আমার মোবাইল হঠাৎ জ্যন্ত হয়ে হাঁটতে শুরু করলো
চোখের সামনে টেবিল গড়িয়ে ফ্লোরে
দরজা গলে বেড়িয়ে গেলো খোলা রাস্তায়!
লেজবিশিষ্ট ভদ্রনোকের মত পথের বাদিক ঘেঁসে
সজারু চোখের গাড়ির ধাক্কা এড়িয়ে
কোথায় যেনো গন্তব্য ঠিক হয়ে আছে!
বড় মোড়টার ধারে সবুজ বাতি মেপে
নেমে গেলো ধাবমান নাগরিকের মতই দ্রুত
বিকেলের রোদে হালকা ভাইব্রেন্টের দুলকি খেলে!
শেষগলিটার শেষবাড়িটাতে নিভু সন্ধ্যার কোলে
স্থির হলো সিগনালের বর্ণিল গুচ্ছ রিংটোন
দরজা খুলে বেড়ুলো অপর প্রান্তের সবুজ বাটন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


