নিউক্লিয়ার ফেমিলি আর ভাল লাগছে না। থাকতে ইচ্ছে করছে বাবা, মা, ভাই, বোন, চাচা, চাচি সহ বিশাল যৌথ পরিবারে। যদিও আমার সেই সৌভাগ্য হয় নাই জীবনে কখনও। ক্ষুদ্র একটা পরিবারে বড় হয়েছি, আর এখন তা আরো ক্ষুদ্র হয়েছে। মনে হচ্ছে বাবা, মা, ভাই, বোন সবাই কত যোজন যোজন দূরত্বে বসবাস করে, কালেভদ্রে দেখা হয়, তারচেয়ে দুঃখজনক হলো মনেও বোধহয় কম পড়ে। আর চাচা, মামা, ফুপু আর কাজিনদের সাথে দেখা হয় কেউ মারা গেলে অথবা বিয়েসাদী, পারিবারিক অনুষ্ঠানে। কিন্তু সেখানেও গুরুগম্ভীর মুরুব্বীদের এই উপদেশ, সেই উপদেশের ঝড় এড়াতে যেতাম না দীর্ঘকাল।
কি অসুবিধা ছিল সবাই যদি একই ছাদের নীচে থাকতাম? কেন সবাই এত দূরে দূরে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





