পৃথিবী জুরে এত মানুষ, কিলবিল করে গজাতে থাকা মানুষ - ভয়ংকর নখর উচিয়ে তেড়ে আসছে....ভয় পাই মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন