somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কুঙ্গ থাঙ
আমার মাতৃভাষার নাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি । পৃথিবীর মাত্র তিন লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে । ভাষাটিকে ইউনেস্কো এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষনা করেছে ।

মাইক সার্ভিস

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলায় বিয়ে বা বনভোজনের অনুষ্ঠান হলে বড়রা মাইক ভাড়া করে আনতো ৷ হ্যান্ডলের মতো একটা জিনিষ ম্যানুয়ালি ঘুরাতে হত ৷ দম দেয়া শেষ হলে রেকর্ডটা ঘুরতো আর গান বাজতো ৷ আমরা মাইক সার্ভিসের চারপাশে ভীড় করে দাঁড়াতাম, আর রেকর্ডের ঘুর্ণন দেখতাম ৷ মাইকে নানান ধরনের রেকর্ড বাজতো ৷ আমরা মুগ্ধ হয়ে শুনতাম ৷ হিন্দি বাংলা নানান ছবির গান ৷ কোরবানি ছবির একটা গান ছিল রেগুলার বাজতো , আরেকটা কমন গান ছিল, যশোমতি মাইয়াসে বলে নন্দলালা ৷ বাংলা সিনেমার গানও বাজতো ৷ বাজতো মোহাম্মদ রফির পাখির বুকে তীর মারা গানটাও ৷

মাইক সার্ভিসের নামগুলো রতন মাইক সার্ভিস বা বাবুল মাইক সার্ভিস ৷ নাম রতন হলেও রতন নিজে সার্ভিস দিতে আসতো না ৷ ভাড়া করা লোক থাকতো ৷ কট্ প্যান্ট পরা, চোখে নুড়া ভাইয়ের চশমা আর গলায় মাফলার ৷ আমরা একটু রেকর্ড ছুয়ে দেখার আশায় বা একমূহুর্ত ভলিউম ধরতে দেবার আশায় তার দিকে সকরুণ দৃস্টিতে তাকিয়ে থাকতাম ৷ সে পাত্তা দিতনা ৷ আমরা লজ্জায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতাম ৷ সেখানে আমরা অনেকেই দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সিদ্ধান্ত নিয়ে ফেলি, বড় হয়ে মাইক সার্ভিস চালাব ৷

আমরা বড় হয়েছি ৷ মাইক সার্ভিসের বদলে লাইফ সার্ভিসে যোগ দিয়েছি ৷ দিবারাত্র হ্যান্ডেল ঘুরিয়ে সেবা দিয়ে যাচ্ছি ৷ ঘরের সমস্যা বাইরের সমস্যা অমুকের সমস্যা তমুকের সমস্যা- ভারবাহী গাধার মতো সমস্যার বোঝা কাঁধে চাপিয়ে পথ চলছি ৷ মাইক সার্ভিসের লোকটাকে এখনও ইর্ষা করি ৷ সে সানগ্লাস লাগিয়ে বিড়ি খেতে খেতে গান বাজাতো নিজের পছন্দমতো ৷ আর আমাদের নিজেদের পছন্দ বলে কিছু নেই ৷
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×