somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর কন্যা বলেই যে আপনার যাবতীয় ক্রেডিবিলিটি - সেটা ভেঙে একবার নিজের পরিচয় নির্মাণ করুন!

০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রের সাফল্য গাঁথা শুনলাম। এখন ইচ্ছা করছে ব্যর্থতাও জানতে। প্রধানমন্ত্রী যদি জাতির উদ্দেশ্য অন্য একটা ভাষণ প্রদান করে জানাতেন:

১. টিপাইমুখ বাঁধের প্রতিবাদ করছি আমরা, এই বাঁধ প্রতিহত করার জন্য আমরা যা করার সবই করবো, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ বলে আমরা তাদের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো, একই সংগে ভ্রাতৃপ্রতিম দেশেগুলোকে আমাদের দাবীর পক্ষে দাঁড়াতে আন্তর্জাতিকভাবে ক্যাম্পেইন চালাবো। দেশের মানুষ টিপাইমুখ বাঁধ চায় না, আর আমি তাদের নেতা হিসাবে আমিও এই বাঁধ হতে দিতে পারি না।

২. তিতাস নদীর উপরে বাঁধ দিয়ে আমরা গর্হিত অপরাধ করেছি। আমাদের সময় নেয়া উচিত ছিলো, অবকাঠামো উন্নয়ন করা উচিত ছিলো, শুল্ক ও কর ঠিক করা উচিত ছিলো - তারপরে ভারতীয়দের ট্রানজিট দিতে পারতাম। যাইহোক ভুল থেকে আমরা শিখি - এখন আমরা তিতাস নদীকে পুনর্জীবন ও ট্রানজিটকে বাণিজ্যিকভাবে লাভজনক করার দিকেই দৃষ্টি দেবো। দেশের জনগণ আমার উপর আস্থা রাখুন।

৩. সীমান্তে হত্যা বন্ধ করতে প্রতিটা বাংলাদেশী সীমান্তরক্ষী হত্যার বদলে একজন ভারতীয় সীমান্তরক্ষী হত্যাকে আমরা রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করবো। হত্যার প্রতিশোধ যে নিতে পারবে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হবে।

৪....


৫....


ইত্যাদি

মাত্র এই ব্যর্থতাগুলো স্বীকার করে শক্তিশালী সদিচ্ছার কথা যদি প্রধানমন্ত্রী জানান জাতিকে পুনরায় প্রদত্ত এক ভাষণে - আমি নিশ্চিত সেটাই হবে সত্যিকারের রাষ্ট্রনায়কোচিত অবস্থান। জনপ্রিয়তায় তিনি ছাপিয়ে যাবেন স্মরণকালের যেকোনো নেতাকে।

প্রধানমন্ত্রী - সুযোগটা নিয়ে ফেলুন! আপনার পিতার মত ইতিহাস তৈরীর এই-ই সুবর্ণ সুযোগ, বঙ্গবন্ধুর কন্যা বলেই যে আপনার যাবতীয় ক্রেডিবিলিটি - সেটা ভেঙে একবার নিজের পরিচয় নির্মাণ করুন, যেখানে মানুষ আপনাকে স্মরণ করবে আপনার নিজ নামে, বঙ্গবন্ধু কন্যা বলে আর পরিচয় করিয়ে দিতে হবে না!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×