মোরগটার মনে ম্যালা সুখ। মুরগীটার পাশে পাশে ঘুরতেছে। কিছুক্ষণ পর পর এক ঠ্যাং তুলে মুরগীর পেছন দিকটা ঘুরে যায়। তাই দেখে মুরগী মুচকি মুচকি হাসে। বলে, কি হইছে?
মোরগ বলে, জানু! তোমারে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে পারি!
ও! তাই! মুরগী ভ্রু কুচকে বলে, জীবন দিতে পারবে!
মোরগ এবার কু-ক-কু-রু-উ করে উঠে। মুরগীর পাছায় আরেক রাউন্ড ঘুরে বলে, আলবাৎ! একবার আদেশ করেই দেখো!
মুরগী বলে, জীবন দিতে হবে না। তারপর একটা পাখা দিয়ে কান চুলকে বলে, একটা ডিম পেড়ে দেখাও তো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


