ডরিমন কার্টুনের ডিজনী চ্যানেল বন্ধ না করা পর্যন্ত ডিস অপারেটদের কেবল কেটে দেয়া উচিত!
২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি হতাশ ও বিক্ষুব্ধ। ডরিমন কার্টুন অনবদ্য সৃষ্টি স্বীকার করি। এর গল্পগুলো সুন্দর, শিক্ষণীয়। জাপানী কার্টুনটি হিন্দিতে ডাবিং করে ডিজনী চ্যানেল দেখায়। যে চ্যানেলটা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। জাপানী কার্টুন ডরিমন ভারতীয় ভাষা হিন্দিতে ডাবিং হবার পরেও এর গল্পের প্রচন্ডতা ও শক্তির কারণে বাচ্চাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে দূর্দান্তরকমের। ভাষা ও সংস্কৃতি ভিন্ন হবার পরেও এই কার্টূনের ভিতরে একটা আন্তর্জাতিকতা রয়েছে যা সব দেশের সব ভাষার শিশুদের জন্য একইভাবে প্রযোজ্য।
ফলে এর সংস্কৃতি ও ভাষা শিশুদের মনে প্রভাব বিস্তার করছে অবিশ্বাস্য দ্রুততার সাথে। এই ডরিমন দেখা বাচ্চারা হিন্দী ভাষা রপ্ত করে ফেলতে পারছে মাত্র ৬ মাসেই। কার্টুনের গল্পগুলো শিশুদের জন্য শিক্ষণীয় ও ইতিবাচক যতই হোক না কেন এটা শিশুদের ভাষা বিভ্রাট ঘটাচ্ছে। কথা বলতে শেখার যে বয়স ঠিক সে বয়সী বাচ্চারাই এই কার্টুন দেখে বলে তাদের প্রথম ভাষা শেখা হচ্ছে হিন্দি! আমার সন্তানের মাতৃভাষা হিন্দি হবে এটা আমি কোনভাবেই হতে দিতে পারি না। জিজনী চ্যানেল কেবল অপারেটরদের বাদ দিতে হবে। যদি তারা না শোনে তবে রাস্তায় যেখানে স্যাটালাইটের কেবল আছে যে যেমন পারে সেগুলো কেটে দেয়ার উৎসব শুরু করা উচিত।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন