আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

সুনীল শেঠি একটা নায়ক আর তেলাপোকাও একটা পাখি

১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪২

শেয়ারঃ
0 0 0

দাত কিড়মিড় করে টিভি দেখতেছি। শোরুমের সামনে দাড়িয়ে। আমার সাথে গোটাবিশেক মানুষ হবে - হা করে হিন্দি সিনেমা দেখতেছে। নায়ক সুনীল শেঠি। বৃষ্টির জন্য উপায় নাই দেখে আমিও বারান্দায় আশ্রয় নিয়েছি। শোরুমের। বাকীরা কি বাধ্য হয়ে দেখছে নাকি নায়ক সুনীল শেঠির ছবি দেখে দাড়িয়েছে বুঝতে পারছি না।

এই লোকটা কেমনে নায়ক হয় বুঝি না। নানা পাটেকর, মনোজ বাজপায়ী, আশিষ বিদ্যার্থী, বোমান ইরানীর মত অভিনয় জানলে না হয় বুঝতাম যে ধারে কেটেছে। অথবা জন আব্রাহাম, সালমান খানের মত দেখতে সুন্দর হলে বুঝতাম ভারে কেটেছে। কিন্তু এইটা তো কোন পদই না। জানে কেবল ভোম ভোম করে কথা বলতে।

ভাগ্যিস বৃষ্টিটা ঠিকসময় মত থেমেছিলো। নইলে আজ ওই ব্যাটার নায়কগিরি আমি ছুটাইয়া দিতাম।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৫
ক্যামেরাম্যান বলেছেন:
এই লোকটা কেমনে নায়ক হয় বুঝি না।
- একটাই কারণ এর কোন চকচকে টাক নাই :)
২. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫০
তায়েফ আহমাদ বলেছেন: এ ভাআআআই লোগ..............এ্যায়সে নেহী বোলনে কা!
৩. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৬
অমি রহমান পিয়াল বলেছেন: ক্যানরে ভাই। অজয় দেবগন পারলে সুনীল শেঠীর কি দোষ!
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: অজয় দেবগান কিন্তু ভালো অভিনয় করে। স্পিল্ট পার্সোনালিটির একটা ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলো। তাছাড়া যুবাতেও এক্সিলেন্ট ছিল।

৫. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩১
ডিএইচ৫০০ বলেছেন: সুনীল শেঠির বউ নাকি শিল্পা শেঠি, এটা কি সত্যি?
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: সত্যি।

৬. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৫
পানকৌড়ি বলেছেন: ডিএইচ৫০০ বলেছেন: সুনীল শেঠির বউ নাকি শিল্পা শেঠি, এটা কি সত্যি? ::::: হাহাপগে.......
৭. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫০
পাগলা বাবু বলেছেন: @-ডিএইচ৫০০ বলেছেন: সুনীল শেঠির বউ নাকি শিল্পা শেঠি, এটা কি সত্যি?
- '' না।''
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: পাগলার কথা কি বিশ্বাসযোগ্য হইতে পারে?

৮. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৪
পাগলা বাবু বলেছেন: যাদের পয়সা বা ব্যাকিং আছে তারাই এখন '' নায়ক । ''
সবাই তো আর উত্তমকুমার না !!!
৯. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৫
অলৌকিক হাসান বলেছেন: সুনীলকে আদর করে তাই 'ভাল্লুক' ডাকি আমি
১০. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৭
আবদুল ওয়াহিদ বলেছেন:
এক্কেবারের মনের কথা বললেন।
১১. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:০০
হোরাস্‌ বলেছেন: সুনীল শেঠির বউ নাকি শিল্পা শেঠি, এটা কি সত্যি?


লেখক বলেছেন: সত্যি।


ভাই-বোনে বিয়া দিয়া দিলেন!!! সত্যি বলার আগে ইনফো একটু যাচাই করে নেয়া উচিৎ না?
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: ও সরি। তাইলে তারা ভাইবোন।

১২. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৪
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

দেখতে পাইতেছি এই ছবিটা আপনে কপি কইরা ফ্রী বিলাইতেছেন
১৩. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৯
মিশু মিলন বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন:
এই লোকটা কেমনে নায়ক হয় বুঝি না।
- একটাই কারণ এর কোন চকচকে টাক নাই
১৪. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:৪২
ফিউশন ফাইভ বলেছেন: সুনীল শেঠীরে অপমান করার লিগা তীব্র দিক্কার জানাই।
১৫. ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৪
সামছা আকিদা জাহান বলেছেন: ভাগ্যিস বৃষ্টিটা ঠিকসময় মত থেমেছিলো। নইলে আজ ওই ব্যাটার নায়কগিরি আমি ছুটাইয়া দিতাম।
১৬. ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৬
সামছা আকিদা জাহান বলেছেন: ভাগ্যিস বৃষ্টিটা ঠিকসময় মত থেমেছিলো। নইলে আজ ওই ব্যাটার নায়কগিরি আমি ছুটাইয়া দিতাম।

ব্যাটার নায়কগিরি ছুটাইতেন না ----শোরুম ভাংচুরের দায়ে জেল হাজতে থাকতেন।। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে।
১৭. ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩০
গৌতম রায় বলেছেন: আমনে সুনীল শেঠির পেশী দেখেন নাই?
১৮. ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
যীশূ বলেছেন: সুনীল শেঠিরে ভালা পাই। পোস্টে মাইনাচ।

 

মোট সময় লেগেছে ১.২৫৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ