ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, পৃথিবীর অক্ষরেখা লই চুদুরবুদুর ছইলত ন। অক্ষরেখার ১০ ইঞ্চি ফিরিয়ে দিতে তিনি এয়াহুদি-নাছারা বিজ্ঞানীদের প্রতি কঠিন হুঁশিয়ারি জারি করেছেন। আমিনী বলেন, আল্লাহর তৈরি পৃথিবীর অক্ষরেখা ১০ ইঞ্চি সরানোর কোনো অধিকার এয়াহুদি-নাছারা বিজ্ঞানীদের নাই।
গত শনিবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পৃথিবীর অক্ষরেখা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মুফতি আমিনী এ কথা বলেন।
মুফতি আমিনী বলেন, অক্ষরেখা ১০ ইঞ্চি সরিয়ে এয়াহুদি-নাছারা বিজ্ঞানীরা নামাজের ওয়াক্ত পাল্টে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পৃথিবীতে মুসলমানের ধর্মপালনের বিরুদ্ধে চক্রান্তে জড়িত। অবিলম্বে পৃথিবীর অক্ষরেখার ১০ ইঞ্চি ফিরিয়ে দেয়া না হলে প্রয়োজনে লাখ লাখ আলেম রাস্তায় নামবে।
সূত্র
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



