মণিপুরি শাড়ির ইতিহাস
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মণিপুরি শাড়ি বলে আদতে কিছু ছিল না । শাড়ির প্রচলন মণিপুরি সমাজে কখনই ছিল না। মণিপুরি নারীদের ট্র্যাডিশনাল পোষাক হলো লাহিং বা ফানেক যেটা কোমরে প্যাঁচ দিয়ে পরতে হয়, সাথে ফুরিৎ বা ব্লাউজ, এবং ফিতুপ অথবা ইনাফি । ইনাফির উন্নত সংস্করন মৈরাংফি যেটা মুলত কারুকার্যখচিত উড়না বিশেষ। মণিপুরি শাড়ি এই মৈরাংফিরই ইনপ্রোভাইজড সংস্করন যেটির উৎপাদন শুরু হয় নব্বই দশকে, মুলত ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখেই । 'মৈরাং' প্রাচীন মণিপুরের একটি রাজ্য, 'ফি' অর্থ পোষাক । মৈরাংফির সবচেয়ে বৈশিষ্ঠ্যপূর্ণ অংশটি হল এর পাড়ের বৈচিত্রময় 'মৈরাং' বা মন্দির ডিজাইন। মন্দির ডিজাইনটিতে মৈরাং এর সুপ্রাচীন থাংজিং মন্দিরের নকশার অনুকরনে করা। থাংজিং মণিপুর মিথলজির দেবতা; তিনি ঈশাণ কোণের দিক রক্ষাকর্তা। মৈরাং এর নারীরাই প্রথম মৈরাংফির বুনন শুরু করেন। মৈরাং এর রাজকন্যা থৈবী সর্বপ্রথম মৈরাংফি পরিধান করেন বলে জনশ্রুতি আছে ।
তাঁতশিল্পের সঙ্গে মণিপুরিদের রয়েছে যুগযুগান্তরের সম্পর্ক। একসময় মেয়েদের তাঁতশিল্পে দক্ষতাকে বিয়ের ক্ষেত্রে পূর্বযোগ্যতা হিসেবে দেখা হত। প্রায় ঘরে ঘরেই থাকে কোমরতাঁত । তবে শাড়িগুলি তৈরী হয় বিশেষ তাঁতে, এক একটি শাড়ী তৈরী করতে সময় লাগে প্রায় এক সপ্তাহ । গুনগত মান, নান্দনিক ডিজাইনের কারণে মণিপুরি শাড়ি বাঙালিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আজ টিভির সংবাদ পাঠিকা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত মণিপুরি তাঁতের শাড়ি পড়ছেন দৃশ্যটা ভালই লাগে ।






সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৫
জাতীয় বাজেটের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অনেক সময় বড় শিরোনামে আসে না। করপোরেট কর, ব্যাংকিং, রাজস্ব ঘাটতি, বড় প্রকল্পের খবরের ভিড়ে কিছু সিদ্ধান্ত নীরবে ঢুকে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন
নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।
ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন...
...বাকিটুকু পড়ুন
যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুন