কবিতা পড়তে গেলে ইদানিং, মানে যাই পড়ি, মনে হয়, কেমনে মানুষ লেখে? কত সুখে থাকে, যারা কবিতা লিখতে পারে। তবে কবিতা পড়াই হয় না। একটাও না। যেখানে প্রতিদিন কবিতা পড়তাম, সেখানে এখন মাসে একটা!
আমার মনে হচ্ছে আমার চোখে কবিতা পড়েও না। নেটে এত কবিতার ছড়াছড়ি, কত ভালো কবি লিখে যাচ্ছেন অবিরত, কিন্তু আমার চোখে পড়ে না। বাসায় কত কবিতার বই, কিন্তু চোখে পড়ে না। মনে থাকে না। কবিতার বইগুলো স্রেফ চোখের সামনে মিস্ট্রি তৈরী করে, ভুলিয়ে দেয়, তুলে নেই অন্য কিছুর বই।
কবিদের নাম ভুলে গেছি। কে কে যেনো কবিতা লেখে? বন্ধুরা! কবিতা যেনো কিভাবে লেখে? কেনো কবিতা লেখে?
তবে একটা/দুটো কবিতাংশ, সে যাই হোক না কেনো, যাকে পরিচয় দেয়া হয় কবিতা বলে, পড়ে ভালো লাগে। ভীষন ভালো লাগে। মনে হয় আমিও একটা কবিতা হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


