গতকাল ছিল বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জাতিয় দিবস। পাড়ায় পাড়ায় ঘটা করে প্রচার-আয়োজনের মাধ্যমে দেশের দুইকোটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল আর ১কোটি ৯০ লাখ শিশুকে কৃমির ঔষধ খাওয়ানো হয়েছে। এবং রেজাল্ট একদিনের মধ্যে হাতেনাতে পাওয়া গেছে। একহাজার বাচ্চা অসুস্থ্য! সিভিয়ার ডাইরিয়া সহ নানাবিধ অসুখ দেখা দিচ্ছে। যারা বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়েছে সবার ঘরে রীতিমত কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমার পাশের বাসার আর বোনের বাচ্চাই আক্রান্ত।
সরকারী ব্যবস্থাপনায় এমন জাতিয় একটা বিপর্যয় ডেকে আনার দায়ভার সম্পূর্ণ সরকারের। মান নিয়ন্ত্রহীন, পরীক্ষণ বিবর্জিত এই ঔষধের কবলে এখন পুরো বাংলাদেশ। উল্লেখ্য ভিটামিন-এ ক্যাপসুল সরবরাহ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা আর কৃমির ঔষধ প্রস্তুত করেছে ইনসেপ্টা। যদিও সরকারী বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাচ্চাদের অসুস্থ্যতার সাথে এই কর্মসূচীতে খাওয়ানো ঔষধের কোন সম্পর্ক নাই, কিন্তু এটা অবিশ্বাস্য যে ক্যাপসুল খাওয়ানোর পরেই সারাদেশ ব্যাপী বাচ্চারা অন্য কোন কারণে একযোগে অসুস্থ্য হতে শুরু করবে। বিডিনিউজে বিভিন্ন জায়গায় আক্রান্ত শিশুদের খবর তুলে দিয়েছে। টিভিতে বিভিন্ন চ্যানেলে ফলাও করে বাচ্চাদের অসুস্থ্য হবার খবরটা এসেছে। এমনকি একটা মানবিধকার সংস্থা দাবী করেছে ৩০টা বাচ্চা নাকি ইতোমধ্যে মারা গেছে। তবে তা এই ঔষধের প্রতিক্রিয়া সরূপ কিনা নিশ্চিতভাবে বলতে পারে নি।
স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে ঘাড় ধরে সরিয়ে দেয়া হোক।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




