somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে শিশুটি চোখের সামনে ধুকছে অনাহারে

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারী সূচকে দেশে দারিদ্র কমার খবর থাকে। অথচ চোখের সামনে আমরা প্রতিনিয়ত দরিদ্রক্লিষ্ট শিশুদের দেখি। একদল বলে তাদের ভিক্ষা দেয়া ঠিক নয়, ভিক্ষার উপরে নির্ভরশীল হয়ে যাবে। আরেকদল বাচ্চাটিকে দেখে দয়াদ্র হয়ে দু-চার টাকা গুজে দেয়। আমরা এমন কথাও বলতে শুনি ওরা পেশাদার, ওরা চোর, এতটুকুন বাচ্চা অথচ কি শয়তান দেখেছেন!

ফুটপথে তিন/চার বছর বয়সের বাচ্চারা কেমন দিব্যি হেঁটে বেড়ায়, এটা সেটা খুটে খায়। রাস্তায় জন্মে বলে হয়তো রাস্তায় একা দৌড়ে বেড়াবার সাহস তার জন্ম থেকেই চলে আসে। এদের দেখে আমাদের তেমন বিকার হয় না। হলে এরা এভাবে বৎসরের পর বৎসর উদ্বাস্তু থাকতে পারতো না।

এরা কি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে নিয়েছে? মোটেই না। নানাবিধ চক্র এমন উদ্বাস্তুদের ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে রাখে। এর সাথে নানা ধরণের মাদক ও অপরাধের একটা ছদ্মাবরণ থাকে। এই মানুষগুলো রাস্তায় থাকা, এমন দরিদ্রতা নিয়ে ঝুলতে থাকা মানুষগুলো কিছু ব্যবসার জন্য দারুণ একটা কভার-আপ হয়ে ওঠে।

যতটা নিরীহ অসংগঠিত মনে হয় - মূলত এরা তার চেয়ে অনেক বেশী সংগঠিত একটা পেশাদার গ্রুপের ক্রীড়ানক। তাদের স্বাধীনতা নাই ফুটপথ থেকে সরে পড়ার, অন্য কোন পেশায় নিযুক্ত হবার। একধরণের দাসত্বের মধ্যে বন্দী থাকে এই অসহায় মানুষগুলো।

যারা তাদের ব্যবহার করে তারা সবাই আমাদের মান্যগন্য সমাজপতি। তাদের হাতে এই অসহায় মানুষগুলোর কিভাবে বন্দী হয় তা নিয়ে ব্যাপক অনুসন্ধান চালানো দরকার। আমি অনেক শিশুকে নিয়ে আসতে চেয়েছি, পুনর্বাসন করতে চেয়েছি - কিন্তু খুবই বিষ্ময়করভাবে উপলব্ধি করলাম সরকারী পুনর্বাসন কেন্দ্রের ভগ্নদশা। যেখানে এই অসহায় মানুষগুলো আরো অসহায় হয়ে পড়ে, আরো বেশী দাসত্বের শৃংখলে আটকা পড়ে।

আমাদের ভাবা উচিত। কিছু একটা করা উচিত। রাস্তায় এই ছোট্ট শিশুগুলো যেভাবে বেড়ে ওঠে - তা দেখে মুখ ফিরিয়ে চলে যাওয়া আমাদের সব মানবীয় অনুভূতিকে উপহাস করে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×