সুনশান সড়ক দেখলে গা ছমছম করে। শরীর বেয়ে পিপড়া হাঁটে। যেখানে মানুষ নাই, সেখানে কোনো উত্তেজনা নাই। প্রকৃতি - নিরেট প্রকৃতির মূক সৌন্দর্য্য মুগ্ধ করে না। কলরবের, চাঞ্চ্যলের, প্রবাহমানতার মানুষ যে সমাবেশ ঘটায় তাই আমার কাছে নৈস্বর্গিক।
ঢাকার ঘনবসতিপূর্ণতা আমার পছন্দের। যত মানুষ, তত গল্প - হাজারো ধরণের, মৌলিকতার আর উদ্ভাবন-ক্রিয়ার। গতকাল হঠাৎ পড়ে গেলাম এমন নীরব এক রাস্তায়, ইফতারীর ঠিক পরপর, মনে হচ্ছিল নিশ্বাস নিতে ভুলে গেছি।
অনেকটা পথ। বারিধারা ডিওএইচএস থেকে, গুলশান নর্থ এভিনিউ হয়ে বনানী গোরস্থান রোড। হেঁটে হেঁটে। একবার মনে হলো - যখন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, নিজেই কবর।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



