সেন্ট জ্যাভিয়ারস থেকে বেরিয়ে যেনো নরকে পা বাড়ালাম
দুপদাপ রোদ্দুর মনে করিয়ে দিচ্ছে কি শীতল পরশে ছিলাম
ইশ্বরেরা এমন আরামে থাকেন আর মাস শেষে বেতন দেন
অধঃস্তনদের - যেমন আমাকেও দস্তখত করে নিতে হলো বাইশ হাজার,
যেতে যেতে ভাবছি - একবার না খেয়ে থেকেই দেখি না এক মাস
যদি জুটে যায় কোমল নরম শ্রান্তির ফুরফুরে একবাক্স এয়ারকন্ডিশনার!
আমার যখন বাইশ হাজার একটাকা বেতন হবে
তখন প্রতিমাসে এক টাকা জমাবো স্টারশিপের খালি কৌটায়
বারোমাসে বারোটাকা - বারো বছরে অনেক হবে নিশ্চয়
আমার দহনদাহ্য বুকের লোমে, মাংশে সেধাঁনো চামড়ায় ততদিনে
পোষ মানে এমন কম দামী শীতলকারক কোনো যন্ত্র এসে যাবে মার্কেটে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


