বালাঃ মণিপুরিদের একটি ঐতিহ্যবাহী কৃষি-সংস্কৃতি
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'বালা কাপানি' হলো কৃষিনির্ভর মণিপুরি সমাজের একটি ঐতিহ্যবাহী কৃষি অনুষঙ্গ। যৌথ কৃষিপদ্ধতি মণিপুরিদের আদিম স্বয়ংসম্পূর্ণ সমাজব্যবস্থার অংশ ছিল। প্রাকৃতিক ভূমিকে যৌথ প্রয়াসে বাসভূমি ও চাষভূমিতে পরিণত করে চাষবাস এবং উৎপাদন প্রথায় ভোগ বন্টনও ছিল সাম্যভিত্তিক। লকেই-সাগেই-শিংলুপ ভিত্তিক সমাজে একমসয় ব্যক্তিকে ছাপিয়ে যৌথ চেতনাই প্রবল ছিল; পরস্পরের প্রতি সাহায্য সহযোগিতা ছিল একেবারেই ব্যক্তিস্বার্থ বিবর্জিত।
মণিপুরিদের আদিধর্ম ও আদিসংস্কৃতি কঠোরভাবে এই যৌথচেতনার অনুষঙ্গী। সেই স্বয়ংসম্পূর্ণ সমাজব্যবস্থা আজ নেই, কিন্তু যৌথ চেতনা আজো বিলুপ্ত হয়ে যায়নি। এখনো খেতখামার বা গেরস্তালি কাজে কিংবা ঘরদোর তৈরীতে তারা বিনা পারিশ্রমিকে পরস্পরকে সাহায্য করে থাকে। এ সমাজে ব্যক্তিচেতনা যৌথচেতনাকে পুরোপুরি গ্রাস করেনি তার উদাহরন হলো বালা কাপানি। বালা কাপানির মুল উদ্দেশ্য গৃহস্থকে ধান কাটায় সাহায্য করা। বাংলাদেশের উত্তরাঞ্চলে মাংনা কিষান /মাগনা কিষান নামে একটি কৃষি-সংস্কৃতি চালু ছিল এর সাথে বালার তুলনা দেয়া যায়।

মুলত তরুন কৃষক ও কৃষানীরা দল বেঁধে 'বালা' গঠন করে। বালাগুলো গ্রাম থেকে গ্রামে এমনকি দুর-দুরান্তেও ধান কাটতে যায়। মণিপুরি গৃহবধুরা বালা নিয়ে নিজেদের বাপের বাড়ীতে সাহায্য করতে যায়। ধান কাটা শেষ হলে বালা দলটিকে 'বান্দারা' বা ভুঁড়িভোজ খাইয়ে আপ্যায়ন করার নিয়ম।
ছবি কৃতজ্ঞতাঃ তারিণী সিংহ
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,...
...বাকিটুকু পড়ুনবিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন
বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুন