আমার প্রিয় পোস্ট

প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

রেসিপি: জনপ্রিয় মণিপুরী ইরলপা

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৮

শেয়ারঃ
0 0 0

ব্লগে সবাই যে হারে রেসিপি দেওয়া শুরু করেছে তাতে আর নীরব থাকা গেলনা। এখানে জনপ্রিয় মণিপুরী খাবার "ইরল্ পা" বা "ইরম্বা"র একটি সহজতম রেসিপি দেয়া হলো। উপকরন সহজলভ্য এবং রেসিপি সহজ হওয়ায় এটি মণিপুরীদের সবচেয়ে পছন্দের খাবার । প্রতিদিন মণিপুরীদের মেনুতে কোন না কোন ধরনের ইরলপা থাকবেই।

উপকরন : ২টি আলু, ১০০ প্রাম বরবটি, ২টি টম্যাটো, ১টা বেগুন, ২টা চ্যাপা শুটকি, ১০টি কাঁচা মরিচ, য়েন্নাম (অবর্তমানে ধনেপাতা), লবণ।

পদ্ধতি : আলু, বরবটি, টম্যাটো, বেগুন এবং কাঁচা মরিচ ভালো করে ধোয়ে পরিমানমত পানি দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিন। চ্যাপা শুটকি কাটাচামচে গেঁথে আগুনে ঝলসিয়ে নিন বা কড়াইতে গরম করে নিন, লক্ষ রাখবেন যেন পুড়ে না যায়। এরপর লবণসহ সবগুলো উপকরন একসাথে চটকে নিন। চটকানোর কাজে গ্লাস বা বড় চামচ ব্যবহার করতে পারেন।

সবশেষে য়েন্নাম অথবা ধনেপাতা মিহি করে কেটে ছড়িয়ে দিন। হয়ে গেল ইরলপা।

মণিপুরীরা ভাতের সাথে ইরলপা 'পোড়া শুটকি মাছ' অথবা 'ভাজা মাছ' সহযোগে খেতে পছন্দ করে।


* য়েন্নাম - বহুল ব্যবহৃত মনিপুরী ইনগ্রেডিয়েন্ট ( গার্লিক ফ্যামিলিভুক্ত)।
** ঢেঁড়শ, বাঁধাকপি, সীম, কলার থোড় অথবা ধুণ্ধুল দিয়েও ইরলপা হয়।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মণিপুরী খাবার ;
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০১
মুকুল বলেছেন: ইরলপা খাইতে মন চাইতেছে...
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: হে হে , ঝালের চোটে কিন্তু বাপ ডাকতে হইব ... :)

২. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৩
রাতুল" বলেছেন: চাপা আমি খেতএ পারি না, অন্য শুটকি দিয়ে হয় না ?
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: শুটকি ছাড়াও খাওয়া যায়। অনেকে টাকি মাছের শুটকি পুড়ে গুড়ো করে ব্যবহার করেন।

৪. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৭
মুকুল বলেছেন: আমি ঝালই পছন্দ করি। আমারে ডর দেখাইয়েন না। হু ম ম। :)
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: আমিও ঝাল খাই প্রচুর, আমার ফেবারিট হলো বোম্বাই মরিচ! :D

৫. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১০
নেমেসিস বলেছেন: ভর্তার দাওয়াত দেন
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: হেহ্ হেহ্ ... যথাসময়ে দেয়া হবে ...


সিলেট কি ঘুইরা আসছেন?

৬. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৪
দূরন্ত বলেছেন: অসাধারণ রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ। দেখেই ভাল লাগছে। খাওয়ার ইচ্ছা রইলো।

(এটা সত্যিকার রেসিপিতো? ব্লগে আবার বিশ্বাস নাই :), আমি নিজেও একটা রেসিপি দিয়েছি, বুঝতেই পারছেন)
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: চিন্তার কিছু নাই ১০০% অর্জিনাল জিনিষ।

৭. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৯
নেমেসিস বলেছেন: পয়লা মে রওয়ানা দিবো ।



মেইলের রিপ্লাই দেন নাই :(
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: সরি, মেইল চেক করতেছি একখন।

৮. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৩
রাতুল" বলেছেন: আপনের নিজের তৈরি খআরাব খেতে খুব লোভ লাগছে। এইবার দেশে গিয়ে আমি আমার চাকমা বন্ধুর আমন্ত্রনে রাংগামাটি গিয়েছিলাম। তিনদিন ছিলাম। আমার বন্ধুর ননদের বিয়েতে এটেন্ডও করেছিলাম। আমার ঐ বন্ধুরা এত অতিথীপরায়ন যে আমি অবাক হয়ে ঘিয়েছিলাম। আমার বন্ধুর স্বামীও নামকারা একজন রাংগামাটির।ওর শ্বশুর শ্বশুরী খুবই যত্ন করেছে। আমার জীবনের সেরা তিনটি দিন ঐ রাংগামাটিতে আমার অবস্থান।ওদের কালচার খুবই উন্নত। ওদের ট্রেডিশনাল অনেক রান্নাই খেয়েছি আমি। বাসায় এসে আমি ও আমার ওয়াইফও চেস্টা করেছি।

আপনে যদি অনুমতি দেন তাহলে এরপরের বার দেশে গেলে আপনার ঐখান থেকে ঘুরে আসার ইচ্ছা রাখি। ইরলপা খেয়ে আসা যাবে !

২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: মণিপুরীদের বাড়ী আসতে এবং খেতে অনুমতি বা নিমন্ত্রনের প্রয়োজন হয় না। আপনি যে কোন সময় স্বাগতম।

৯. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৫
হমপগ্র বলেছেন: আমার খেতে ইচ্ছা করতেছে।

ঝাল হোক, কত ঝাল হবে আর? আমি নাগা মরিচ কামড়িয়ে কামড়িয়ে খাই!
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: হা হা ... নাগা মরিচের ইরলপা খুবই মজা। নিজে রান্না করে খাই। মাসে ৩০ দিনের মধ্যে ১৫ দিনই আমার খানদানি মেনু হলো ইরলপা + ডিম মামলেট।

১০. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৭
রিয়াজ শাহেদ বলেছেন: সেরা রেসিপি দেখতে চাইলে Click This Link
২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: থ্যাংকু!

২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: হ ।

১৩. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫১
নেমেসিস বলেছেন: আচ্ছা লেখক বলেন দেখি আদিবাসীদের মধ্যে কারা সবচেয়ে বেশী শুটকী প্রিয়??
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: আমার জানা নাই। তবে ইহজনমে আমি আমার মায়ের মতো শুটকিপ্রিয় দেখি নাই। সে ইলিশ মাছের রান্নাতেও শুটাকি দেয়!!!

১৪. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১:১৬
মানবী বলেছেন: মণিপুরী ঐতিহ্যবাহী খাবারের রেসিপি শেয়ারের জন্য ধন্যবাদ :)
সম্ভব হলে ভবিষ্যতে বিভিন্ন পার্বন/ উৎসবের বর্ণনা ও ঐতিহ্যবাহী খাবারের কথা লেখার অনুরোধ রইলো।


+
১৫. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৯
ভক্কডা বলেছেন: ভালই অইল ইরলপা রেসিপি পাইয়া। ফিরিজের কোনায় চ্যাপা শুটকি শুকাইয়া আরো শুটকি অইয়া যাইতাচে। এই উইকেন্ডে টেরাই মারুম ইরলপা খাওনের।

আইচ্চা, উপরে ডাইন কোনায় যে লেখা গুলান আছে, এই কথাগুলানের মাইনে কি? দয়া কইরা ইট্টু কইবেন?
১৭. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৩
কুঙ্গ থাঙ বলেছেন:


@ ভক্কডা


শুটকি হালকা আগুনে ভালো করে পুড়িয়ে নেবেন যাতে ভেতরটা কাঁচা ভাবটা চলে যায় ...


ঐটা জাপানী কবি কানেকা মিৎসুহারুর কবিতার অংশ বিশেষ :)
অনুবাদটা এরকম হতে পারে-

"ছোটবেলায় আমি পড়ালেখার বিপক্ষে ছিলাম। এখন আমি কাজ করার বিপক্ষে। প্রকৃতপক্ষে বিপক্ষে থাকাটা হলো বেঁচে থাকা। বিপক্ষে থাকার মানেই হলো নিজেকে আমুল আঁকড়ে ধরে থাকা... "
১৮. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:২১
টুশকি বলেছেন: খাবোওওওওও
আমাকে রান্না করে পাঠায় দেওয়া হোক!
রেসিপির জন্য ধন্যবাদ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৫

লেখক বলেছেন: থ্যাংকু :)

 

মোট সময় লেগেছে ০.৯৮০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি দাবী করছি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ