somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুপালী টেবিল ডায়রী - ২৬শে মার্চ ১৯৭১

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৬শে মার্চ ১৯৭১। ডায়রীর নাম ইংরেজীতে লেখা রুপালী টেবল ডায়রী। ডিসট্রিবিউটর হিসাবে লেখা আছে শেখ ব্রাদার্স, আর আগের বানানের ঢাকা। ফোন নম্বর ২৫০১০১। দাম লেখা আছে ৮টাকা। আমার বাবার ডায়রী। ব্যক্তিগত অনেক বিষয় রয়েছে, সেগুলো আমাকে পড়তে দিতে চাননি। আমি পড়বো না এমন প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছি।

ডায়রীটিতে যেসমস্ত তথ্য রয়েছে সবকিছুই আমার কাছে নতুন মনে হচ্ছে। বাবার লেখা ছাড়াও ডায়রীতে যেসমস্ত রেডি তথ্য ছাপা আছে তাও মজার। যেমন পার্সোনাল মেমোরেন্ডা নামে প্রথমেই একটা চাপ্টার আছে। যেখানে লিখতে হয় ব্যক্তিগত সব তথ্যাবলী। সেখানের ফিল্ডগুলাও মজার। তার মধ্যে একটা হচ্ছে ফায়ার পলিসি নং! মানে ঐসময়ে আগুণের জন্য উন্সুরেন্স ছিল!

আজকে আমি ২৬ শে মার্চে তিনি কি লিখেছেন সেটা তুলে ধরতে চাই। উনি তখন বরিশালের বৈদ্যপাড়ায় ছিলেন। রাত্র ৯/১০টায় এই ডায়রী লিখেছেন।

"আজ জাতীয় ইতিহাসে এক স্মরণীয় দিন। পশ্চিম পাকিস্থানী সেনাবাহিনীর সাথে পূর্ব পাক সৈন্য, পুলিশ ও জনতার যুদ্ধ শুরু হলো আজ। এর আগে ছোটখাট সংঘর্ষ হলেও আজকের মত এরূপ আর হয়নি। পাকিস্থানের ইতিহাস বদলে যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রংপুর, রাজশাহী ইত্যাদি জায়গায় জনতা এবং পুলিশ ও ইপিআর পশ্চিম পাকিস্থানী সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছে। লাখ লাখ লোক আহত ও নিহত হচ্ছে। সেনাবাহিনী ইতিমধ্যে ঢাকা বেতার কেন্দ্র দখল করেছে। সামরিক আইনের পুনঃপ্রবর্তন হল। সকল রাজনৈতিক কার্যাবলী অবৈধ ঘোষণা করা হল। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে অবৈধ ঘোষণা করা হল। রাত আটটায় প্রেসিডেন্ট তার ভাষণে শেখ মুজিব ও তার অনুসারীদের প্রকাশ্যে দেশের শত্রু বলে অভিহিত করেছেন। অত্যন্ত কঠোর ভাষায় ইয়াহিয়া তার ভাষণ শেষ করেছেন। চিটাগং বেতার কেন্দ্র পশ্চিমা সৈন্যরা দখল করতে পারেননি। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তা প্রচার করা হলো। প্রতিটি লোকের মুখে একই কথা।"

২৬শে মার্চের ডায়ারী পড়ার পরে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি রেডিওতে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণা শুনেছো? শেখ মুজিব কি নিজের মুখে ঘোষণা দিয়েছেন?

অবশ্যই শুনেছি। শেখ মুজিবের ঘোষণা অনেকেই তখন পাঠ করেছে। মুজিব তো তখন আটক!

জিয়া তাহলে কি করেছে?

ঐ সময়ে যারাই ঘোষণা পাঠ করেছে সবাই যে শেখ মুজিবের ঘোষণাই পড়ছে এইটা তাদের আর বুঝাইতে হয় নাই। পাঠকরা সবাই শেখ মুজিবের নাম লইয়াই পড়ছে। দেশের কোন মানুষই তখন পাঠকদের ব্যাপারে উৎসাহী নয়। তারা শেখ মুজিবের স্বাধীণতা ঘোষণা নিয়াই উত্তেজিত ছিল।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×