somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৎস্য বিষয়ক ফেলাসি

২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূলত বাজার শিল্পকে চারভাগে ভাগ করা যায়। মাছের বাজার, মাংসের বাজার, সবজীর বাজার এবং মুদীর বাজার। এর মধ্যে মাছ ও মাংস বাই-উইকলি, সবজী উইকলি আর মুদী মানথলী। আমার কাছে সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে মাছ কেনা। প্রায় আশৈশব মাছ কিনতে গিয়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র মাছের নাম গুলিয়ে ফেলি একমাত্র চিংড়ি মাছ ছাড়া। তবে ইদানিং চিংড়ি মাছের নানান রকমের চেহারা দেখে বিভ্রান্ত। তদুপরি মাছের দাম মনে রাখাও এক সুকঠিন প্রয়াস। মাসে দুইবার মাছ কেনার হাঙ্গামা করতে হয় বলে প্রতিবারই আমার নতুন করে মাছের নাম ও চেহারার সাথে মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় এবং পূর্বের দাম মনে করতে গিয়ে গলদঘর্ম হতে হয়।

সাধারণত ছোট মাছের ডিমান্ড বাজারে সবচেয়ে বেশী। এক্ষেত্রে মাছ পছন্দের বিষয়ে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে অনুমান করি। সাধারণত পুরুষেরা বড় মাছ এবং নারীরা ছোট মাছ খেতে পছন্দ করে। বড় মাছ কেনা যতটা সহজ, ছোট মাছ কেনা ততোধিক কঠিন। ছোট মাছের ভিতরে সহজ কেনা কাচকি মাছ, কিন্তু পাশে যদি মলা, ঢেলা এবং নানাপদের মাছের মিশেল গুরা মাছ থাকে তার মধ্যে থেকে কাচকি মাছ খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে। ফলে মাছওয়ালার মুখের দিকে হা করে তাকিয়ে অথবা পাশের ক্রেতার কথোপকথনের থেকে মাছ চেনে নিতে হয়। তবে ইদানিং আমি কাচকি মাছ চিনতে পারি, যদিও এর ভিন্ন সাইজ দেখলে আবার গুলিয়ে ফেলি। এছাড়া বাতাসী, বাশপতি মাছ চেনাও মুশকিল।

তেলাপিয়া, কৈ, টেংরা, গুইশা, বাইলা, দরগি মাছ মাঝারি সাইজের এবং এর চেহারা সুরত সহজেই একটা থেকে আলাদা করে ফেলা যায় বলে সহজেই মনে থাকে। এসব মাছ চিনতে আমার তেমন কোনো অসুবিধা হয় না। তুলনামূলকভাবে বড় মাছ কেনা অনেক সহজ। রুই, বোয়াল, ইলিশ, কাতাল, পাংগাস কেনার জন্য মাছওয়ালার উপরে ট্রাস্ট করা ছাড়া আমার কোনো উপায় থাকে না। ফলে একজন মাছওয়ালাকে আমি প্রায় অন্ধের মত বিশ্বাস করি।

মাছ চেনা তাও যেভাবে না হয় হলো, কিন্তু দরদামের চিত্র আরো জটিল, বাড়ছে না কমছে অথবা ঠকছি কিনা এসব বোঝা রীতিমত গবেষণার বিষয়। যেমন বোয়াল মাছ অনেক কমেছে বলে যে দাম চাইলো সেটাও আমার কাছে অনেক বেশী মনে হলেও কিছু করার নেই। কারণ শেষ হয়তো কিনেছি দুইমাস আগে। সে সময়ের দাম মনে না থাকাটাই স্বাভাবিক। বড় মাছ দরদাম করতে গিয়ে সাধারণত ক্রেতারা কোন জায়গার মাছ, ফ্রিজিং নাকি বরফ দেয়া, মাছ টিপেটুপে দেখা ইত্যাদি করে থাকে। আমি বেশ গভীর মনযোগ সহকারে এসব দেখেও মাছের নাড়ি নক্ষত্র বুঝতে পারি না।

মাছের বাজারের শিল্পকর্মটি সুচারুভাবে সম্পন্নের পরে আমার সংকট শুরু হয় মাছ খাওয়ার সময় নামটি আবার মনে রাখা। যে মাছ কিনেছি সেটা রান্নার পরে আরেক ভিন্ন চিত্র। সকল ছোট মাছ রান্নার বিভিন্ন প্রণালী এবং একই মাছও আবার নানাভাবে রান্নার দৃশ্য দেখা যায়। ফলে মাছ খেতে গিয়ে আবার সে মাছের নাম জিজ্ঞেস করা মাছের জন্য মানহানিকর হবে ভেবে চেপে যাই।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×