অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
এখন যদি, মোবাইলে বা কম্পিউটারে ঘড়ি দেখে, যদি দেখি, যদি সময়টা দেখে ফেলি আর তারপরেও দেখি সময়টা স্থির, স্থিরের মত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার প্রিয় পোস্ট

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

৩০শে ডিসেম্বর তিতাসের খণ্ডিত দেহ দেখতে যাবো, কে কে যাবেন?

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৭ |

শেয়ারঃ
3 0

আমাদের চারদিকে খণ্ডিত সমাজ, রাষ্ট্র, মতামত! আমাদের দেহ খণ্ডিত, আত্মা খণ্ডিত!

খন্ড খন্ড প্রকোষ্ঠে বাস করে আমরা গর্ত মুখী, পাতাল মুখী!

চোখের সামনে চুরি হয়ে যায় নদী, তেল-গ্যাস, নগর বন্দর, শেয়ারবাজার আর আমাদের রাষ্ট্রযন্ত্র সাদরে তুলে দেয় অন্যের হাতে!

আমাদের রাজনীতি নেই, আমরা রাজনীতি বুঝি না - কিন্তু সব গেলো সব গেলো বলে আহাজারি করতে পারি!

সেই আহাজারীর মাত্রা আরেকটু বাড়াতে আগামী ৩০শে ডিসেম্বর তিতাসের খণ্ডিত বুকে গিয়ে জানতে চাই সেখানকার মানুষদের কি মতামত!

তারা কেনো নিশ্চুপ? কি তাদের মুখ বন্ধ করে রেখেছে!

কে কে যাবেন!

সকাল আটটায় কমলাপুর থেকে বাসে উঠবো। যেকেউ ওয়েলকাম। যার যার খরচ তার তার। ক্যামেরা নিয়ে আসবেন যদি থাকে।

ফেসবুক ইভেন্ট

(যেকোনো রাজাকারদের দোসর, একাত্তুরের মানবতাবিরোধী অপরাধের দোসর নট ওয়েলকাম)।

 

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৬৮টি মন্তব্য

১. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০০

ক্ষুধিত পাষাণ বলেছেন: আগে কন-আপ্নে সত্যই জাইবেন?

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০২

লেখক বলেছেন: অবশ্যই যাবো। হাজারবার যাবো। যেতে হবেই।

২. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৪

মানবী বলেছেন: দেয়ালে পিঠ স্পর্শ করলে মানুষ ঘুরে দাঁড়ায়, যুগ যুগ ধরে বিভিন্ন সরকার দমন নীতির মাধ্যমে আমাদের অধিকাংশের মেরুদন্ড মনে হয় গুড়িয়ে দিয়েছে, তাই এখন অস্তিত্ব রক্ষার্থেও আর ঘুরে দাঁড়াবার তাগিদ সব সময় অনুভব করেনা।

তিতাসকে বুক ধারন করে বেড়ে ওঠা মানুষরা কি বলেন জানতে ৩০ এর পর ব্লগটি ঘুরে যাবো।

ধন্যবাদ কৌশিক।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৫

লেখক বলেছেন: থ্যাংকস মানবী। আমরা একটা ডকুমেন্টারী তৈরী করবো।

৩. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৮

ক্ষুধিত পাষাণ বলেছেন: মিথ্যা বলবোনা- আমি আপনাকে এতদিন ভারতীয় দাসানূদাশ ভেবে আসছি।সে কারনেই আমি ধীবরের পোস্টে তীর্যক মন্তব্য করেছিলাম। সেজন্য আমি লজ্জিত।

আমিও আপনার সাথী হতে চাই-একত্রে কি ভাবে যাওয়া যায় আপনি উদ্যোগ নিন।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৩

লেখক বলেছেন: ওটা কোনো ব্যাপার না। আমার প্লান আমরা পুরো জার্নিটার ডকুমেন্টারী করবো। ভিডিও ক্যামেরা নেবো। এলাকার লোকজনের ইন্টারভিউ করবো।

সকাল আটটার দিকে আমরা রওনা করতে পারি। ফেসবুক ইভেন্ট।

৪. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৪

তারেক রহমান বলেছেন: komolapur theke bus e kon road diya jate hoy?

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: একটা মেইল করবেন প্লিজ

৫. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৭

রোজেল০০৭ বলেছেন: ভাই ঘটনা শুইনা বুকটা ফাইট্টা গেছে.....

দেখলে তো চৌচির হইয়া যাইবো।

৬. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সকালঃ
৬টা ৪০____ পারাবত
৭টা ৩০____ উপকূল
৭টা ৫০____ মহানগর
৯টা ১৫____ চট্টলা


কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন, ব্রাহ্মণবাড়িয়ায় থামে যেগুলো।
ব্যক্তিগতভাবে বাস ভ্রমণ ভালো লাগেনা বলে, শেয়ার করলাম।

আর হ্যা, আমার ওই সময়টা চট্টগ্রাম থাকার কথা।
যদি ওখানে না যাওয়া হয়, আপনাদের সাথে থাকবো সারাদিন।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে কিভাবে তিতাস যেতে হয় একটু জানাবেন কি?

৭. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৪

খালি ব্যান খাই বলেছেন:
যদি ঐদিন কোন বড় ঝামেলায় না জড়াই তাহলে অবশ্যই যাবো

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: একটা মেইল কইরেন

৮. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৫

১১স্টার বলেছেন: দেশে থাকলে অবশ্যই আপনার সঙ্গী হতাম। শুভ কামনা রইলো। আসলে স্বচক্ষে দেখে আসলে অন্তর দিয়ে উপলব্দি করা সম্ভব।

৯. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৭

কৌশিক বলেছেন: এখন পর্যন্ত যারা আগ্রহী যেতে

১. ক্ষুদিত পাষাণ
২. খালি ব্যান খাই
৩. আশরাফুল ইসলাম দূর্জয় (টেনটেটিভ)
৪. কৌশিক

১০. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩১

জুল ভার্ন বলেছেন: প্রিয় কৌশিক, সময়োচিত সুন্দর সঠিক সিদ্ধান্ত ও পোস্টের জন্য ধন্যবাদ। শুধু তিতাস নয়, পুরো বাংলাদেশ এখন অস্তিত্বের হুমকী হয়েছে ভারতীয় আগ্রাসনে এবং তাহচ্ছে একান্তই বাংলাদেশ সকারের প্রত্যক্ষ সহযোগীতায়। বাংলাদেশের স্বার্বভৌমত্ব এখন নিরাশার দোলাচলে দুলছে। একটি স্বাধীন স্বার্বভৌম দেশের স্বার্থে এখনই আমাদের নিম্নক্ত বিষয়ে ডাই হার্ট শপথ নিয়ে প্রতিরোধে অংশ গ্রহন করতে হবে।

১. সড়ক, নৌপথ, রেলপথ, নদীবন্দর ও সমুদ্রবন্দর তথা পুরো দেশ ভারতীয় ভূখণ্ডের মতো যথেচ্ছ ব্যবহারের সুযোগ দেয়া বন্ধ করতে হবে।
২. পরিপূর্ণভাবে গ্রাস না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশী ভূখণ্ড ভারতকে ছেড়ে দেয়া বন্ধ করতে হবে।

৩. বিভিন্ন পন্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল ও ভারত-নির্ভর করা-বন্ধ করতে হবে।

৪. বিজিবি ও বিএসএফ’র যৌথ সীমান্ত পাহারার নামে সীমান্তে ভারতীয় কর্তৃত্ব মেনে নেয়া- বন্ধ করতে হবে।

৫. সীমান্ত হামলাসহ সর্ববিধ আগ্রাসনের বিরুদ্ধে সরকারের কার্যকর প্রতিবাদ না করার বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে।

৬. পররাষ্ট্রনীতিকে ভারতকেন্দ্রিক করা বন্ধ করতে হবে।

৭. আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য কামনা করতে হবে।

৮. আসামসহ অন্যান্য অঞ্চলের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের ভারতের হাতে তুলে দেয়া-বন্ধ করতে হবে।

৯. ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ প্রভৃতির আবরণে বাংলাদেশকে ভারত-নির্ভর করা- বন্ধ করতে হবে।

১০. ভারতের পানি আগ্রাসনসহ সর্ববিধ অন্যায় আবদার ও আচরণকে নীরবে মেনে নেয়ার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

১১. সর্বক্ষেত্রে শত্রুর মতো আচরণ করার পরেও ভারতকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেয়া- বন্ধ করতে হবে।

১২. বিনাবাক্য ব্যয়ে অভ্যন্তরীণ নীতিতে ভারতীয় এজেন্ডা ও নীল-নকশা মেনে নেয়া ও বাস্তবায়ন করা- বন্ধ করতে হবে।


আসুন, মাটি-মানুষ অথা দেশের স্বার্থে সামু ব্লগার্স সবাই আমরা ঐক্যবদ্ধ হই।

১১. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩২

জুল ভার্ন বলেছেন: আশা করি-আমিও তোমার সাথে যাবার।

শুভ কামনা।

১২. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৩

ভারসাম্য বলেছেন: (যেকোনো রাজাকারের বাচ্চা নট ওয়েলকাম)।
রাজাকারের বাচ্চা না বলে রাজাকারদের দোসর বা অন্যকিছু বললে ভাল হয়। চোরের ছেলেও মহা সাধু হতে পারে।উল্টোটাও সত্যি। জন্মসূত্রে কাউকে অপরাধী বলা অনেক বড় অপরাধ।

তিতাস থেকেই গড়ে উঠুক নতুন প্রজন্মের একতাবদ্ধ পথচলা। আপনাদের কর্মসূচীর প্রতি শুভকামনা থাকল।

১৩. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪০

ফটো পাগল বলেছেন: Would be.

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: যদি কনফার্ম করেন তবে আমাকে একটা মেইল করে জানাবেন প্লিজ

১৪. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনারা আসলে যাচ্ছেন তিতাসের আখাউড়া অঞ্চলটায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আখাউড়া যাওয়ার শেষ পথটায়।
যে সব ট্রেন আখাউড়ায় থামে, তাতে গেলে আখাউড়া নেমে উলটো আসতে হবে সি এন জি করে। যদি শুধু একটি বাধ (যেটি স্টিকি পোস্টের প্রধান ছবি) দেখতে চান তাহলে আখাউড়া নেমে রিক্সায় ও আসতে পারেন। বলবেন বাইপাস!

আর আমার কথা হলো, আপনারা ব্রাহ্মণবাড়িয়া নেমে স্টেশনে সি এন জি দেখবেন আখাউড়া যাবার। যদি না পান, তাহলে রিক্সায় কিংবা পংখিরাজে (অটো রিক্সা) কাউতলি যাবেন। মাথাপিছু ভাড়া পাচ টাকা। ওখানে গেলে দেখবেন, আখাউড়া আখাউড়া বলে সি এন জি ড্রাইভারদের ডাকাডাকি। ভালো মতো একটা দেখে উঠুন, আখাউড়া বাইপাস যাওয়া পর্যন্ত ট্রানজিটের নামে রাস্তাগুলোর বেহাল দশা দেখতে পাবেন। প্রথমেই রামরাইল ব্রিজ দেখবেন, দুই ব্রিজের (দুটোই ভাংগা) মাঝে কি চমতকার রাস্তা!
এরপর রাধিকা, সুলতানপুরে ট্রানজিটের আলাদা সড়ক ব্রিজের নিচ দিয়ে। আর গন্তব্য আখাউড়ায় পর্যন্ত আরো কিছু দেখবেন। আখাউড়ায় তো বয়ে চলা একটা নদীর মরণ বাধই দেখবেন।

আর বাসে আসলে ব্রাহ্মণবাড়িয়া প্রবেশমুখ বিশ্বরোডের মোড় (একটা সিলেটের দিকে রাস্তা, একটা ব্রাহ্মণবাড়িয়া) থেকে লক্ষ্য রাখুন বিকল্প রাস্তাগুলি চোখে পড়বে। ঠিক যেখানটায় (পৈরতলা) আপনাদের নামাবে এখানেই একটা ব্রিজের নিচে রাস্তা দেখবেন। চোখে না পড়লে নেমে পিছনের দিকে এক মিনিট হাটুন।
পৈরতলা থেকে আখাউড়ার সি এন জি পাওয়া যায়। কাউতলি আর এখান থেকে একই ভাড়া। সোজা আখাউড়া যাবার পথেই সব বিকল্প রাস্তা দেখতে পাবেন।

আর হ্যা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সি এনজি ভাড়া মাথাপিছু সর্বোচ্চ ৩০/৩৫টাকা।
এরা পাচজন উঠায় একটা গাড়িতে। সে হিসেবে দেড়শো টাকা সর্বোচ্চ।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: তারমানে একটা রুট ম্যাপ করে ফেলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। দেখি রুটম্যাপটা করে আপনাকে জানাই।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: একটা মেইল করবেন প্লিজ

১৫. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৭

আবু সালেহ বলেছেন: কৌশিক ভাই
নিজের দেহে বিষ ঢেলে দিচ্ছে...কি করে চুপ থাকি আমরা...টিপাইমুখ বাঁধ আর এখন তিতাসকে মেরে ফেলা... X(( X(

৩০ তারিখে একটা পরীক্ষা হওয়ার কথা আছে....না হলে...আপনার সহযাত্রী হওয়ার ইচ্ছে আছে।
আসতে পারি কি??

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫০

লেখক বলেছেন: অবশ্যই আসতে পারেন।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: একটা মেইল করুন প্লিজ

১৬. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৫

কৌশিক বলেছেন: মোট ৬জন এখন পর্যন্ত আগ্রহী

১. ক্ষুদিত পাষাণ
২. খালি ব্যান খাই
৩. আশরাফুল ইসলাম দূর্জয় (টেনটেটিভ)
৪. কৌশিক
৫. জুলভার্ন (টেনটেটিভ)
৬. আবু সালেহ (টেনটেটিভ)

১৭. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৯

রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন:
এমন একটি পরিকল্পনা নেয়ায় কৌশিককে ধন্যবাদ। সবাই যদি ঘুমিয়ে থাকে, হায়েনা তাড়াবে কে? কামনা করবো, পরিকল্পনা যেন বাস্তবায়িত হয়।

জুল ভার্ণ কে ধন্যবাদ বিষয় গুলোকে এভাবে পয়েন্টআউট করার জন্য। বাংলাদেশ কে সার্বভৌম ভাবে টিকে রাখতে হলে ওই বিষয় গুলোকে সমসময়ই মাথায় রাখতে হবে। তবে ভারত প্রতিবেশী দেশ সেটাও মাথায় রেখেই।
জুল ভার্ণের কাছে ওই বিষয়ে একটি আলাদা পোষ্ট আশা করছি।

১৮. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২২

আমি-মুসাফির বলেছেন: আমি আছি। কিন্তু কোদাল সাপ্লাই দিবে কে?

স্যুভেনিয়র হিসেবে হলেও আমি সেখান থেকে এককোপ মাটি আনতে চাই।


জুলভার্ন ভাই খুব ভালো লিখেছেন। কিন্তু এতোকিছু একসাথে বলতে গেলে ব্যাপার ঘোলা হয়ে যেতে পারে। আপাতত শুধু তিতাসের মাঝের বাধ কাটা-ই আমাদের একমাত্র লক্ষ হতে হবে।

এরকম একটি উদ্যোগের জন্য কৌশিক ভাইকে অনেক ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: প্লিজ একটা মেইল করুন

১৯. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩০

কৌশিক বলেছেন: ১. ক্ষুদিত পাষাণ
২. খালি ব্যান খাই
৩. আশরাফুল ইসলাম দূর্জয় (টেনটেটিভ)
৪. কৌশিক
৫. জুলভার্ন (টেনটেটিভ)
৬. আবু সালেহ (টেনটেটিভ)
৭. আমি-মুসাফির

৭জন - সবাইকে ফেসবুকের ইভেন্টে নাম লেখানোর জন্য অনুরোধ করছি।

ছদ্ম নিকে, আসল পরিচয় না প্রকাশ করে যে কেউ উদ্যোগে শামিল হতে পারেন!

২০. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৩

সবাক বলেছেন:
আমি নদী
আমিই মা, আমিই রাক্ষুসী
তুমি কোনটা নেবে?

এ বুকে বাঁধ দিও না
ঢেলে দিবো বিক্ষোভের জল
তছনছ হয়ে যাবে!

-----------------------------------
শুক্রবার বৌ বাচ্চা নিয়ে যাওয়ার আশা রাখি।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: ওয়াও! গ্রেট! আট, নয়, সাড়ে নয় হয়ে গেলো!

২১. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪১

জুল ভার্ন বলেছেন:

@ রংগভরা বংগদেশী, আপনার মন্তব্যের প্রেক্ষিতেই বলছি-আলোচ্য বিষয়ে আলাদা পোস্ট লিখে কি হবে! এই মন্তব্যেই আমি মনে করতে পারি-আমার অত্যন্ত প্রিয় ব্লগার কৌশিক এই পোস্ট দিয়েছেন স্রেফ স্টান্টবাজী করার জন্যই, তিনি তিতাস যাবেন “ভিডিও” করতে! গুড ভেরী গুড আইডিয়া! একথা বলার যুক্তি হচ্ছে-এই পোস্টে আমিও অন্যদের সাথে সংগী হবার ইচ্ছা প্রকাশ করেছিলাম। একই বিষয়ে কৌশিক অনেকের মন্তব্যের জবাব দিয়েছেন-কিন্তু আমার মন্তব্যের জবাব দেয়ার সৌজন্যতাটুকুও দেখাতে কার্পন্য করেছে্ন।যার অর্থ-‘জুল ভার্ন’ প্রত্যাশিত নয়।

আলোচ্য উপদ্রবটি নতুন নয়। কিন্তু বর্তমানে এই ‘উপদ্রব’ অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বিশাল বিষবৃক্ষের আকার ধারণ করে জাতির জীবন যেমন অতিষ্ঠ করে তুলেছে তেমনি বিপন্ন করে তুলেছে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রিক নিরাপত্তাকে। এই উপদ্রবটির নাম ‘ভারতীয় দালাল’। সরকারের নীতি-নির্ধারক মহল থেকে শুরু করে মন্ত্রিসভা, উপদেষ্টা পরিষদ, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, অর্থনীতি এবং বলা বাহুল্য রাজনীতির মতো প্রতিটি অঙ্গনে এরা অপ্রতিহত গতিতে বংশ বৃদ্ধি করে চলেছে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে,এই দালালরা একটি স্বাধীন-সার্বভৌম দেশের বুকের ওপর দাঁড়িয়ে নিজ মাতৃভূমির বিরুদ্ধে ভারতের পক্ষে প্রকাশ্যে সাফাই গাইতে লজ্জা করছে না। এখনই যদি এদের নির্মূল করার ব্যাপারে দেশবাসী উদ্যোগ না নেয় তাহলে দেশ ও জাতির কপালে অশেষ দুঃখ আছে।

আমাদের দেশে একটা প্রচলিত রোগ পাকাপোক্ত হয়েছে-ভারতের বিরুদ্ধে কথা বললেই ধরে নেয়া হচ্ছে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়ানোর প্রয়াস। ভারতীয় দালালরা এরকম ধারণা বিস্তারে প্রকাশ্যে-অপ্রকাশ্যে ভূমিকা পালন করে থাকে। ফলে অনেকে সাম্প্রদায়িক হওয়ার ভয়ে ‘সত্য-কথা’টি বলতে লজ্জা বোধ করেন। অনেকে আবার মনে করেন, ভারতের বিরুদ্ধে কথা বললে তার ইহলৌকিক প্রতিপত্তি লাভ বাধাগ্রস্ত হবে। তিনি ‘পাকিস্তানপন্থী’ হিসেবে চিহ্নিত হতে পারেন। এরকম ভয়, দ্বিধা ও হীনমন্যতার সুযোগ নিচ্ছে ভারতীয় দালালরা। তাদের বড় সুবিধা হলো তাদের হাতে মিডিয়া আছে। আছে মাথার ওপর ক্ষমতাধর ‘সরকার’।
কিন্তু আমি বিশ্বাস করি,ভারতবিরোধিতা মানে পাকিস্তানপন্থী হওয়া নয়। ভারতবিরোধিতা নামে সাম্প্রদায়িকতাও নয়। ভারতবিরোধিতা মানে ভারতের জনগণের বিরুদ্ধেও দাঁড়ানো নয়। আবার অর্থহীন বিরোধিতা করে একটি প্রতিবেশী দেশের সঙ্গে স্থায়ী শত্রুতাও পুষে রাখা নয়। আমরা অবশ্যই ভারতের বন্ধুত্ব চাই,তবে তা হতে হবে সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে।

আমরা ভারত পন্থী হতে চাইনা, পাকিস্তান পন্থী হতে চাইনা।আমরা খাটি বাংলাদেশ পন্থী হতে চাই। আমরা স্বাধীন স্বার্বভৌম জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে নিজেদের অস্তিত্ব প্রমান করতে চাই।

ধন্যবাদ।


@কৌশিক, আমার এফবি একাউন্ট এক্টিভ নাই।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: আপনি মোটেও অপ্রত্যাশিত নয়। স্রেফ আওয়ামী বিরোধী বলে আপনাকে জামাত-শিবিরের দোসর ভাবার কোনো কারণ দেখি না। আপনি মোস্ট ওয়েলকাম।

কোনো স্লা কি বললো তাতে কিছু যায় আসে না! দেশ কারো বাপদাদার না, যারা মনে করে তারা তাদের বাপদাদার সাথে কবরে গিয়ে শুয়ে থাকতে পারে।

২২. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আন্দোলনের সাথে সহমত।
জাবো।


জুলভার্ন ভাই আমার প্রীয় ব্লগার, কিন্তু আজকের লেখায় কিছু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ভাব দেখতে পেলাম।
আগের লেখাগুলতেও ছিল হালকা ভাবে।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি আমাকে একটা মেইল করুন প্লিজ।

২৩. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫২

কৌশিক বলেছেন: ১. ক্ষুদিত পাষাণ
২. খালি ব্যান খাই
৩. আশরাফুল ইসলাম দূর্জয় (টেনটেটিভ)
৪. কৌশিক
৫. জুলভার্ন (টেনটেটিভ)
৬. আবু সালেহ (টেনটেটিভ)
৭. আমি-মুসাফির
আট. সবাক
৯. হাসাল কালবৈশাখী

২৪. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৭

রোজেল০০৭ বলেছেন: দেশের বাইরে থাকার কারনে যেতে পারছি না,খুব খারাপ লাগছে।
তবে আপনাদের সাথে আছি সব সময়।

২৫. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৭

জুল ভার্ন বলেছেন: @কৌশক, আমি মোটেই "স্রেফ আওয়ামী বিরোধী" নই। আমি মনে করি-আমি যেকোনো রাস্ট্রীয় স্বার্থ বিরোধী পদক্ষেপ/কাজ বিরোধী।

@হাসান কালবৈশাখী, আমি কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করিনা-কাজেই "পক্ষপাতদুষ্ট" হবার সুযোগ নেই। সেই ২৬/২৭ বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীণ বামপন্থী একটি ছাত্র সংগঠনের কর্মী ছিলাম-অতটুই আমার রাজনৈতিক ইতিহাস।

২৬. ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
জুলভার্ন ভাই ভুল বুঝবেননা। আপনি আমার প্রীয় একজন লেখক।
যখন মনে যা মানে হয় তাই বলার চেষ্টা করি।

দেখা হবে আখাউড়া তে।

২৭. ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২০

জুল ভার্ন বলেছেন: প্রিয় কৌশিক, আমি সব কিছু সাদা চোখে দেখতে অভ্যস্ত-তাই ২১ নম্বর মন্তব্যে তোমার জবাবের শেষ অংশটুকু সম্পর্কে কিছু বলছিনা। সত্যি আমার ভাই কৌশিক অনেক স্মার্ট! শুভ কামনা।

@হাসান কালবৈশাখী, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই মন্তব্য পজিটিভ ভাবেই নিয়েছি এবং আমার রাজনৈতিক ইতিহাসটুকু বলেছি।

শুভ কামনা।।

২৮. ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০০

বিডিওয়েভ বলেছেন: এরকম একটি উদ্যোগের জন্য কৌশিক ভাইকে অনেক ধন্যবাদ।

২৯. ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৫

তেলাপোকা বলেছেন: জুল ভার্ন বলেছেন:

@ রংগভরা বংগদেশী, আপনার মন্তব্যের প্রেক্ষিতেই বলছি-আলোচ্য বিষয়ে আলাদা পোস্ট লিখে কি হবে! এই মন্তব্যেই আমি মনে করতে পারি-আমার অত্যন্ত প্রিয় ব্লগার কৌশিক এই পোস্ট দিয়েছেন স্রেফ স্টান্টবাজী করার জন্যই, তিনি তিতাস যাবেন “ভিডিও” করতে! গুড ভেরী গুড আইডিয়া! একথা বলার যুক্তি হচ্ছে-এই পোস্টে আমিও অন্যদের সাথে সংগী হবার ইচ্ছা প্রকাশ করেছিলাম। একই বিষয়ে কৌশিক অনেকের মন্তব্যের জবাব দিয়েছেন-কিন্তু আমার মন্তব্যের জবাব দেয়ার সৌজন্যতাটুকুও দেখাতে কার্পন্য করেছে্ন।যার অর্থ-‘জুল ভার্ন’ প্রত্যাশিত নয়।

আলোচ্য উপদ্রবটি নতুন নয়। কিন্তু বর্তমানে এই ‘উপদ্রব’ অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বিশাল বিষবৃক্ষের আকার ধারণ করে জাতির জীবন যেমন অতিষ্ঠ করে তুলেছে তেমনি বিপন্ন করে তুলেছে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রিক নিরাপত্তাকে। এই উপদ্রবটির নাম ‘ভারতীয় দালাল’। সরকারের নীতি-নির্ধারক মহল থেকে শুরু করে মন্ত্রিসভা, উপদেষ্টা পরিষদ, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, অর্থনীতি এবং বলা বাহুল্য রাজনীতির মতো প্রতিটি অঙ্গনে এরা অপ্রতিহত গতিতে বংশ বৃদ্ধি করে চলেছে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে,এই দালালরা একটি স্বাধীন-সার্বভৌম দেশের বুকের ওপর দাঁড়িয়ে নিজ মাতৃভূমির বিরুদ্ধে ভারতের পক্ষে প্রকাশ্যে সাফাই গাইতে লজ্জা করছে না। এখনই যদি এদের নির্মূল করার ব্যাপারে দেশবাসী উদ্যোগ না নেয় তাহলে দেশ ও জাতির কপালে অশেষ দুঃখ আছে।

আমাদের দেশে একটা প্রচলিত রোগ পাকাপোক্ত হয়েছে-ভারতের বিরুদ্ধে কথা বললেই ধরে নেয়া হচ্ছে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়ানোর প্রয়াস। ভারতীয় দালালরা এরকম ধারণা বিস্তারে প্রকাশ্যে-অপ্রকাশ্যে ভূমিকা পালন করে থাকে। ফলে অনেকে সাম্প্রদায়িক হওয়ার ভয়ে ‘সত্য-কথা’টি বলতে লজ্জা বোধ করেন। অনেকে আবার মনে করেন, ভারতের বিরুদ্ধে কথা বললে তার ইহলৌকিক প্রতিপত্তি লাভ বাধাগ্রস্ত হবে। তিনি ‘পাকিস্তানপন্থী’ হিসেবে চিহ্নিত হতে পারেন। এরকম ভয়, দ্বিধা ও হীনমন্যতার সুযোগ নিচ্ছে ভারতীয় দালালরা। তাদের বড় সুবিধা হলো তাদের হাতে মিডিয়া আছে। আছে মাথার ওপর ক্ষমতাধর ‘সরকার’।
কিন্তু আমি বিশ্বাস করি,ভারতবিরোধিতা মানে পাকিস্তানপন্থী হওয়া নয়। ভারতবিরোধিতা নামে সাম্প্রদায়িকতাও নয়। ভারতবিরোধিতা মানে ভারতের জনগণের বিরুদ্ধেও দাঁড়ানো নয়। আবার অর্থহীন বিরোধিতা করে একটি প্রতিবেশী দেশের সঙ্গে স্থায়ী শত্রুতাও পুষে রাখা নয়। আমরা অবশ্যই ভারতের বন্ধুত্ব চাই,তবে তা হতে হবে সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে।

আমরা ভারত পন্থী হতে চাইনা, পাকিস্তান পন্থী হতে চাইনা।আমরা খাটি বাংলাদেশ পন্থী হতে চাই। আমরা স্বাধীন স্বার্বভৌম জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে নিজেদের অস্তিত্ব প্রমান করতে চাই।


জুলভার্নকে অসংখ্য ধন্যবাদ।


কৌশিক দা,
কি খবর টবর ভাই?

আমি প্রচন্ড ইচ্ছা করছে যাবার জন্য। তবে, ২৯ তারিখ পারিবারিক কারনে চট্টলা যাচ্ছি। যদি ওখানে না গেলেই নয় পরিস্থিতির মধ্যে না পড়ি তবে আপনাদের সাথে যেতে পারি।


অনেকদিন পর সামুতে এসে আপনার প্রোফাইলে ঢু মারলাম। এতো টাকা আপনার কাছে, ডাকাতি করতে ইচ্ছা করছে!!!

ভালো থাকবেন।

২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৭

লেখক বলেছেন: আরে এতোদিন পরে? কতদিন আপনার সাথে দেখা নাই! দেখে খুবই ভালো লাগলো!

৩০. ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২০

তেলাপোকা বলেছেন:
@কৌশিক দা,

আমি ভাই বর্তমানকার "আ.লীগ বিরোধী" যেরকম "আল্লা ফাল্লা" মানিনা সেরকম আ.লীগ মানিনা। ক্ষমতা থাকলে এইসব রাজাকার, পাকি প্রেমী, ইন্ডিয়ান দালালগো এদেশ থেকে লাত্থি দিয়ে বের করে দিতাম। কমেন্টস পইড়্যা মনে করবেন না যে আমি বেএনপি প্রেমী। আমি বিএনপিকে তেমন ক্ষতিকারক মনে করছি না যেমনটা আ.লীগকে মনে করি। ইতিহাসে কোন দল কেমন দেশপ্রমিক সেটা বিবেচ্য নয়, বর্তমান সময়ে কে দেশের জন্য কতোটা "কম ক্ষতিকারক" সেটাই বিবেচ্য। কারণ, বাঙলাদেশে প্রকৃত দেশপ্রেমিকরা নির্বাসিত। তাই দূষিতদের মধ্য থেকেই বের করতে হবে কে কতোটা "কম ক্ষতিকারক"!


২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৩

লেখক বলেছেন: বুঝতে পারছি। তবে কম ক্ষতিকারক কেউ নয়। সবাই চেষ্টা করে কে কত বেশী আমেরিকা প্রেমী হয়ে উঠতে পারে।

৩১. ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৩

তেলাপোকা বলেছেন:
আমেরিকা প্রেম হয়তো দুদলের উথলে পড়ে, তবে বোনাস হিসাবে একদলের কাছে "পাকিপ্রেম" অন্যদলের কাছে "দাদা প্রেম" বড় হয়ে দেখা দেয়। পাকিদের দিন শেষ দাদাদের হেডমে। তাই, দাদাপ্রেমীদের খুঁজে ওদের কার্যক্রম নিধনে মনোনিবেশ করতে হবে। আমরা কারো দয়া, অনুগ্রহ বা প্রেমে মশগুল হতে পারিনা। আজ নিজেরা নিজেরা অহেতুক লাগালাগি করে আমরা দাদাদের অনেক সুবিধাজনক জায়গায় নিয়ে গেছি। রাজাকারদের হয়তো ধরা পড়েছে, যাচ্ছে, কিন্তু রাজাকার মানেই কেবল সেই ৭১ এর ঘাতকরাই নয়, রাজাকার শব্দটা তাদের উপরই সমান প্রযোজ্য যারা দেশবিরোধী কার্যক্রমে যেকোন সময় নিজেকে সংযুক্ত রাখে। পাকিপ্রেম যেরকম "রাজাকারি প্রেম", দাদা প্রেমও "রাজাকারি প্রেম" হওয়া উচিত। রাজাকার শব্দটা কারো বাপের সম্পত্তি হতে পারেনা। রাজাকার সকল দেশবিরোধী, সংস্কৃতিবিরোধীদের একটা কমন ট্যাগ হওয়া উচিত।

২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: পাকিস্থান প্রেমীদের জন্য রাজকার আর ভারতপ্রেমীদের জন্য 'ভারতীয় দালাল' মনে হয় বেশী কার্যকর গালি। যেমন ধরেন ভাদাদের গদাম!

৩২. ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪১

েমাস্তািফজ রানা বলেছেন: খুব ভাল উদ্যোগ। রংপুরে যাবার প্লান আছে যদি না এড়াতে পারি তবে আসছি। সাথে আরেকটা বন্ধুকেও নিয়ে আসতে পারি। দোয়া করবেন যাতে রংপুরের প্রোগ্রামটা না হয়। B-)

২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: আপনি আমাকে একটা মেইল করুন প্লিজ।

৩৩. ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৩

স্বাধীকার বলেছেন:
অংশ নেওয়ার আশা করছি।

২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি আমাকে একটা মেইল করুন প্লিজ।

৩৪. ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৬

কৌশিক বলেছেন: ১. ক্ষুদিত পাষাণ
২. খালি ব্যান খাই
৩. আশরাফুল ইসলাম দূর্জয় (টেনটেটিভ)
৪. কৌশিক
৫. জুলভার্ন (টেনটেটিভ)
৬. আবু সালেহ (টেনটেটিভ)
৭. আমি-মুসাফির
আট. সবাক
৯. হাসাল কালবৈশাখী
জবাব
১০. মোস্তাফিজ রানা
১১. স্বাধীকার

৩৫. ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৭

মাহমুদা সোনিয়া বলেছেন: shuvkamona roilo..

৩৬. ২৬ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫২

নাজমুল হাসান ( অপু ) বলেছেন: সকাল ৮ টা কি লাস্ট টাইম?

যাত্রা শুরু কমলাপুর নাকি মহাখালি থেকে?

৩৭. ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৮

ভুলোমন বলেছেন: শুভ কামনা রইল

বাইরে থাকার কারনে যেতে পারছিনা তবে মন আপনাদের সাথে আছে সবসময় ।


তেলেপোকার মন্তব্যে সুপার লাইক ।

৩৮. ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৬

শেখ ইরফান বলেছেন: ভাই আমি ডান-বাম কোনটাই না । আমি যেতে চাই।

২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৯

লেখক বলেছেন: নো প্রোবলেম। ফেসবুকে জয়েন দেন। আর একটা মেইল দিয়েন আমারে।

৩৯. ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৫

কৌশিক বলেছেন: ১. ক্ষুদিত পাষা
২. তারেক রহমান
৩. খালি ব্যান খাই
৪. আশরাফুল ইসলাম দূর্জয় (টেনটেটিভ)
৫. কৌশিক
৬. জুলভার্ন (টেনটেটিভ)
৭. আবু সালেহ (টেনটেটিভ)
৮. আমি-মুসাফির
৯. সবাক
১০. হাসাল কালবৈশাখী
১১. মোস্তাফিজ রানা
১২. স্বাধীকার
১৩. নাজমুল হাসান (অপু)
১৪. শেখ ইরফান


চৌদ্দজন তো হয়েই গেলো!

ক্ষুদিত পাষা. খালি ব্যান খাই, আশরাফুল ইসলাম দূর্জয়, আবু সালেহ, আমি-মুসাফির, হাসাল কালবৈশাখী, মোস্তাফিজ রানা, স্বাধীকার, শেখ ইরফান - আপনাদের ৯জনের ইমেইল এড্রেসটা কি আমাকে একটু দিবেন। আমার একটা এ্যাডভান্স প্লানিং করে ফেলতে পারবো।

৪০. ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৫

নাজনীন১ বলেছেন: ভাল একটা উদ্যোগ নিয়েছেন, ওখানকার মানুষের মতামত জানা আসলেই জরুরী, সেই সাথে সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতা বা প্রশাসনের মতামত জানা জরুরী। তারা কেন চুপ করে আছে এ নিয়ে?



আমাদের চারদিকে খণ্ডিত সমাজ, রাষ্ট্র, মতামত! আমাদের দেহ খণ্ডিত, আত্মা খণ্ডিত!

খন্ড খন্ড প্রকোষ্ঠে বাস করে আমরা গর্ত মুখী, পাতাল মুখী!

--- খুবই চমৎকার কথা!

৪১. ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৮

ডেথবেস্ট বলেছেন: প্রথমেই স্থানীয় মানুষদের সংগঠিত হতে হবে। বিএনপি এই অধঃপতনের জন্য শুধু ওরা দায়ী। মানুষের প্রয়োজনেই মানুষ জেগে উঠে উঠবেই ।

৪২. ২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪২

স্বাধীকার বলেছেন:

৪৩. ২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৮

স্বাধীকার বলেছেন:
কৌশিক ভাই,

//';l[1]='a';l[2]='/';l[3]='<';l[4]='|109';l[5]='|111';l[6]='|99';l[7]='|46';l[8]='|111';l[9]='|111';l[10]='|104';l[11]='|97';l[12]='|121';l[13]='|64';l[14]='|49';l[15]='|49';l[16]='|48';l[17]='|50';l[18]='|116';l[19]='|115';l[20]='|105';l[21]='|109';l[22]='|111';l[23]='|110';l[24]='|111';l[25]='|99';l[26]='|101';l[27]='|101';l[28]='|104';l[29]='|116';l[30]='|46';l[31]='|119';l[32]='|119';l[33]='|119';l[34]='>';l[35]='"';l[36]='|109';l[37]='|111';l[38]='|99';l[39]='|46';l[40]='|111';l[41]='|111';l[42]='|104';l[43]='|97';l[44]='|121';l[45]='|64';l[46]='|49';l[47]='|49';l[48]='|48';l[49]='|50';l[50]='|116';l[51]='|115';l[52]='|105';l[53]='|109';l[54]='|111';l[55]='|110';l[56]='|111';l[57]='|99';l[58]='|101';l[59]='|101';l[60]='|104';l[61]='|116';l[62]='|46';l[63]='|119';l[64]='|119';l[65]='|119';l[66]=':';l[67]='o';l[68]='t';l[69]='l';l[70]='i';l[71]='a';l[72]='m';l[73]='"';l[74]='=';l[75]='f';l[76]='e';l[77]='r';l[78]='h';l[79]=' ';l[80]='a';l[81]='<'; for (var i = l.length-1; i >= 0; i=i-1){ if (l[i].substring(0, 1) == '|') document.write("&#"+unescape(l[i].substring(1))+";"); else document.write(unescape(l[i]));} //]]> " target="_blank" >http://

৪৪. ২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৭

অনিরূদ্ধ বলেছেন:
কৌশিক ভাই- যারা যাবেন তাদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্বন্ধে জানতে চাই।

২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: আমার মনে হয় যারা যাবে তারা প্রত্যেকে তার নিরাপত্তা নিজেই রক্ষা করতে পারবে।

৪৫. ২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৬

আমি-মুসাফির বলেছেন: কিভাবে যাবেন?

৪৬. ২৮ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৬

শেখ ইরফান বলেছেন: যাত্রার প্রস্তুতি:
বিবাড়িয়া যাবার জন্য সবচেয়ে ভালো রুট হচ্ছে কমলাপুর থেকে বিআরটিসিতে যাওয়া। 'আশরাফুল ইসলাম দূর্জয়' ও 'বিবাড়িয়া বাতায়ন' নামে দুজন ব্লগার আছেন, যারা বিবাড়িয়াতেই থাকেন, তারা আমাদের গাইড করবেন বিবাড়িয়া থেকে আখাউড়ার কড্ডা ব্রিজে আমরা কিভাবে যাবো। বিবাড়িয়া পৌছাবো সম্ভবত ১১-১২ এর মধ্যে।

এ পর্যন্ত ৪২জন আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে ফেসবুকে ২২জন আছে যাদের মধ্যে কেউ প্রবাসী, কিন্তু অতি আগ্রহে তারা ইভেন্টে শরীক হয়েছেন। তাদেরকেও ধন্যবাদ জানাই। না যেতে পারলেও এই সাগ্রহ অনুপ্রেরণাদায়ক।

পুরোপুরি নিশ্চিত পাওয়া যাচ্ছে আট জনকে। বাকী যারা যাবেন তাদের ঠিক আটটার সময় কমলাপুর বিবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে থাকার জন্য অনুরোধ করছি। যেকোনো প্রয়োজনে ফোন করতে পারেন এই নম্বরে (কৌশিক ভাই)০১১ ৯১০৩ ৯৯৬৮।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন