কলিগ দেশে বসিয়া পুত্রকে ড্যাডি বলা শিখাইয়াছিলেন বটে কিন্তু আম্রিকা গিয়া খাটি বঙ্গভাষী হইয়া উঠিলেন। তবে সমস্যা হইলো তেরোমাস বয়সী পুত্র কিছুতেই ড্যাডিকে বাবা ডাকিবে না। অথচ কলিগের বাবা ডাক শুনিতেই হইবে।
স্ত্রী কলিগকে ডাকে "ইঞ্জিনিয়ার সাব" বলিয়া, পুত্র ইঞ্জিনিয়ার ডাকাও শিখিয়া গেল। তবে তার তিবরিজি ভাষায় সে উচ্চারণ খন্ডিত হইলো ই-জি-নি-ইইই-র রূপে। নতুন ভাষা শিখিতেছে বলিয়া কলিগপত্নী তাহাতেই উচ্ছ্বসিত। কিন্তু কলিগ সন্তুষ্ঠ হয় না। এই বিজাতী দেশে বাবা ডাক শুনিবার জন্য তিনি পাগল হইয়া উঠিলেন। কিন্তু পুত্র ইদানিং মনে হইতেছে কাঁদেও আম্রিকানদের মত।
কলিগ পত্নী সেদিন ডাকিল, নাদিমের বাবা! পুত্র সাথে সাথে বলিল. না-দি--বা..। শুনিবামাত্র কলিগ লাফ দিয়া উঠিলেন। স্ত্রীকে বলিলেন, এখন থেকে তুমি আমাকে বাবা বলিয়া ডাকিবে!
কলিগ পত্নী বিষম চটিয়া গেল। কি বকিতেছো শুধাইলে কলিগ একটা বিকট ঝাড়ি মারিল। কহিলো, যাহা বলিলাম তাহাই করো, এখন থেকে তোমার আমি বাবা!
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


