এক্সাজারেশন
১৫ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তখন অচিন্তিত সকাল। স্যাৎ করে বের হয়ে গেলো সূর্যের হলকা।
আমি নেমে এলাম। সানশেডে শ্যাওলা। জঙ্গল হয়ে উঠবে পুরোপুরি। নিচে ফালিফালি রোদ।
কেউ একজন মোবাইলে গান বাজাতে বাজাতে ছুটছে। গার্মেন্টস ওয়ার্কার হবে হয়তো। এমন সকালে বাজখাই গলা চড়ে থাকে। যাবি না কেন স্লা! একজন রিকশাওয়ালার অনমনীয় অভব্যতার উত্তরে বলতে হয়।
চিন্তা করার কিছু নাই। আমি অনেক দিন হাঁটি না। লেকের পাশ দিয়ে তো নয়ই। ফলে হঠাৎ করে নিশুতি সকাল পেয়ে গেলাম। ভিড় এড়িয়ে একদম গহীনে।
একটা চায়ের কেতলী চড়িয়ে রোজার আলসেমীতে দোকানী দাত ব্রাশ করছে। ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে লেকপাড়ের এই দিকটাতে কেবল ওয়ার্কারদের গার্মেন্টস যাত্রা দেখা যায়। হাসপাতালের সানশেডে যে শ্যাওলা জমেছে তার আসলটা দেখা যায় রাস্তার দুধারে।
চা খেয়ে একটা বিড়ি ধরিয়ে মনে হয়েছিলো সকালটা আসলেই ভীষণ সুন্দর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন