বৌদ্ধদের উপরে বাঙালী মুসলমানদের আক্রমন রোহিঙ্গাদের উপরে বৌদ্ধদের আক্রমনের প্রতিশোধ হিসাবেই করা হয়েছে বলে আমি মনে করি না
২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উপমহাদেশে সাম্প্রদায়িক সহিংসতা মানেই হিন্দু-মুসলিম দুই ধর্মের নাম শুনতাম। কখনও বৌদ্ধদের নাম শুনি নাই। একসময় সন্দেহ হতো তারা আছে তো দেশে!
বার্মার বিষয়েও আমার ভিন্ন ধারণা ছিলো। বৌদ্ধধর্ম মানেই আমার মনে হতো শান্তিপূর্ণ ধর্ম। কোনো দাঙ্গা-ফ্যসাদের কথা শুনি না - হিন্দু বনাম বৌদ্ধ বা মুসলিম বনাম বৌদ্ধ।
সাম্প্রতিককালে বার্মায় বৌদ্ধ ধর্মালম্বী আরাকানীদের মুসলিম ধর্মালম্বী রোহিঙ্গাদের উপরে নির্মম ও রক্তাক্ত আক্রমণ আমার ধারণাকে পরিবর্তন করে দিয়েছিলো। তারপরে বাংলাদেশের মুসলিম কর্তৃক বৌদ্ধ নির্যাতন মুসলিম বনাম বৌদ্ধ একটা আঞ্চলিক সংঘাতের বিষয় হয়ে উঠেছে। এক দেশের প্রভাব অন্য দেশে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছিলো - যেটা ঘটে হিন্দু মুসলিম সম্পর্ক ও সংঘাতে।
বৌদ্ধদের উপরে বাঙালী মুসলমানদের আক্রমন রোহিঙ্গাদের উপরে বৌদ্ধদের আক্রমনের প্রতিশোধ হিসাবেই করা হয়েছে বলে আমি মনে করি না। এদেশে বৌদ্ধ ধর্মালম্বীদের সাথে সংঘাতের ইতিহাস বিরল। তবে পাহাড়ী জনগোষ্ঠীর (যাদের বেশীরভাগ বৌদ্ধ) সাথে সমতলের (যাদের বেশীরভাগ মুসলিম) সংঘাতের যে জাতিগত সাংঘর্ষিক অবস্থান রয়েছে - সেটাকে এক হাত নেবার জন্য প্রকাশ্যে রোহিঙ্গাদের প্রতি বার্মিজদের অত্যাচারের প্রতিশোধ হিসাবে সাম্প্রতিক বৌদ্ধ নির্যাতনের অবয়ব দেয়া হয়েছে। আমরা খুব ভালো করেই দেখেছি বার্মিজরা যখন রোহিঙ্গাদের উপরে আক্রমন করেছিলো - বেশীরভাগ বাঙালিই রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করার বিষয়ে সোচ্চার ছিলো। তখন তাদের ভ্রাতৃত্ববোধের কোনো ছিটেফোটা দেখা যায়নি।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন