somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াহু! আড্ডায় গেছিলাম!

০১ লা অক্টোবর, ২০১০ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের আড্ডা মানেই সেরকম একটা ভাব। কেমন যেনো টানে। সবচেয়ে মজার যা ঘটে তা হলো ব্লগে যে নামে একজন মানুষ পরিচিত হয় - তার সাথে আর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। যেমন ধরেন রাষ্ট্রপ্রধানের কথা। ভাবলাম বিশাল প্রটোকল মেনে আসবেন তিনি, কিন্তু এলেন একেবারে বীরবিক্রমে, কোনো এক্সট্রা ফোর্স ছাড়া। তবে আমি একটু গুলিয়ে ফেলেছিলাম রাষ্ট্রপ্রধান আর রাজসোহানের মধ্যে। অনেকক্ষণ রাজসোহান মনে করে কথা বলে শেষে জানলাম যে আসলে সে রাষ্ট্রপ্রধান! তবে রাজসোহানের সাথে পরিচয় হলো আরো একটু লেটে।

যাদের সাথে পরিচয় হয় তাদের মধ্যে দারুণ একটা সম্বন্ধ গড়ে ওঠে সম্ভবত। যেমন বৃত্তবন্দী। একমাত্র ব্লগাড্ডাতেই দেখা হয়। রাতমজুরও তেমন। সবচেয়ে বড় যে বিষয়টা তা হলো বয়সের শ্রেণীবৈসম্য ঠিক মেলে না। তাজুল ইসলাম মুন্না আর কালপুরুষ দা সবই এক বিন্দুতে এসে মেশে। আর এখন মুন্নাতো বিশেষজ্ঞ ব্লগার। তবে আমি নিশ্চিত ক্যামেরাম্যান ভাইয়ের বয়স কোনভাবেই ৪৫ হতে পারে না, বড় জোর চল্লিশ হবে।

মনুসর মোটা হইছে। বিষয়টা সন্দেহজনক। হাজির বিরিয়ানি খাওয়ানোর কথা কইয়া কথা রাখলো না। মোঘলাই খাওয়াইছে। অবশ্য এর আগে কালপুরুষ দা পিয়াজু আর ফ্রেঞ্চ ফ্রাই না নিয়া আইলে মনসুরের জন্য বদদোয়া করতাম। আল্লাহ যেনো অরে দুইদুইটা বউ দেয়।

একদম নতুন আরো কয়েকজনের সাথে পরিচয় হইছে। তারমধ্যে একজন মিস্টিওয়ালা। ব্রাক্ষণবাড়িয়া থেকে নিয়া আইছে। ফাটাফাটি টেস্ট। নামটা ভুইলা গেছি। শামসির আইছে গ্যপে। চেহারাটা কিঞ্চিত চেঞ্জ হইয়া গেলেও টের পাইছি বিখ্যাত ফটোওয়ালারে। তারপরে দেখা হইলো ফয়সালের সাথে। ছোট মির্জার সাথে। ছোট মির্জা একটা আইডিয়া নিয়া ব্লগে আলাপ করতে চায়, কিন্তু এখনও প্রথম পাতায় এক্সেস না পাওয়ায় বেচারা আলাপ করতে পারতেছে না। জসিম আসলো বোধহয় আরেকটু পরে। আরো কয়েকজনের নাম মনে পড়তেছে না। আইরিন আপুও আসলো মাঝখানে কোনো একটা সময়।

ব্লগের আড্ডায় আমি শামিমরে মিছ করছি। অনেক খাওন ছিলো কিন্তু শামিম মিস করলো। আর একটা বিষয় এইভাবে ঘোষণা দিয়া ছাগু নিষিদ্ধ করায় কোনো ছাগুও দেখা যায় নাই। তবে আমি সন্দেহ করতেছি আমাদের পিছনে তিন/চারজন বইসা ছিলো, যারা ব্লগারদের দিকে তীব্র দৃষ্টিতে তাকাইয়া ছিলো। এছাড়া বাইরের কয়েকজন ব্লগারদের চামে ছবি তুইলা নিছে। এইগুলা ছাগু হইতে পারে।

আরেকটা বিষয় ব্লগাড্ডায় ইদানিং বেশী বেশী ক্যামেরা দেখা যাইতেছে। ব্লগাররা কি চিড়িয়াখানার জন্তু যে তাদের এইরকম পোছ মাইরা ছবি তুলতে হবে। মাইনাস, কয়েকোটি মাইনাস সহ তীব্র প্রতিবাদ জানাই ছবি তোলার। ছবিতে কেউ প্রভাবিত না হোক সেদিকে আমাদের সোচ্চার দৃষ্টি রাখতে হবে এবং ব্লগাড্ডাকে ছাগু ও ক্যামেরা মুক্তি ঘোষনা করতে হবে।

পরিশেষে, মনসুর ভাইকে কয়েক গ্যালাক্সি ধন্যবাদ। কালপুরুষদাকে কয়েক ট্রাক ধইন্যাপাতা, আর ক্যামেরাম্যান ভাইকে ১ টেরাবাইট কৃতজ্ঞতা ফটোগ্রাফি বিষয়ক ডিভিডি দেবার জন্য।

নেকসট আড্ডার আয়োজক হিসাবে আমগো বিখ্যাত রামুদাকে দেখতে চাই। একদফা এক দাবী। নেক্সট আড্ডা যদি রামুদা না করে তাইলে বহুত গিয়ানজাম হইবে কইয়া দিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১০ রাত ৯:১০
৩৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×