আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- বিরিশিরি ভ্রমন ৫ : কুমুদিনী হাজং এর সাথে সাক্ষাত - অচেনা বাঙালি
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- কেবলমাত্র মাতৃভাষার চর্চাই ভাষা বিলুপ্তি রোধ করতে পারে। - মুকুল
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান

প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

সত্তর দশকের বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতা
০৬ ই জুন, ২০০৯ রাত ২:০৯
ধনঞ্জয় রাজকুমার
আ মা র ক বি তা
এক.
নিজেদের নিষ্ঠুর যন্ত্রনার অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারিনা। এবার তাহলে আমাদের হৃৎপিন্ড ফালি করা ফোটা ফোটা রক্ত দিয়ে কবিতা লিখবো। গভীর রাতে দুঃস্বপ্নের ভেতরে আমরা চিৎকার করে উঠি। কবিতা তুমি বিশুদ্ধ, তুমি পবিত্র, তুমি আমার ঘৃণা - মৃত্যু - পাপ - ঈশ্বর। ঈশ্বরের...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩০বার পঠিত
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা সুহাসিনী দাস আর নেই
৩১ শে মে, ২০০৯ রাত ১২:৪৯
অগ্নিকন্যা সুহাসিনী দাস কিছুক্ষন আগে সিলেটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সুহাসিনী দাসের জন্ম ১৩২২ বাংলা সনে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামে।
গত শতাব্দীর ত্রিশের মধ্যভাগ সিলেটের যে সাধারণ গৃহবধূটি পারিবারিক গন্ডি অতিক্রম করে যুক্ত হন অহিংস গান্ধীবাদী ধারার সাথে, সেই সাধারণ বধূটিই পরবর্তীকালে বিপ্লবী আন্দোলনের অগ্নিকন্যা সুহাসিনী দাস। ১৯৪২ সালে...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৬বার পঠিত
গোপীচাঁদ সিংহের মনশিক্ষা ও দেহতত্ত্বের গান
১২ ই মে, ২০০৯ রাত ১২:৪৮
মনশিক্ষা বা দেহতত্ত্বের গানগুলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী কাব্যসাহিত্যের মুল্যবান নিদর্শন। অষ্টাদশ শতকে বৈষ্ণব ধর্মের বলয়ে আসার পর থেকে মণিপুরী দের সাহিত্য, সংস্কৃতি ও শিণ্পকলা প্রবলভাবে বৈষ্ণবদর্শন দ্বারা প্রভাবিত হয়। শ্রীচৈতন্যর ভক্তি আন্দোলন মণিপুরে পৌঁছলে তৎকালীন বাংলা অঞ্চল থেকে বঙ্গদেশ-পালা নামে একশ্রেণীর কীর্ত্তনভিত্তিক নৃত্যগীত সেখানে বিস্তার লাভ করে। এর...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৫বার পঠিত
আদিবাসী শিশুর কি অধিকার নেই নিজ মাতৃভাষায় পড়ার?
২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫০
বিজু পার্বত্য জনপদের প্রধান উৎসব। বিজু উৎসবেও শিশুদের স্কুলে যেতে হয়েছে, ওদের বাবা-মাকে অফিস করতে হয়েছে। পরীক্ষার মতো ভয়কাতুরে বিষয়েও ছাড় পায়নি অনেক পাহাড়ি শিশু। রাষ্ট্রের সব উৎসবে সবাই ছুটি পায়, তবে কেন নিজেদের প্রধান উৎসবে ছুটি পাবে না পাহাড়ি শিশুরা? ঈদ বা পূজার দিন কি কোনো বাঙালি শিশু স্কুলে...
- ১৩৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৯৬বার পঠিত
বিষু উৎসবঃ বর্ষবরণ নানান জাতিতে নানান রূপে
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১২
আগামীকাল সূর্যোদয়ের পরপরই শুরু হবে মণিপুরীদের বিষু উৎসব। বাংলাদেশের মৌলবীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার মণিপুরী বসতিগুলোতে চৈত্র মাসের শেষ দিন থেকে সাতদিন ব্যাপী এই উৎসব পালিত হয়। এই উৎসবের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানো হয়। মণিপুরী বিষ্ণুপ্রিয়ারা বছরের শেষ দিনটিতে 'বিষু' বা 'চেরৌ' আর...
- ৬৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০১৫বার পঠিত
বুড়ো-বুড়ি ও শেয়ালের গল্প : একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকগল্প
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫
অনেকদিন আগের কথা। গ্রামের এক প্রান্তে এক বুড়োবুড়ি দম্পতি বাস করতো। তাদের কোন ছেলেমেয়ে ছিল না তাই নিজেরাই কৃষিকাজ করে যা পেতো তাই দিয়ে খেয়েপরে বাচঁতো।
সামনে কচুমুখি লাগানোর সময়। বুড়োবুড়ি ঠিক করলো বাড়ির পেছনের ছোট্ট জমিতে মুখির চাষ করবে। বুড়োবুড়ি দুজনে কোদাল নিয়ে কাজে লেগে গেল। পাশের জঙ্গলের এক...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৯বার পঠিত
আমাদের সামনের রাস্তায় যেদিন থেকে বাস চলা শুরু করলো...
১৫ ই মার্চ, ২০০৯ রাত ১:২৪
আমাদের সামনের রাস্তায় প্রথম যেদিন বাস চলল সেদিন আমরা ভাবলাম পৃথিবীটা আক্ষরিক অর্থেই ছোট হয়ে আসছে, খুশী হলাম, এবং মাত্র আধমাইল দুরবর্তী আদমপুর বাজারে যাবার বাসের জন্য অপেক্ষা করতে করতে বুঝলাম প্রখর রৌদ্রে বসে থাকার মধ্যেও আনন্দ আছে। তাছাড়া বাসগুলোতে নতুন নতুন হিন্দী গান বাজছিল বলে আরেক ধরনের রোমাঞ্চ অনুভব...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২৩বার পঠিত
বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষা আন্দোলনের কথা
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৮
পৃথিবীর ইতিহাসে কেবল দু'টি ভাষার জন্যই জনগণকে লড়াই করতে হয়েছে, বুকের রক্ত ঝরাতে হয়েছে - ভাষা দু'টি হলো বাংলা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী। তামিল ও কন্নাড়া ভাষাকে প্রাদেশিক ভাষা করার দাবীতেও আন্দোলন হয়েছে, তবে কেবল বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার আন্দোলন পুরোপুরিভাবে জাতিগত অস্তিত্তের সাথে সম্পর্কিত ছিল। বাংলার মতোই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭০বার পঠিত
সাতজন সমকালীন বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবির কবিতা
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৪
সমরজিৎ সিংহ
মা তৃ ভা ষা
এ রাত তোমার নামে উৎসর্গ করলাম
এই রাতে আমার শিয়রে বসে থাকো
আমি মানি, ভুল হয়েছে আমার
ভুলে রেখে এসেছি তোমাকে
আহা জন্মভুমি...
- ৩৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৯বার পঠিত
ষোড়শ শতকের একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বৃষ্টি ডাকার গান ও তার বাংলা অনুবাদ
৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৯
দল বেঁধে এ গান করলে খরার সময় দেবতাদের রাজা সরালেল বৃষ্টি নামিয়ে দেবেন এটা মণিপুরীদের প্রাচীন লৌকিক বিশ্বাস। লৌকিক ধর্মের বিভিন্ন দেবতার স্তুতি করে বৃষ্টি আবাহন করার এ গানটি বরন ডাহানির এলা নামে পরিচিত। মণিপুরীদের বৈষ্ণবধর্ম গ্রহনের বহু আগে, ষোড়শ থেকে সপ্তদশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়ের মধ্যে...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১১বার পঠিত




