আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

লোকালটক ইজ দ্যা ক্রেজি ফেনোমেনন

০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৪০

শেয়ারঃ
0 0 0

শুনলাম লোকালটক যিনি এখন ফিউশন ফাইভ নামে লেখেন তাকে জেনারেল করা হয়েছে। ধারণা করি মা সংকলনের মত একটা স্পর্শকাতর বিষয় নিয়ে তার রুক্ষ মন্তব্যের প্রেক্ষিতে তিনি এই শাস্তি ভোগ করছেন। একমাত্র লোকালটকই ব্লগের সম্পূর্ণ ভার্চুয়াল ক্যারেক্টার বলে তার সমালোচনা আপাতদৃষ্টিতে আবেগ-বর্জিত হলেও আমি লোকালটকের মনোভবকে শ্রদ্ধা করি। তিনি বলেছিলেন যে মাকে নিয়ে কিছু করার সময় অবশ্যই সর্বোচ্চ মেধা, সৃষ্টিশীলতা সংকলটিতে দেয়া উচিত ছিল, যা তার কাছে অনুপস্থিত মনে হয়েছে। শিল্প-সৌন্দর্য্য বিষয়ে একএকজনার একেকরকমের দৃষ্টিভংগি থাকবে এটাই স্বাভাবিক। সংখ্যাগরিষ্ঠের অনুভূতি আহত হয়েছে দেখে কর্তৃপক্ষও খরগহস্ত হবে - এও ভিন্ন কিছু নয়।

তবে লোকালটকের বিষয়ে যাবতীয় কিংবদন্তী সবসময়ই দারুন উপাদেয়। লোকালটক যেখানে মন্তব্য করে সে পোস্ট অতিরিক্ত হিটে নুয়ে পড়ে। মুহূর্তে ইন্ট্যারএ্যাকশনে ছেয়ে যায়। ঘটনা এদিক থেকে সেদিকে গিয়ে কোথায় গিয়ে শেষ হয় তার কোন ঠিকানা নাই।

ব্লগে নানাবিধ বিষয় নিয়ে মানুষ লেখে - ব্যক্তিগত, রাষ্ট্রীয়, রাজনৈতিক, ধর্মীয় নানাবিধ পটভূমিতে; কিন্তু স্বয়ং ব্লগারই যখন হয়ে ওঠেন লেখার বিষয় - সেটা আরো বেশী এন্টারটেইনিং। আমি নিজেই দেখেছি যখন দুজন ব্লগারের মধ্যে যুদ্ধ শুরু হয়, বা দুটো গ্রুপের মধ্যে বিতন্ডা - একপক্ষ অন্যপক্ষের নানা গোপনীয় অংশ টেনে বের করে, তার মত উত্তেজক আর কিছুই হয় না। রিয়েল লাইফ ড্রামা দেখছি এমন একটা অনুভূতি তৈরী হয়। কে জিতলো, কি হারলো, কার দিকে ব্লগারদের সমর্থন গেলো, কে কোনঠাসা হলো - পরবর্তী চাল কি, এইসব দেখতে দেখতে আর সব পোস্টই পানসে লাগে। এর কাছে হলিউডের মুভি বা ইন্ডিয়ান চ্যানেলগুলার থ্রিল শোগুলাও মনে হয় ম্যাড়ম্যাড়ে। আর এর পুরাটাই মনে হয় নিয়ন্ত্রন হচ্ছে লোকালটককে ঘিরে। মানে লোকালকেন্দ্রিক যেকোন গল্প সুপারহিট, উত্তেজনার রসদে পরিপূর্ণ।

কেউ হয়তো বিশ্বাস করবে না যে লোকালটকের সাথে আমার কোন পরিচয় নাই। আমি অনেক চেষ্টা করেছি তার পরিচয় উদঘটনের জন্য, কিন্তু সে আসলে কোন ক্লুই রাখেন না। অবশ্য এতে কোন অসুবিধা হয়নি কখনও যোগাযোগস্থাপনে। কখনও একজন কঠোর সমালোচক হিসাবে, কখনও একজন রম্য-লেখক হিসাবে তিনি নিঃসন্দেহে আমার চোখে অদ্বিতীয়। প্রিয় ব্লগার লোকালটক জেনারেল হওয়ায় আমি সমব্যাথী।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৪৮
আমিই স্রোত বলেছেন:
পাগলেও যানে আমনেই লুকালটক।
অনেক হইচে এইবার ক্ষানতো দ্যান
২. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৪৮
অপু ফিরোজ বলেছেন: সব অপরবাস্তব টিম আর রেসিডেন্টদের খেলা ।

কেউ জানার আগে রেসিডেন্টরা খবর পায় । ঘটনাও তারাই ঘটায় । ;)
৩. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৫৬
প্রিয় ভাষন বলেছেন: হায়রে , লুকালরে নিয়া এত ছিন্তা আফনের!
৪. ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৫৬
নুশেরা বলেছেন:

"শুনলাম লোকালটক যিনি এখন ফিউশন ফাইভ নামে লেখেন তাকে জেনারেল করা হয়েছে।"

কর্তৃপক্ষের প্রতি তীব্র "দিক্কার" জানাই!
৬. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:০২
~স্বপ্নজয়~ বলেছেন: কতৃপক্ষ না বুঝে করেন্নাই নিশ্চই ... (ভালৈছে) ;)

উনি বেশী বাড়ছিলেন, ধরাকে মাটির সরা জ্ঞ্যান করতেছিলেন ... ব্যক্তি আক্রমনের চরম সীমায় পৌছাইছিলেন ... ভদ্রভাবে কথা বলার রিতি ভুলে গেছিলেন ... উনার কিছুটা শিক্ষা হওয়া দরকার আছে ...
৭. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:০৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আপনে তার একজন বন্ধু হিসাবে এই পোস্ট দেয়াটা ঠিক আছে ।

মাইনাস-৭
৮. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:০৪
ফয়েজ ০৮ বলেছেন: "শুনলাম লোকালটক যিনি এখন ফিউশন ফাইভ নামে লেখেন তাকে জেনারেল করা হয়েছে।"

কর্তৃপক্ষের প্রতি তীব্র "দিক্কার" জানাই!
৯. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:১০
হাসান বায়েজীদ বলেছেন: তাকে ক্রেজি ফেনোমেনন বলার মাঝেঝা কি? সে খুবই ঠান্ডা মাথার ব্লগার বইল্যাই আমার মনে হয়;)...
১১. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৪০
সু-শান্ত বলেছেন: কৌশিক ভাই, আপ্নের পোস্ট ঠিকই আছে। তবে একটা লাইন এড করলে ভালো হৈতো। সে একজন বড়ো মাপের মিথ্যুক ও বটে।



১২. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৪৪
হাসান মাহবুব বলেছেন: পিউশন পাইপের জবান বন কৈরা দেওনের কাম।
১৩. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:০৪
অমি রহমান পিয়াল বলেছেন: এই পোস্টটি স্টিকি করা হোক
১৪. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:০৯
শওকত হোসেন মাসুম বলেছেন: লোকালটন এখনও ইন্টারেস্টিং একজন ব্লগার হিসেবে থেকে গেলো।
১৫. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:১৭
সু-শান্ত বলেছেন: মাসুম ভাই একটা জিনিস খেয়াল করেন। আমি উপরে যে দুইটা স্ক্রিন শট দিছি এই দুইটা দুজন লোকাল লিখছে। একজন লিখেছে অভ্র ফোনেটিক দিয়ে আরেকজন ইউনিজয়/বিজয় দিয়ে।

তাই ম্যালফাংসন হয়ে গেছে কমেন্টে। কারন ২য় জন জান্তো না এর আগেই লোকাল এ-টিম এ নাই বলে ডিস্ক্লেইমার দিয়ে দিছিলো।

বাট ব্লগে কুতুবের শেষ নাই। কে কোন জায়গায় কি কইলো না কইলো তার হিসেবে ঠিকই রাখা হয়ে যায়।

মাসুম ভাইরে আরেকটা কথা বলতে চাইছিলাম, বললাম না। :)
১৬. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২৪
শওকত হোসেন মাসুম বলেছেন: তার মানে কি? লোকালটক একজন না। একাধিক?
এইখানে বলতে না চাইলে অন্যজায়গায় আইসা বলেন। শুনতে মনচায়। তয় আমারে আবার লোকাল কইয়েন না। দোহাই লাগে।
১৭. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২৪
নাজমুল আহমেদ বলেছেন: ভাঁড়ে ভাঁড়ে তালতো ভাই ;)
১৮. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২৫
ক-খ-গ বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: তেব্র দিক্কার..........
১৯. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২৭
সু-শান্ত বলেছেন: তয় আমারে আবার লোকাল কইয়েন না। দোহাই লাগে।
-

মাসুম ভাই, আপনে লোকাল হৈতে যাবেন কোন দুঃখে। তবে যে কয়েক জনরে মাইর দিলে লোকালের পরিচয় পাওয়া যাবে তাদের মধ্যে আপ্নে অবশ্যই অন্যতম। ;)

মাইন্ড খাইয়েন না প্লীজ। মজা করলাম।
২০. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২৯
শওকত হোসেন মাসুম বলেছেন: দিলেন তো মানুষরে উসকাইয়া। এখন তো আমারে মাইর দেওয়ার জন্য লোকজনের অভাব হইবে বইলা মনে হইতাছে না। আয় হায় কৈ লুকাই
২২. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৩৪
অমি রহমান পিয়াল বলেছেন: হ, লুকাল শুরুতে ছিলো একজন, এখন অনেকজন। কখনও লুকাল আপা, কখনও ভাইয়া, কখনও আঙ্কেল, কখনও বস
২৩. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
এলোমেলো মন বলেছেন: মুখোশ পরে এই লোকটা কিছু সু পরিচিত লোকের বিরুদ্ধে লাগছে।
তার অথবা তাদের নেকস্ট স্বীকার কে কে জানে?
২৪. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কৌশিক ভাই , আপনারে মাইনাস দিতে চাই নাই -আপনে স্কুলের জন্য খাটতেছেন ,তাই রেসপেক্ট করি মিয়াভাই ।

তয় এইটায় মাইনাস না দেওন অন্যায় হৈতো , তাই দিতে হৈলো ।আমার মনে হয় , আপনার মাইনাস খাইতে খুব ভাল্লাগে , ঘটনা কি সত্য ?
২৫. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৩৯
মেসবাহ য়াযাদ বলেছেন: লোকালটক নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই নিকটির দাবীদার অনেকে। এই যেমন " আমিই লোকালটক"...
২৬. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৪৬
কৌশিক বলেছেন: আপনারা আপনাদের কথা কইছেন, আমি আমার কথা কইছি। নো অফেন্স, নো কিডিং - এইটাই ব্লগিও বাস্তবতা...এইখানে স্বাধীনও চলা যায়, একদম লেজুর ছাড়া...লোকালটক সেইটা প্রমাণ করেছে। হ্যাটস অফ ভাই লোকাল, আমি জানি আপনি একজন আদর্শমানুষ। গো এহেড।
২৭. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বাংলা ভাইরেও খুব মিচ করি। উনি আর র‌্যাব কি একশনই না দেখাইলো... সেই তুলনায় আমগো মুদি দোকানি সলিমুল্লাহ তো কিসসুই না। আসলে বাংলা ভাইরে ফাঁসি না দিয়া সলিমুল্লাহরে দেওন যাইতো। কি কন? বাংলা ভাই বাঁইচা থাকলে ডেইলি খবরের কাগজ পড়তে টেশ পাইতাম:(

লুকালরে ব্যান উঠাইয়া দিয়া আমব্লগার কয়েকটারে ব্যান মারা হউক।
২৮. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৫৪
সু-শান্ত বলেছেন: হুদাই অনেক প্যাক প্যাক করলাম, কৌশিক ভাইয়ের লাস্ট কমেন্ট ২৬ এর পর এই পোস্ট ইগ্নোরড এন্ড যথারীতি কুইট। বাই।
২৯. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৫৭
কাঙাল মামা বলেছেন: 12 facts I know about u

1. Your reading my comment
2. Now your saying/thinking thats a stupid fact.
4. You didnt notice that i skipped 3.
5. Your checking it now.
6. Your smiling.
7. Your still reading my comment.
8. You know all you have read is true.
10. You didnt notice that i skipped 9.
11. Your checking it now.
12. You didnt notice there are only 10 facts
৩০. ০৫ ই জুন, ২০০৯ রাত ৩:২৩
হাসতে হাসতে পরে গেলাম বলেছেন:

সংবিধিবদ্ধ সর্তকীকরনঃ
ইহা লোকালটক সম্পর্কীয় ডিসক্লেইমার বিশেষ। যাহা 'ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই নাই' সম্পর্কীয় একটা বিষয়। অর্থাৎ আমি লোকালটক নহে, বুঝাইলে তাহাতে করো কোনো আপত্তি আছে কি?

"ইহা" মানে হইল, ইহকাল ও পরকাল।
৩২. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৮:৪৪
প্রিয় ভাষন বলেছেন: এই পোস্টে যারা প্লাস দিছে তাদের আইপি চেক করলে দেখা সব কৌশিক বা লোকালটকের !আইপি ও নিকগুলান চেক করা হোক!
৩৩. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৮:৪৫
তনুজা বলেছেন: প্রিয়ভাষণ এটা কিন্তু অপ্রিয়ভাষণ হয়ে গেল :D
৩৫. ০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:০১
শূন্য আরণ্যক বলেছেন: ভারচুয়াল চরিত্র হওয়া সুবিধা-অসুবিধা হলো
তার খাওন - দাওন - হাড়ির খবর কেউ জানে না।
সুতরাং বীরদর্পে এক মুখে এক কথা -- অন্য জায়গায় গিয়ে
ব্লগারদের ব্যান করা যায় ।

লোকালটক --- বিশেষ বিশেষ মুহুর্তে বের হয় বিশেষ প্রয়োজনে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

যারা লোকালটকের বিরুদ্ধে কথা বলছেন বরং সামুর মালিক গোষ্ঠির সাথে কথা বলেন । লুকালটক মনে হয় একটা দেয়াল-- মাথা ঠুকলে মাথাই ব্যাথা হবে ।
বরং মালিক পক্ষ সাথে কথা বলা যায় ।
তারা মনে হয় ব্লগারদের প্রতি অনেক সহানুভুতিশীল(!)।

আম-ব্লগারদের বেশ যত্নআত্মি করেন, ফিডার খেতে দেন,
দুষ্টুমি করলে কান ধরে শাসনও করেন ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এত কিছু না করে সোজাসুজি বল্লেই হয় -- সামুতে লিখতে হলে কর্তৃপক্ষের কথায় উঠতে বসতে হবে,
তাদের দেখানো রাস্তায় চলতে হবে, হিট পড়ে গেলে হিট বাড়ানোর ব্যবস্থা করে দিতে হবে।

তাহলেই তো ল্যাঠা চুকে যায় ।

দুদিন পর পর এমন গুতাগুতি করতে হয় না ।

অবশ্য ফ্যাসাদ যদি হিটের উৎস হয় -- তাইলে মহামুস্কিলের কথা :(

সমস্যা সমাধান করতে চাইলে অনেক পথই আছে ।
আর জিয়াই রাখতে চাইলে তো ভালোই --- চলছে গাড়ী যাত্রাবাড়ী।

(-) কৌশিক ভাইজান আপনার কিছু কিছু লেখা ভালোই লাগে । মাঝে মাঝে আবর্জনা দেন ।
লুকালটক কি আপনার স্প্লিট পার্সোনালিটি ?:)
৩৬. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ১:২৩
এলোমেলো মন বলেছেন: হঠাত করে একটা উক্তি মনে পড়লো।
'' এতোগুলো মানুষের ঘৃনা নিয়ে আপনি কী করে বেচেঁ আছেন?? ''
জানি না এই কথা করো সাথে মিলো গেলো কিনা।
৩৭. ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:০৪
কৌশিক বলেছেন: মাইনাচ, প্লাস ও মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
৩৮. ০৮ ই জুন, ২০০৯ রাত ১:৫৯
ফিউশন ফাইভ বলেছেন: সরাসরি (ঘুরপথে নয়) প্রিয়তে।
৩৯. ০৯ ই জুন, ২০০৯ রাত ২:৩২
আলমগীর কুমকুম বলেছেন: সু-শান্তর স্ক্রীনশটের বিষয়ে লোকালের মন্তব্য পাইলামনা।

 

মোট সময় লেগেছে ৩.০০৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ