somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন হাসানাত বরিশালবাসীর সকল চিন্তা আপাতত স্থগিত করে দিয়েছেন

০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনার বাবার বোনের পুত্র তিনি। অথবা বঙ্গবন্ধুর বোনের পুত্র বলা যায়। অথবা আব্দুর রব সেরেনিয়াবাদের পুত্রও বলতে পারেন। তবে এই সময়ে তার বড় পরিচয় তিনি শেখ হাসিনার ফুপাত ভাই। এটা একটা বিশাল যোগ্যতা। যেমন তার বাবা যোগ্য হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর বোনকে বিয়ে করে।

এই আত্মীয়তার বংশ পরাম্পরায় আবুল হাসানাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের বিশাল নেতা। নেতা মানে একটু-আদটু দুর্নীতি করবেই, এসব জনগণের কাছে ডালভাত। তার-উপরে শেখ হাসিনার কাজিন, বড় যোগ্যতা তিনি বড় কানেকশনের লোক। পাবলিকের দরকার বড় নেতা, হাসানাত তেমনই একজন।

তত্তবধায়ক আমলে পালিয়ে বেড়িয়েছেন। অনুপস্থিতিতে দুর্নীতির বিচার হয়ে সাজা প্রাপ্ত হয়েছেন। কিন্তু ভোগ করতে হয়নি। মামাত বোন ক্ষমতায় - কে আর পায় তাকে। আত্মসমর্পন করলেন। পোস্টারে পোস্টারে ছেয়ে দিলেন ঢাকা নগরী। নানা বয়সের পোস্টার। কোনটাতে তার দশ বছর আগের ছবি, কোনটাতে সাম্প্রতিক। টাই, মুজিবকোট, পাঞ্চাবীর নানা কম্বিনেশনে হাসানাত দেয়ালে দেয়ালে ঝুলছে।

বরিশাল গিয়ে দেখলাম একই অবস্থা। শুধু পোস্টার না, ব্যানার-ফেস্টুনও রাস্তার মোড়ে, যত্রতত্র। কালারফুল পোস্টার। লাখে লাখ। আবুল হাসানাত আবদুল্লাহ যে হারিয়ে যায় নাই, সেটা জানান দেবার জন্য এলাহী কারবার।

হাসানাতের পোস্টারের খরচ কোটি টাকা ছাড়িয়েছে আন্দাজ করা যায়। এই পোস্টারের অর্থ কি আমার জানা নেই। বিচার-ব্যবস্থায় এমন পোস্টার আসলে কোন প্রভাব ফেলে না। যেটা হতে পারে তা হলো তার মুক্তি পাওয়াটাকে বৈধতা দেয়া।

কিন্তু পোস্টারের দর্শকেরা কি কেউ চিন্তা করে দ্যাখে হাসানাতের এই লাখো লাখো পোস্টারের অর্থ আসে কোথ্থেকে? অবশ্য এসব চিন্তা করার দরকার নাই। একজন হাসানাত বরিশালবাসীর সকল চিন্তা আপাতত স্থগিত করে দিয়েছেন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×