somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুতাপন্ন-১

২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অনেক দিন কিছু লিখতে ইচ্ছে করে নাই। তবে মাঝে মাঝে লেখার একটা ঝো্‌ক চাপে। পা চুলকায়। বিষয়টা গোলমেলো। তারপরে লেখার একটা উইন্ডো খুলে বসলে পশ্চাতে ভিমরুল ফোটে। আমি লেখাটেখা ফেলে উইন্ডো মাইনাস করি।

এখন আমার লিখতে ইচ্ছে করছে। এজন্য ভাবছি আজকে রাত্রে পার্টি দেবো। আমি এবং আমার শরীর থাকবে অতিথি। পেটপুড়ে মদ খাবো, গলা খুলে কথা বলবো এবং তিরিংবিড়িং হেঁটে বাড়ি ফেরবো। আগামীকাল অফিস কামাই দেবো এবং সারাদিন বসে ভাববো কতটাকা গেলো লেখার ইচ্ছে জন্মাবার জন্য।

আমার লেখার ইচ্ছে জেগেছিলো একটা বিষয় মাথার মধ্যে হঠাৎ আছড়ে পড়ায়। বিদ্যুৎ। প্রতিদিন ৭/৮ ঘন্টা লোড শেডিং - চলছে তো চলছেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেও যেমন ছিলো এখনও তেমন।

সুতরাং আমি ভেবে দেখলাম বিদ্যুৎ নিয়ে কোনো আশা ভরসা যেহেতু নাই সুতরাং আমি বরঞ্চ একটু পড়াশুনা করে দেখি। মানে জ্ঞান বৃদ্ধি করি। তো সে উদ্দেশ্যে আমি ন্যাশনাল ওয়েব পোর্টাল অব বাংলাদেশে "বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ' এর বিপরীতে একজন প্রতিমন্ত্রীর নাম আবিষ্কার করলাম। জনাব মোহাম্মদ এনামুল হক এবং তিনি উক্ত পদে আছেন ৩১শে জুলাই ২০০৯ থেকে। এখন পর্যন্ত ওনার নাম না জেনে নিশ্চয়ই ঘোরতর অন্যায় করে ফেলেছি। বিদ্যুত নিয়ে চিৎকার করবো আর বিদ্যুত মন্ত্রীর নাম জানবো না - সেটা কি হয়!

সুতরাং শাস্তিস্বরূপ আমি এখন পাঠ করবো এনামুল হক সাহেব বিগত বারো মাস বসে বিদ্যুত বিষয়ে কি কি কর্ম সম্পাদন করেছেন - তার বৃত্তান্ত।

নোটঃ বিদ্যুত নিয়ে বিক্ষুব্ধ আছি। যেকোন সময় সুইসাইড খেতে পারি। সেজন্য কুল হবার জন্য বিদ্যুত বিষয়ে ধারাবাহিক পড়াশুনার প্রথম পর্ব আজ মেরে দিলাম।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৯
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×