তখন আর্ক ছিলো জনপ্রিয়তার তুঙ্গে। হাসানের গায়কী ও সমসাময়িক ব্যান্ডের জোয়ারে পপ ও রক হয়ে ওঠে বাংলাদেশের ব্যান্ডের পথচলার প্রধান সঙ্গী। একের পর এক হিট এলবাম ছেড়ে যাচ্ছে হাসান, জেমস ও আইয়ুব বাচ্চুকে পুঁজি করে এলবাম নির্মাতারা। সম্প্রতি হাসান ও পঞ্চম ত্যাগ করেছেন তাঁদের আগের ব্যান্ড। খুব বেশিদিন টিকলো না। হয়তো ব্যাক্তিগত রেষারেসির জেরেই পঞ্চম বেরিয়ে এলেন আর্ক থেকে। গড়লেন নতুন একটি লাইনআপ, নাম "এইজেস (Edges)"
হাসানের অননুকরনীয় গায়কী ও স্কেলের নতুন এক গায়কের আবিস্কার হয় পঞ্চমের হাত ধরেই। নাম তার "শ্যাজ"। আমাদের মতো উঠতি বয়সী বালকেরা তখন প্রতিদিন ধরনা দিতো ক্যাসেটের দোকানে নতুন নতুন এলবামের আশায়। এরই মাঝে পেলাম এইজেস এর প্রথম এলবাম "প্রতিজ্ঞা"। কোন রহস্যময় কারণে খুব বেশি চলেনি এলবাম টি। অথচ হিট হবার মতো গান ছিলো প্রায় ৫-৬ টি! তখন অবশ্য বাজারে পাইরেসির ভয়ংকর থাবা হানা দিয়েছে। পড়তির দিকে এলবামের বাজার।
ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় এলবাম এটি। "সুখেরি কারণ", "সখের জীবন", "চুপি চুপি রাত" ও "মন পাখি" ছিলো প্রিয় গান গুলির অন্যতম। বাসা চেন্জ করার সময় প্রায় ৪০০ ক্যাসেট হারিয়ে যায়। মনটা খুব খারাপ হয়। পরে নেটের কল্যানে পেয়ে যাই গান গুলি। আপনাদের জন্য মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি। আশাকরি ভালো লাগবে।
http://www.mediafire.com/?sharekey=2vb693r8vycga
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



