আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

সামহোয়ারইনব্লগের জন্মদিনে কিছু বর্ণিল মুহূর্তাচারণ

১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১০

শেয়ারঃ
0 0 0

বিষয়, আবেগ, বিনোদনের বৈচিত্রে সামহোয়ারেরইনব্লগের সাথে আমার পরিচয়ের নানাবিধ প্রকরণ। এর দৈনিক ঘটনাপ্রবাহ আমাকে আকর্ষণ করে, কারণ তা অনেক বেশী ডাইনামিক। সামহোয়ারইনের জন্মদিন নিঃসন্দেহে তাৎপর্যময় বাংলা ব্লগের ক্ষেত্রে। তবে সেটা ব্লগ-বিশ্লেষকদের অন্বেষণের বিষয়। আমার জন্য গুরুত্বপূর্ণ এজন্য যে সামু আমাকে নিরস লেখালেখি থেকে সরস লেখালেখিতে পরিবর্তিত করেছে। পরিচয় হয়েছে কিছু সত্যিকারের ভালো লেখক, সংগঠকের সাথে। কিছু কমপ্লিকেটেড ক্যারেকটারের সাথেও তবে সসম্মানে তাদের এড়িয়ে চলি। ব্যাস - এরপর পুরোটাই আমার আনন্দের থলে, প্রকাশের জায়গা। একা মনে হয়, নেট না থাকলে বা অনেকের মাঝে থাকলেও যদি ব্লগ মিস হয়ে যায় কিছুদিন।

কিছু কিছু চরিত্রতো রীতিমত আকর্ষণ করে তাদের সকল নন্দিত ও নিন্দিত কর্মযজ্ঞ, রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতা সমেত। শক্তিশালী ব্লগারও মনে হয় যাকে বলে হেভিওয়েট বা সেলিব্রিটি ব্লগার।

যেমন আইজউদ্দিন (১) যাকে আমি দেখি বাংলা ব্লগের সবচেয়ে আলোচিত চরিত্র, হাজারো নিক, নারী অবমাননা, মুক্তিযুদ্ধের চেতনা সবকিছুতেই সিদ্ধহস্ত। এই নিকের পেছনে একাধিক মানুষের অস্তিত্ব থাকার কথা শুনলেও চরিত্রটি সবসময় বিতর্ক ও আলোচনার কেন্দ্রে থেকেছে দীর্ঘদিন যাবত। এর বেশীরভাগই উগ্র জাতিয়তাবাদ ও গোষ্ঠীবাদের মূলমন্ত্রে চর্চিত। বয়স জানা নেই। একজন কিনা তাও বলতে পারছি না।

এরপরে অমি রহমান পিয়াল (২) কে আমার মনে হয়েছে মুক্তিযুদ্ধের চলমান ডাটাব্যাংক ও কারো কারো নিকট থেকে সম্পূর্ণ উল্টোরথের পর্নস্টার উপাধি সহ তুমুল আলোচিত। ব্লগ-বিশ্লেষন, স্বনাম, ছদ্মনামে তার ব্লগউপস্থিতি আলোড়ন ও মেলোড্রামার এক অভিনব মিশ্রন। চল্লিশের আশেপাশে বয়স।

ত্রিভূজ (৩) হচ্ছে ত্রিভূজ সুপারডুপার আলোচিত একটা চরিত্র, জামাত-শিবির-রাজাকারের ভার্চুয়াল প্রতীক। ত্রিভূজকে লক্ষ্য করে নানাবিধ সাহিত্য ও ক্যারিচারে ছাগু শব্দের বিশিষ্ট হয়ে ওঠা ব্লগের তুমুল আলোড়িত একটা অধ্যায়। বয়স হবে পচিশের কোঠায়।

লোকালটক (৪)কে এরপরে সবচেয়ে বেশী আলোচিত মনে হয়েছে। প্রতিভাধর এই নিকের পেছনে যে বা যারাই থাকুক না কেন আলোচনা/সমালোচনায় সে শক্তিশালী একটা ইমেজ তৈরী করেছেন। একা নাকি একাধিক কিছু জানা নাই।

রাসেল (......) (৫) কে বলা হয় সবচেয়ে ক্ষমতাধর লেখক তবে তার গালিপ্রীতির জন্য নিন্দাও কম জোটেনি। বিগত চারবৎসর যাবত ধর্ম, রাজনীতি নিয়ে পর্যালোচনায় রাসেল অন্যতম আলোচিত একটা নিক। বয়স ৩০ এর ধারেকাছে।

হাসিব (৬) হচ্ছে ব্লগ বিপ্লবের প্রতীক, প্রচুর আলোচনার ক্ষেত্র তৈরী করতে গিয়ে বিতর্কের বিষয়েও পরিণত হয়েছে। হাসিবের ব্যান ও বিপ্লব রীতিমত গবেষণার বিষয়। স্বনামে ছদ্মনামে তারও অনেক উপস্থিতির কথা বলা হলেও হাসিব বিষয়ক আলোচনা কখনও থেমে থাকে নি। বয়স জানা নাই।

আইরিন সুলতানা (৭) কে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যার বেশীরভাগই তার নারী পরিচয়ের কারণে অশ্লীলভাবে উপস্থাপিত, উপরোক্ত অন্যান্যদের যে বাঁধা পেড়ুতে হয়নি। শক্তিশালী লেখক। ব্লগের বিভিন্ন ইস্যুতে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতামতে তিনি সোচ্চার থাকেন। বয়স ত্রিশের কোঠায় হবে।

নাফিস ইফতেখার (৮) তুমুল আলোচিত পূর্বে ব্লগারদের মত এর বিরুদ্ধে বলতে গেলে তেমন কোনো নিন্দা নেই। ব্লগ বিশ্লেষণে অসামান্য প্রতিভাধরের বয়স বড়জোড় ২০টুরি হবে।

রাগ ইমন (৯) তুমুল আলোচিত ব্লগার, তাকে নিয়ে ব্লগারদের উম্মাদনা দীর্ঘ ধারাবাহিক। লৈঙ্গিক পরিচয়ের কারণে তাকে অযাচিতভাবে অনেক অসদাচারণ সহ্য করতে হয়েছে। শক্তিশালী একজন লেখক। বয়স ৩০ এর কোঠায় হবে।

সন্ধ্যাবাতী (পূর্বের নিক আস্তমেয়ে) (১০) ব্লগে জামাত শিবির রাজাকারের প্রতীক হিসাবে ব্যাপকমাত্রায় আলোচিত ও আলোড়িত একটা চরিত্র। লৈঙ্গিক পরিচয়ের কারণে অসদাচারণের শিকার হলেও ব্লগে তার উপস্থিতি ও প্রকাশ সবসময়েই তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। শক্তিশালী লেখক। বয়স পচিশের ধারেকাছে হবে।

বাংলা কমিউনিটি ব্লগের স্বপ্ন দেখেছেন একজন অবাঙালী, বিষয়টা আমার কাছে বিষ্ময়কর মনে হয়। তবে বাংলা ভাষা ও বাঙালি নারী যে কেবল প্রেমের জন্যই উৎসর্গিত সামহোয়ারইনব্লগ তার জলজ্যান্ত প্রমান। ব্লগের জন্মদিনে টপটেন ব্লগারদের সাথে সাথে জানা আরিলকে শুভেচ্ছা জানাই। এদের আকর্ষণ ও আবেদন অগ্রাহ্য করা একেবারে অসম্ভব।

 

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
তাজা কলম বলেছেন: তুলনামূলক একজন নতুন ব্লগার হিসেবে বেশ কিছু ব্লগ কাঁপানো ব্লগারদের সম্পর্কে জানলাম আপপনার পোষ্টটিতে।

সত্যিই সামু-ব্লগটি সরস লেখায় টই-টম্বুর। ভাল লাগল পোষ্টটি।
২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: বিশ্লেষণ ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।
৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
অপ্‌সরা বলেছেন: বাপরে !!! অনেক কিছু জানিয়ে দিলে ভাইয়া। অল্প অল্প জানতাম এখন একটু বেশী বেশী জানলাম।
৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০১
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বুলগের সবচে মহানতম বুলগারে বাদ দিয়া এইডি কি তালিকা করছেন ভাইডি? আমার নাম কৈ গেলু?

খেলুম না.....:(( :(( :(( :((
৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
অমি রহমান পিয়াল বলেছেন: সময় থাকলে আপনারে নিয়া একটা লিখতাম মিয়া, আপনে হইলেন পিস, তাও আবার হেভিমেটাল। ব্লগ জন্মদিনের শুভেচ্ছা, একসময় আমরাই তো ছিলাম
৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
ক্যামেরাম্যান বলেছেন: আপনি এই পোষ্টের লেখক বলেই হয়তো বা লিষ্ট এ নেই। শুধূমাত্র উপস্থাপনার গুণে কোন লেখাকে আকর্ষনীয় করে তোলার ক্ষমতাটা শুধূ আপনারই আছে। আর একটা বিরল গুণ আছে আপনার - যে কোন অচ্ছুৎ বিষয় নিয়ে লেখার ক্ষমতা।

সবাই কে নিয়েই এই ব্লগ, আর তাই এটা এতো বর্ণিল।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে খুবই ভালো লাগছে।

৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১২
জর্জিস বলেছেন: একলব্যের পুনর্জন্ম বলেছেন: বাকিরা দুধভাত ? :(
৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪
নীলাদ্র বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন:
আপনি এই পোষ্টের লেখক বলেই হয়তো বা লিষ্ট এ নেই। শুধূমাত্র উপস্থাপনার গুণে কোন লেখাকে আকর্ষনীয় করে তোলার ক্ষমতাটা শুধূ আপনারই আছে। আর একটা বিরল গুণ আছে আপনার - যে কোন অচ্ছুৎ বিষয় নিয়ে লেখার ক্ষমতা।

সহমত।
১০. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
রাতমজুর বলেছেন: কৌশিক, শরৎ, আইরিন সুলতানা, সবাক আঞ্চলিক কথন।
১১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫০
সুনীল সমুদ্র বলেছেন:



কৌশিকদা, চমৎকার এক লেখা, তবে আপনার অংশটুকু বাদ পড়েছে, সেটা আমিই বলে দেই ।...


কৌশিক (১১) ব্লগের অন্যতম তুমুল আলোচিত মালটি-ডাইমেনশনাল ব্লগার।
মালটি-ডাইমেনশনাল এ কারণে যে, যে কোন বিষয়ের উপরেই একটি এক্সাইটিং লেখা লিখে ফেলতে তিনি বরাবর সিদ্ধহস্ত। তার মতো স্ট্রেটকাট লেখা লিখতে খুব কম ব্লগারকেই দেখা যায়। তিনি যেটি বিশ্বাস করেন খুব দ্রুত সে বিষয়ে নির্ভীকভাবে লিখে ফেলেন। সচরাচর কবিতা না লিখলেও হঠাৎ হঠাৎ তার কিছু কবিতার অসাধারণ আঙ্গিক পাঠককে অবাক করে দেয়। পাঠক বুঝে ফেলেন, দুদান্ত গল্প আর তীক্ষ বিশ্লেষণমূলক লেখার অসাধারণ ক্ষমতাসম্পন্ন মানুষটি আসলে ভেতরে ভেতরে একজন কবিও...।

সামহয়্যারের শুরু থেকে এ পর্যন্ত যে কোন অনুষ্ঠানে বা আয়োজনে এই ব্লগারের সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। তার শুরু করা ব্লগারদের অনলাইন সাক্ষাৎকারমূলক আয়োজন-'আগুনের পরশমনি' এই ব্লগে একসময় আলোড়ন তুলেছিল।.. সামহয়্যারের ভবিষ্যত কোন গবেষণায় যদি সর্বাধিক আলোচিত পাঁচজন ব্লগারের কথাও আসে, তবে নিঃসন্দেহে কৌশিক হবেন তাদেরই একজন। বয়স পয়তাল্লিশ বা তারো কিছু বেশী হতে পারে।...

১২. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৭
ফিউশন ফাইভ বলেছেন: কৌশিককে দেখে যাই কেবল, তার পোস্টে কে মাইনাস দিল, কে প্লাস দিল, কে গালি দিল, কে প্রশংসা করলো- এইসবে তার কিছুই আসে যায় না। ব্লগে অন্যরকম এক ব্যতিক্রমী চরিত্র। হঠাৎ হঠাৎ দু একটি মন্তব্যে রিঅ্যাক্ট করেন বটে, তবে সবসময় একটা ঘোরের মধ্যেই থাকেন। মুজিব মেহদী আগেই বলেছিলেন, কৌশিক আসলে আপাদমস্তক কবি। আমি কৌশিককে অনেক পছন্দ করি।
১৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৯
ফারহান দাউদ বলেছেন: কিন্তু সবার বয়স নিয়া পড়লেন ক্যান?
১৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৩
মেজো ছেলে বলেছেন:
উনারা এখন লিখেন না?
১৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯
কালপুরুষ বলেছেন: আড্ডা থেকে ফিরে এসে পড়লাম। চমৎকার হয়েছে লেখাটা। আমি ক্যামেরাম্যান ও সুনীল সমুদ্রের বক্তব্যের সাথে একমত।
১৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৮
ইসানুর বলেছেন: ফিউশন ফাইভ এর সাথে একমত।
১৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২০
সামী মিয়াদাদ বলেছেন: সুনীলদা, ঐটাই ১ নাম্বারে রাখা উচিত....রহস্যময় ব্লগার
২১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৮
প্রিয়স্রোত বলেছেন: জর্জিস বলেছেন: একলব্যের পুনর্জন্ম বলেছেন: বাকিরা দুধভাত ?
২২. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩
রোবোট বলেছেন: একলব্যের পুনর্জন্ম বলেছেন: বাকিরা দুধভাত ? আবার জিগায়

এপু
তুমি এখনো হাফপ্যান্ট ব্লগার। ছেলিব্রিটি ব্লগারদের হোমপেজের ছবিরে সালাম করে তারপর কমেন্ট দিবা। নিশ্চয়ই ছেলিব্রিটি ব্লগারদের দেয়া হয়েছে বিনা কারণে সহ ব্লগারকে শুয়োরের বাচ্চা বলার অধিকার।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: বুফে না বাফেট একটা শব্দ সংশোধন করে দিয়েছেন বলে গালি দিলাম যাকে সেই ব্যক্তি?

সহব্লগারকে শুয়োর বলার অধিকার তো কেউ কাউকে দেয় না - এটা যে কেউ যে কাউকে বলতে পারে।

আমি যাকে শুয়োর বলেছি সে আমাকে কি বলেছে সেটা কি জানেন?
ব্লগারের নাম বাজাই।
ব্লগ ঠিকানা - somewhereinblog.net/blog/bajai

তার মন্তব্যটা ছিলো, "আবাল ঐডা বাফেট না বুফে"

মানে তিনি আমাকে বুফের জায়গায় বাফেট লেখায় আবাল বলে সম্বোধন করলেন।

এখন আপনি বলুন আবাল বলে সন্বোধনকারী এই ব্লগার কিসের ভিত্তিতে এই অধিকার সংরক্ষণ করেন? বুফে কে বাফেট বলার কারণে কি এটা তিনি বলতে পারেন?

কয়েক জায়গায় সহব্লগারকে শুয়োর বলেছি বলে উল্লেখ করেছেন - উত্তর দেবার প্রয়োজন মনে করিনি। কিন্তু বিষয়টি পৌনপুনিকভাবে উল্লেখ করে যাচ্ছেন বলে মনে হচ্ছে এটা আপনার মিশন হয়ে দাড়িয়েছে। সেজন্য বললাম।

বাজাই এর মন্তব্য আমি মুছে দিয়েছিলাম। তারপরে তার নাম উল্লেখ না করে দুটো মন্তব্যে গালি দিয়েছি অন্য দুজনের মন্তব্যের রিপ্লাইএ।

ফলে আপনি আমার গালি দেখেছেন। এবং বলেছেন, "২ নাম্বার ও ৮ নাম্বারের উত্তরে আপনার শালীনতাবোধের পরাকাষ্ঠা দেখলাম।"

এরপরে আরো কয়েক জায়গায় এই একই কথা বলেছেন যে সহব্লগারকে শুয়োর গালি দেয়া যায় কিনা। দৃশ্যতঃ বিষয়টা এমন আমাকে আবাল বলার পরে আমি শুয়োর বলেছি।

আপনি কি জানতেন, বাজাই এর মন্তব্যটার কথা? যদি না জেনে থাকেন তবে এখন জানার পরে আপনার মন্তব্য জানাবেন দয়া করে।

(বাজাই এর মন্তব্য আমার মুছে ফেলা মন্তব্য ঘরে সংরক্ষিত আছে, আপনি চাইলে সেটা আমি পুনর্জীবিত করতে পারি। এটা সব ব্লগারই করতে পারে তার মুছে ফেলা মন্তব্য ফেরাতে)।

২৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩১
রোবোট বলেছেন: ১। বাজাইয়ের কমেন্ট আমি দেখিনি। (তার মানে সেটা ছিলো না তা বলছি না)। আপনার কমেন্টের উততর দেখে মনে হয় সেটা ব্লগার র হাসানকে করা। তবে বাজাইয়ের ব্যাপারটায় আপনাকে বিশ্বাস করলাম।
২। "এই ব্লগে কেবলমাত্র পাঠাচোদারাই বানান ও উচ্চারণের স্টান্ডার্ড নিয়া লাফালাফি করে। আর পাঠাচোদাদের থেকে দূরে থাকার জন্য ব্লক করা" -এটা কি শুধু বাজাইকে করা ছিলো না, ব্লগে যারা বানান শুধরে বেড়ায় তাঁদের সবার জন্যই প্রযোজ্য হয়। এই বানান শুধরানোর দলে নুশেরা, আইরিন, তনুজা, ফারহান, এপু, ম্যাভেরিক, শুন্য আরণ্যক, আহমাদ মোস্তফা কামাল- এরা সবাই পড়ে। আমিও পড়ি।
৩। মডারেটরদের ধন্যবাদ কমেন্টগুলো মোছার জন্য।
৪। আপনার সাথে আমার শত্রুতা নাই। তবে ব্লগে গালিগালাজ-ব্যক্তি আক্রমণ-রাজাকারগিরি এগুলো বন্ধ করার মিশন আছে। আমার মত আরো অনেকেরই আছে।
২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৮

লেখক বলেছেন: নুশেরা, আইরিন, তনুজা, ফারহান, এপু, ম্যাভেরিক, শুন্য আরণ্যক, আহমাদ মোস্তফা কামাল এবং (ধরে নিচ্ছি আপনাকেও - যদিও আপনার কোনো পোস্ট আমার পড়া নাই) বানান ও উচ্চারণের স্টান্ডার্ড নিয়ে লাফালাফি করতে দেখিনি - বানান ভুল ধরিয়ে দেয়া একটা বিষয়। এটা আমিও করে থাকি। মানে এ দলে আমাকেও রাখতে পারেন।

কিন্তু সেই ভুল নিয়ে আক্ষেপ, আহাজারী এবং মহাভারত অশুদ্ধ হয়ে যাবার মিশন নিয়েও কাউকে কাউকে নাজিল হতে দেখা যায়। লিমি রহমান এমন একটা বিখ্যাত ব্লগার। এছাড়াও প্রতি মাসে দুতিনজন এমন নাজিল হন যারা বাংলা বানান অশুদ্ধ হচ্ছে বলে অশুদ্ধ বানান লিখিয়েদের দুহাত দেখে নেন। অথচ এখানে অশুদ্ধ বানান ও উচ্চারণ ইত্যাদির একটা নিজস্ব লৈখিক বলন ও লিখন তৈরী হয়েছে - যার মূলত কমিউনিটিভ এবং ইনোভেটিভ, নিজস্ব ধরণের ভাষা ও শব্দের ব্যবহার এর অন্যতম আকর্ষনও বটে। অনেকসময় এমন লোকজনই লাফালাফি করেন এবং অশুদ্ধ ধরাতে গিয়ে ব্যক্তিকে গালাগালি করতেও দ্বিধা করেন না। যেমন বুফে লেখাতে তিনি আমাকে আবাল বলেছেন।

আপনি এবং যাদের নাম লিখলেন তারা কি এমন লাফালাফি করেন?

ব্লগে আপনার যেকোনো মিশন থাকতে পারে। আরো অনেকেরই থাকতে পারে। এটা একধরণের এক্টিভিজম, আমি এক্টিভিস্টদের শ্রদ্ধা করি। কেবল কথা বলার আগে আরো পর্যবেক্ষণ এক্টিভিজমকে শাণিত করবে বলে মনে করি।

 

মোট সময় লেগেছে ১.১৭১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ