আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৪
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ছবি তো দেখলেন এবার কৌতুক শুনেনঃ
রাঙামাটির পুলিশ সুপার মাসুদুল হাসান বিবিসিকে বলেন, "আমি ঘটনাস্থলে ছিলাম না। যতটুকু জানতে পেরেছি সেনাবাহিনী এবং পাহাড়িদের মধ্যে গোলাগুলি হয়েছে।" কোন পরিস্থিতিতে সেনা সদস্যরা গুলি করতে বাধ্য হয়েছে- প্রশ্ন করা হলে তিনি বলেন, "নিশ্চয় দরকার ছিল বলে গুলি করা হয়েছে। ওই খানে ঘরবাড়ি যেহেতু পোড়া যাচ্ছিল এটা নিয়ন্ত্রণে রাখার জন্যই গুলি করা হয়েছে।" অর্থ্যাৎ ভিক্টিম, মানে যাদের ঘরবাড়ি পুড়ে যাচ্ছিল, তাদেরকে উদ্দেশ্য করে গুলী ছোঁড়া হচ্ছিল! একেই বলে বাঘের বাচ্চা!!
কয়েকটি হাস্যকর লিংকঃ
* স্বজন হারিয়ে দিশেহারা আদিবাসীরা, দিন কাটছে অনাহারে
* বাঘাইছড়িতে আরেকটি লাশ উদ্ধার
* 32 houses torched in Rangamati clash
* Trouble flares in hills again
* Bangladesh military attacks Indigenous Jumma People
* সেনাবাহিনীর গুলিতে ৫ পাহাড়ি নিহত
* পাহাড়ে সেনা অবস্থান জরুরি: বিএনপি
* পাহাড় থেকে সেনা প্রত্যাহার করে ভুল করেছে সরকার : বিএনপি
কৃতজ্ঞতা স্বীকারঃ এসপি চাকমা জেনন
ছবিঃ ফেসবুক ও ফ্লিকার থেকে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাঘাইছড়ি বর্বরতা ;
প্রকাশ করা হয়েছে: এপেই যেসাদে আসু বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
লেখক বলেছেন: দুঃখের কিছু নাইরে ভাই। কয়জন উপজাতিই মারা গেছে, মানুষ তো আর মরে নাই।
বিপরীত স্রোত বলেছেন:
ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই
লেখক বলেছেন: হিট বাড়ানোর জন্যরে ভাই। হিট বেশী পেমেন্ট বেশী, বুঝেন না কেন?
ওরাকল বলেছেন:
দায়ীদের শাস্তি দেয়া হোক।
লেখক বলেছেন: দেশের আরো অনেক জনগুরুত্বপুর্ণ সমস্যা আছে। উপজাতিদের কি হলো না হলো এসব নিয়ে পড়ে থাকলে তো ভাই চলবে না।
সানুনয় বলেছেন:
ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষিদের অবশ্যই শাস্তি চাই তারা বাঙ্গালি হোক আর উপজাতি হোক।
লেখক বলেছেন: আ..চ্ছা।
নীল ভোমরা বলেছেন:
এইতো গত ডিসেম্বরে বাঘাইহাট হয়ে সাজেক ঘুরে এলাম।ওখানে যে সম্প্রদায়িক সম্প্রীতি হুমকীর মুখে.... এমনটা বুঝিনি, কোন আলামত পাইনি, বা লোক মুখেও তেমন কিছু শুনিনি! হঠাৎ করে পরিস্থিতি এমন খারাপ হয়ে গেল.... তা-ই বা কেমনে হয়?! পাহাড়ী বাঙালী উভয়পক্ষই অপর পক্ষকে দোষ দিচ্ছে! ঘটনার সূত্রপাত কিভাবে? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মূল হোতা কারা? সুন্দর সবুজ পাহাড়ে শান্তি বিনষ্ট হতে দেয়া যায়না! একটু বিষদভাবে জানার আগ্রহ রইল। জানাবেন কি?
লেখক বলেছেন: অতোটা দুঃখজনক না মনে হয়।
সুইট বলেছেন:
দুঃখজনক
লেখক বলেছেন: ৬ নং কমেন্টের উত্তর দ্রস্টব্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
লেখক বলেছেন: তদন্তগুলো বরাবরেই মতোই সেরকম হবে নিশ্চিত থাকেন।
হাসান মাহবুব বলেছেন:
দুঃখজনক..এরকম হল কেন? বিষদ ঘটনা এখনও জানতে পারলামনা খালি ছবিই দেখলাম।
পারভেজ বলেছেন:
দায়ীদের শাস্তি দেয়া হোক।
পারভেজ আলম বলেছেন:
সেনাবাহিনী জিনিসটাই খারাপ, পাকিস্তানী হউক আর বাংলাদেশী
শয়তান বলেছেন:
আমি একজন অশিক্ষিত অর্ধ-আদিম অসভ্য সন্ত্রাসী উপজাতীয় ব্লগার। ব্লগিং করার জন্য আমি 'র' এর নিকট হৈতে মোটা অংকের মাসোহারা পাইয়া থাকি। আমার অন্যতম বৈশিষ্ঠ্য হলো আমি সঠিকভাবে বাংলাভাষা বলতে ও লিখতে পারিনা। সুতরাং ভুলভ্রান্তি হৈলে নিজ গুণে ক্ষমা কৈরা দিয়েন। সমাপ্ত।
--
প্রোফাইলে এগুলা কি লিখছেন ? আমাদেরকে এতোটা লজ্জা দিচ্ছেন কেন ?
যীশূ বলেছেন:
ছবিগুলা আপনার কাছে মজার মনে হইছে?
লেখক বলেছেন: মজার বলেই পোস্টটি টিকে আছে। অন্য টাইটেল দিলে মাইনাসের বন্যায় আমার সাথে আপনিও ভেসে যেতেন।
আমি এবং আঁধার বলেছেন:
ভাই, একজন বাঙালি হিসেবে আমি সত্যিই লজ্জিত, খুবই খুবই লজ্জিত। আর কিছু বলার মত সাহস বা শক্তি পাচ্ছিনা। তাছাড়া শান্তি আসুক, শান্তি আসুক টাইপের ছেদো কথা বলে লাভইবা কি? মানসিকতার বিষবৃক্ষ এর শিকড় যে অনেক গভীরে। মানুষ কখনোই মানুষকে ঠান্ডা মাথায় মারতে পারেনা। সেজন্য আগে পশুর পর্যায়ে তাকে নামিয়ে নেয় এবং এরপর বিনা গ্লানীতে মারে। ৭১এ পাকীরা বাঙালিদের কুকুর-বেড়াল মনে করে মেরেছে, আর এই বাঙালীরাই সন্ত্রাসী, র-এর এজেন্ট, যুদ্ধে বিরোধী ছিলো, আরাকানের বাসিন্দা, বিচ্ছিন্নতাবাদী এসব ধোঁয়া তুলে নিশ্চিন্তে মেরে যাচ্ছে ।
একশ্রেণীর কুলাঙ্গার তাতে সমর্থনও দিচ্ছে। এরা ফিলিস্তীন, মনিপুর, কাশ্মীর, দারফুর নিয়ে মুখে ফেনা তুলে ফ্যালে, দুশ্চিন্তায় প্যাটের ভাত হজম হয়না আর দেশের মাঝের এই দৃশ্য তাদের মনে কোনো দাগ কাটেনা! তারা কন্সপিরেসী থিওরী খুঁজে বের করে এদের মাঝে। পাঁচটা লাশের চেয়ে একজন জওয়ানের আহত হওয়াকে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়!
একজন বাঙালী হিসেবে, ওপরের সবগুলো শ্রেণীর প্রতিনিধি হিসেবে এই অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি এবং এই ঘটনার সুষ্ঠু বিচার ( যা হয়ত কখনোই হবেনা, তবুও আমি আশাবাদী। শুধু এটাইতো সম্বল! ) চাইছি।
আবারও ক্ষমা চাইছি।
জেনন বলেছেন:
বাংলাদেশের অনেকেই পাহাড়িদের উপর চলমান বর্বরতা নিয়ে খুবই কষ্ট পায়। অনেকে লজ্জিতও হয়!!! কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস দেখাতে পারে না। আমি খুব লজ্জিত।এই হত্যাকান্ড কাউকে নাড়া দেয়না। শুধুমাত্র সাময়িকের জন্য মানবতাকে দোষ দেয়।
লেখককে ধন্যবাদ।
নাজির বলেছেন:
জেনন বলেছেন: বাংলাদেশের অনেকেই পাহাড়িদের উপর চলমান বর্বরতা নিয়ে খুবই কষ্ট পায়। অনেকে লজ্জিতও হয়!!! কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস দেখাতে পারে না। আমি খুব লজ্জিত।এই হত্যাকান্ড কাউকে নাড়া দেয়না। শুধুমাত্র সাময়িকের জন্য মানবতাকে দোষ দেয়।
লেখককে ধন্যবাদ।
@ জেনন পাহাড়িরা কোন দেশের?
সাদাসমুদ্র বলেছেন:
কৌতুক ভিতরে না, হেড লাইনে আপনি নিজেই করেছেন।
লেখক বলেছেন: হুম।
হাসান মাহবুব বলেছেন:
@ফারযানা, তুই কি মানুষের বাচ্চা? তোর কমেন্ট রিপোর্ট করলাম বেজন্মা। তোর মত কুত্তাগুলা নিপাত যাক।
মারস সোহেল বলেছেন:
যা হচ্ছে তা কোনভাবেই মানা যায় না। বাঙ্গালী-পাহাড়ী বিভক্তিটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে। শান্তির পথে চলার ধৈর্য্য ও সাহস দিক আল্লাহ আমাদের- এ আশায় রই।
নিস্তব্ধ বলেছেন:
লজ্জায় মাথা নত হয়ে যায়.......
মনজুরুল হক বলেছেন:
কুঙ্গ থাঙ, ব্লগে এবং ব্লগের বাইরে কখনো নিজেকে একা ভাববেন না। মনে রাখবেন আপনার এক ভাই আছে মনজুরুল হক নামে। দুখে এবং সুখে।
সৈয়দ দেলগীর বলেছেন:
শুধু আপনার লেখায় মন্তব্য করেতই লগইন করলাম। কিছু বলার নাই। শুধু মঞ্জু ভাইয়ের কথাটাই তুলে দিলাম-কুঙ্গ থাঙ, ব্লগে এবং ব্লগের বাইরে কখনো নিজেকে একা ভাববেন না। মনে রাখবেন আপনার এক ভাই আছে মনজুরুল হক নামে। দুখে এবং সুখে।
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন:
নিরপেক্ষ তদন্ত হওয়া উচিৎ।
এ.জে. মিন্টু বলেছেন:
সাকুল্যে মাত্র ৩টা মাইনাস? এটা কি হলো?? খোঁয়ারের সব ছাগল ম্যা ম্যা মাৎকার করতে করতে পোস্টে ঝাপায়া পড়েনাই দেইখা তাস্কিত হৈলাম। ৬ নং রিপ্লাইটা সেইরাম হৈসে।
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন:
সরকার কি করতেছে বুঝতে পারতেছি্না।এটাতো আগুন নিয়ে খেলা।
রায়হান সাঈদ বলেছেন:
লজ্জিত। সমতল ভূমির বাসিন্দা ভাবতেই ঘৃনা লাগছে বাঙালী ভাবতেই এখন খারাপ লাগছে নিজ দেশেই। ।
স্তব্ধতা' বলেছেন:
জানি আপনি আমার মন্তব্যের একটা স্যাটারিক জবাব হয়তো দেবেন।দিন সেটা মাথা পেতে নেব।তবুও বলছি, মানবতার এহেন অপমানে আমি লজ্জিত।
কথেবিডি বলেছেন:
আহারে! আপনিও তাইলে! এইসব ক্যাচাল বাদ দিয়ে চলেন, সবাই পাহাড়ে যাই। সবাই মিলে গাছ উপরিয়ে ঘাস লাগিয়ে আছি। ভয় কিছের ১৫ কোটি মানুষের দুইটা হাতে দুইটা গাছ উপড়াইয়ে ফেললে তো পাহাড় আর থাকবে না আর পাহাড় না থাকলে পাহাড়িও থাকবে না, পাহাড়ি না থাকলে ভারতও এইসব ন্যাংড়া পাহাড়ও নিতে চাইবো না, আর ই ইউ ও পাহাড়ি গো স্বাধীন করার স্বপ্ন থাকবে না।
চল চল পাহাড়ে চল!
চল চল পাহাড় চল!
পাহাড়ে পাহাড়ে সুন্দর সুন্দর ঘাসের কার্পেটিং করবো, আহারে পাহাড়িরা ঘাসের কার্পেটের নিচে শুয়ে থাকবে, জুম্মুলেন্ড এর স্বপ্ন দেখবে শুয়ে শুয়ে। আর মহাপন্ডিত এবং মহাত্মা পি মুন্শী কে দিয়ে গাছ কাটা প্রকল্পের উদ্বোধন করানো হবে।
১৫ কোটি নিয়ে চিন্তা করতে গিয়ে কয়েক লাখ ( টাকা ) মাইনাস হলেও তেমন ক্ষতি নাই। সুতরাং সংখ্যা এবং অঙ্ক নিয়ে যাদের চিন্তা তাদের কাছে ডিজিট টা তো একটা ব্যাপার বৈকি।
আরেকটু বলি, অনেকেই জায়গা সম্পত্তি নিয়ে বেশ চিন্তিত, কিন্তু জমি জমার হিসাব করতে গিয়ে উপমানু দের কথা কেউ চিন্তা করে না।
পাহাড়ি গো রাইখা শুধু শুধু ঝামেলা কইরা লাভ কি।
চল চল পাহাড়ে চল,
গাছ কাটি, ঘাস লাগাই.............
বাঙ্গাল বলেছেন:
ব্যাখ্যা বিশ্লষনহীন ছবি ব্লগ।
বাউল! বলেছেন:
আমি লজ্জিত।
মনির হাসান বলেছেন:
কুঙ্গ থাঙ, ভাই আমার। আমি লজ্জিত, আমি লজ্জিত এবং আমি লজ্জিত।আমাদের এই বাঙ্গালী'দের এই পাকি'পনা জানিনা ক্ষমা করতে পারবে কিনা।
আইরিন সুলতানা বলেছেন:
প্রশ্ন করা হলে তিনি বলেন, "নিশ্চয় দরকার ছিল বলে গুলি করা হয়েছে। ওই খানে ঘরবাড়ি যেহেতু পোড়া যাচ্ছিল এটা নিয়ন্ত্রণে রাখার জন্যই গুলি করা হয়েছে।" অর্থ্যাৎ ভিক্টিম, মানে যাদের ঘরবাড়ি পুড়ে যাচ্ছিল, তাদেরকে উদ্দেশ্য করে গুলী ছোঁড়া হচ্ছিল! একেই বলে বাঘের বাচ্চা!!-----------
মানুষ এখনো কি বিবেকবর্জিত !
আসিফ মহিউদ্দীন বলেছেন:
পার্বত্য অঞ্চলে কিছুদিন ছিলাম। দেখেছি সোনাবাহিনীর অত্যাচার। শুধু সোনাবাহিনীর দোষই বা দেই কিভাবে, অনেক বাঙ্গালীও জড়িত লুটপাট- হত্যা- নির্যাতনে।"প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি"
সেলটিক সাগর বলেছেন:
ইউনিভার্সিটির হলে থাকার সময় আমার রুমমেট ছিল এক চাকমা ছেলে। এত চমৎকার ছেলে যে বন্ধুত্ব হতে খুব বেশী সময় লাগেনি। আজ এই ছবিগুলো দেখে ওর কথা খুব বেশী করে মনে পড়ল। জানিনা সে কতটা নিরাপদে আছে। আমি প্রতিবাদ জানাই - দৃঢ়কন্ঠে। এইসব ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রত্যেকের বিচার চাই। আর জানাতে চাই যে একজন বাঙালী হিসেবে আমি লজ্জিত। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৩৬.
বাঙ্গাল বলেছেন: ব্যাখ্যা বিশ্লষনহীন ছবি ব্লগ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আর ৩৬ নং মন্তব্য কারীকে বলা যায়, ব্যখ্যা বিশ্লেষনের কি দরকার? কুঙ্গ থাঙ দাদা তো বলেই দিয়েছেন যে এই পোস্টে মজা পাওয়ার মত কিছু ছবি রয়েছে। আপনি পাননি মজা? আচ্ছা তাহলে দেখেন তো এই ছবিগুলো কেমন লাগে আপনার? কি অদ্ভুত সুন্দর না এগুলো?
দাউদাউ আগুন জ্বলছে খাগড়াছড়ির আদিবাসী অধ্যুষিত মহাজনপাড়ায়।
পোড়া টিন, ছাই সাক্ষী দিচ্ছে মহাজনপাড়ার এই স্থানে ঘর-বসতি ছিল। গতকাল পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরগুলো
ছবি: প্রথম আলো
রেটিং বলেছেন:
জানি না কি করলে এটা ঠিক হবে! বিশাল পৃথিবীতে আমি অতিশয় ক্ষুদ্র এক মানুষ! যদি সুযোগ এইসব হারামীদের এক ঈশারায় সরিয়ে দিতাম! এইভাবে মানুষ খুন করাকে সভ্যতা বলে না। আমাদের সব সরকার এই ইস্যু থেকে মুনাফা তুলে কেও আমাদের আদিবাসীদের জন্য কাজ করে না, তাদের নিরাপত্তা দেয় না! ধ্বিক বাংগালী জাতী ও তার বিবেক! +
রন্টি চৌধুরী বলেছেন:
মাসুদুল হাসান তাও তো বলেছেন যে সেনাবাহিনী আর পাহাড়ীর মাঝে গোলাগুলি হয়েছে। উনার অসীম দয়া।টেলিমিডিয়ায় প্রথম দিনের ঘটনার পর দেখেছিলাম আর্মির এক শালা বলছে যে তারা কিছুই করে নি। এক আর্মি সদস্যকে পাহাড়ীরা কুপিয়েছে, পরে আর্মির উদ্দেশ্যে গুলি করেছে। পাহাড়ীরা হাজার রাউন্ড গুলি বর্ষন করেছে, আর আর্মি দুই তিন রাউন্ড ফাকা গুলি করেছে !!!!
দীপান্বিতা বলেছেন:
হেডিং দেখে ভাবলাম মজার কিছু!খুব খারাপ লাগছে......কেমন আছেন সবাই এখন!
য়াওশাঙ শুভ বার্তা নিয়ে আসুক চারদিকে...সমবেদনা ও শুভ কামনা।
(ওই পোস্টটা এখানে পোস্ট করবেন না!...)
পাহাড়ে বাংগালিদের ক্ষতি সম্পর্কে কিছুই লিখলেন না
পাহাড়ের ঘটনাটা দঃখ জনক তাই বলে ......................
আমরা কি বাংগালি নাকি পাহাড়ি
নিরপক্ষভাবে কিছু লিখুন অভশ্যই সহযোগিতা পাবেন সকলের পক্ষ থেকে।
আমার অনিচ্ছা সত্যেও যদি আপনার মনে দুঃখ এসে থাকে আমাকে ক্ষমা করবেন।
আসালামু আলাইকুম
লেখক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। আপনি যা খুজছেন তা সামহোয়ার ব্লগে প্রচুর পাবেন। অনুগ্রহ করে ব্লগে ২১-৩০ তারিখের পাতাগুলো বের করে দেখুন। পাহাড়ীদের বিপক্ষে প্রোপাগান্ডা, রেসিজম এবং ফ্যাসিজমকে প্রমোট করার ক্ষেত্রে সামহোয়ারইন শীর্ষস্থানে।
দূর আকাশের নীল তারা বলেছেন:
এই ছবি অনেক আগে থেকেই নেটে চলে আসছে। তাহলে এই ছবি কি করে বাঘাইছড়ির ছবি হয়? মিথ্যাচারের একটা সীমা থাক উচিৎ।
লেখক বলেছেন: আমি কি পোস্টের কোথাও বলেছি ছবিগুলো বাঘাইছড়ির? ছবিগুলো নিকারাগুয়ার গহীন জংগল থেকে তোলা। এবার খুশী তো! তবে ছবিগুলো ফেব্রুয়ারি মাসের ২১ ও ২২ তারিখে তোলা, এ বিষয়ে নিশ্চিত করতে পারি।
রাজিয়েল বলেছেন:
খুব দুঃখ পেলাম ভাই। কিছু বলার মুখ নাই। একজন সাধারন বাঙ্গালির সাথে সাধারন একজন উপজাতি মানুষের কোন সমস্যা নাই, এটুকুই খালি সান্তনা দিতে পারি আপনাকে।
দীপান্বিতা বলেছেন:
শুভ নববর্ষ, কুঙ্গ থাঙ!...কেমন আছেন!
অনার্য তাপস বলেছেন:
বস, ছবিগুলো আসলেই মজার!!??
য়িমতিআজ বলেছেন:
ব্যাথা...
নিশাচর ভবঘুরে বলেছেন:
মনির হাসান বলেছেন: কুঙ্গ থাঙ, ভাই আমার। আমি লজ্জিত, আমি লজ্জিত এবং আমি লজ্জিত।আমাদের এই বাঙ্গালী'দের এই পাকি'পনা জানিনা ক্ষমা করতে পারবে কিনা।


















