জয় যদি ঘুস খায় তাতে আমাদের কি কোনো আপত্তি থাকার কথা?
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জয় ঘুস খাইতে পারে না - এইটা আমার ইমান।
কিন্তু যদি খায়ও সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই। থাকতে পারে না। জয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। শেখ হাসিনা হচ্ছেন বঙ্গবন্ধুর পুত্রী। বঙ্গবন্ধু হচ্ছেন স্বাধীনতার জনক। এবং স্বাধীনতার জনক হচ্ছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। এবং আপনি ও আমি এই দেশের নাগরিক। আপত্তির তো প্রশ্নই আসে না। বরঞ্চ আমাদের উৎসাহিত করা উচিত তিনি যদি খেয়ে থাকেন তবে যেন আরো বেশী বেশী খান এবং আমাদেরকেও কিছু ন্যায্য হিস্যা বিতরণ করতে কার্পণ্য বোধ না করেন।
জয় যদি ঘুস খেয়ে থাকে তবে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন সেটা ব্যয় হবে দেশের কল্যাণে। তিনি কখনই দুবাইয়ের সাত তারা হোটেলে গিয়ে আমোদ ফুর্তি করবেন না। তিনি তার ঘুসের টাকায় এতিমখানা তৈরী করবেন, রাস্তাঘাট সংস্কার করবেন। দুস্থ্ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করবেন, মসজিদ তৈরী করবেন, স্কুলে বৃত্তি দেবেন এবং অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজে লাগাবেন।
জয় যদি আরো ঘুস খায় তবে তিনি দেশকে আরো ডিজিটাল করতে সক্ষম হবেন। আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রচুর অর্থ দরকার, এবং এই অর্থ সেক্ষেত্রে বিনিয়োগ হিসাবে পরিগনিত হবে। দেশের প্রত্যেকটা মানুষকে ডিজিটালী সম্পৃক্ত করার জন্য এই ঘুসের অর্থে ইনফরমেশন হাইওয়ে তৈরী হবে; অবহেলিত নিঃস্ব মানুষও পাবে ডিজিটাল জীবনের সুবিধা।
জয় ঘুস খেলে আমার কোনো আপত্তি নাই। আপনাদেরও আপত্তি থাকার কথা না। প্রতিবাদ করার চেয়ে আসুন আমরা নতুন ব্যাখ্যায় স্বমেহিত হই।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন