ছেলেটার সাথে আমার পরিচয় ছিল। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। খুব ভালো ছাত্র ছিলো, এস.এস.সিতে এ+ পাওয়া ছেলে। খুব চাপা স্বভাবের মণিপুরী ছেলে। কথা কম বলতো, কারো সাথে মিশতো না। আমার বোনের কাছ থেকে জানতে পারি, গোসল করা না করা নিয়ে মা কি বলেছে তাতেই এই ঘটনা।
আমার বুকের ভেতর এসে লাগে খবরটা। কষ্ট আর হতাশায় আমি ভেঙে পড়ি। সেই সকাল থেকে মন খারাপ হয়েছে এখনো ভাল হয়নি। যতখানি ছেলেটার জন্য, তারচেয়ে বেশী দুঃখ হচ্ছে তার মায়ের জন্য। না জানি কেমন আছে অপরাধবোধে পাগলপ্রায় জননী। তার কি জানা ছিল তার ষোলো বছরের ছেলের এতোখানি অভিমান থাকতে পারে? কিভাবে মানুষ পারে এমন কাজ করতে? কেমন করে হয় এমন? কতখানি নিষ্ঠুর হলে, কতখানি স্বার্থপর হলে, জীবনের প্রতি কতখানি মমতাহীন হলে একজন মানুষ নিজের জীবন শেষ করে দিতে পারে, দেয়!
স্বাভাবিক হতে পারছি না তাই ঠিকমতো গুছিয়ে লিখতে পারলাম না। আজ রাতে কীভাবে ঘুমাবো জানিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


