somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাদের তৈরী করা স্লোগান ডিজিটাল বাংলাদেশ আপনাদেরই এনালগ বানিয়ে দিয়েছে

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি আপনি ডেমোক্রেটদের ওয়েবসাইটে যান তবে প্রথমেই আপনার চোখে পড়বে বিশাল করে লেখা আমাদের জানান আপনাদের অভিমত। সেখানেই সরাসরি কমেন্ট করার অপশন আছে, ইচ্ছে করলে ফোন করতে পারেন, মেইল করতে পারেন, ফেসবুক, টুইটারে আপনি যোগাযোগ করতে পারেন। একটা রাজনৈতিক দলের প্রধান অবলম্বন হচ্ছে জনগণ - তাদের সাথে সম্পৃক্ত থাকার যত নতুন যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে সব কিছুই তারা ব্যবহার করছে অগ্রাধিকার ভিত্তিতে। বারাক ওবামা প্রেসিডেন্ট হবার আগে দুটো বেস্ট সেলার বইয়ের রচয়িতা। টুইটার ও ফেসবুকে তার প্রতিদিনের আপডেট নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলেছে। সেসব মাধ্যমে তিনি প্রচুর গালাগালি, নেতিবাচক মন্তব্য, বর্ণবৈষম্যমূলক আচরণের সম্মুখীন হয়েছেন। কিন্তু সব কিছুর উত্তর দিয়েছেন যুক্তি দিয়ে - কারণ শেষ পর্যন্ত যুক্তি-ই টিকে থাকে। রাজনৈতিক ভূমিকা স্পষ্ট করার জন্য, জনগণের আস্থা অর্জনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগ তিনি স্বার্থকভাবে ব্যবহার করেছেন - যা তার জন্য ইতিবাচক প্রমাণিত হয়েছে।

বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষমতায় যাবার পরে একেবারেই গণবিচ্ছিন্ন হয়ে পড়ে। জনতার কথা শোনার টাইম তাদের হয় না। বাংলাদেশের ব্লগ প্লাটফর্ম সমূহ মানুষের সাথে সরকারের এই বিচ্ছিন্নতা অবসানের জন্য দীর্ঘদিন যাবত যে ভূমিকা রেখেছে সেটা এখন সরকারের কাছে ভীতিকর প্রতীয়মান হচ্ছে। এই নতুন ভাষা মোকাবেলা করার যোগ্যতা নেই। তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন নিজেদের আপডেট করে নিতে, অক্ষম হয়েছেন জবাব দিতে। ফলে নিরূপায় হয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ব্লগারদের উপরে নিয়ন্ত্রণ আরোপের অস্ত্র নিয়ে হাজির হয়েছেন।

আসিফ মহিউদ্দীনের ব্লগ বাতিল করে সরকার তেমন সুবিধা করতে পারবে না। এ প্রজন্মের ভাষা বোঝার জন্য তাদের ব্লগেই আসতে হবে। জনগণ এখন জবাব চাইতে শিখেছে - উত্তর না দিয়ে উপায় নাই।

আসিফ মহিউদ্দীনের ব্লগ বাতিলের তীব্র নিন্দা জানাই। এভাবে হবে না সরকার বাহাদুর, সেই যুগ নাই - আপনাদের তৈরী করা স্লোগান ডিজিটাল বাংলাদেশ আপনাদেরই এনালগ বানিয়ে দিয়েছে। জনতা ঠিকই এগিয়ে যাচ্ছে - কেবল আপনারা পড়ছেন পিছিয়ে।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×