আমার প্রিয় পোস্ট

প্লিজ আমাকে ও গ্রেফতার করুন.....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩

শেয়ারঃ
0 3 0

চারিদিকে আতংক, সংঘাত আর হানাহানি। হত্যা, ভাংচুর, আগুন,ধর্ষন, টেন্ডারবাজি আর রগ কাটাকাটি। প্রতিরোধহীন প্রতিশোধের আগুনে জ্বলছে সারা দেশ। নিপিড়ীতদেরই আবার দাড় করানো হচ্ছে মিথ্যা মামলায় আসামী করে বিচারের কাঠগরায় ! সরকারি দলের অপরাধীদের বিচারের দরকার নাই কারন জনগনই তো তাদের ম্যান্ডেট দিয়েছে ! এখন অপরাধীদের অপরাধের প্রতিবাদ না করলেই তো হয়! আজ তো সত্যিই দিন বদল হয়েছে দশ টাকায় চাল না খেতে পারলেও !
দেশ জুরে গ্রেফতার করা হচ্ছে হাজারো নিরপরাধ ছাত্র-জনতা। তাদের অপরাধ তারা এ দেশকে সেক্যুলার দেশ বানানোর বিরুদ্ধে। ভারতীয় আধিপত্যবাদের পথে ও বড় বাধা তারাই।আমার অবস্হান ও তাদের কাতারেই। আরো যে যে ডিজিটাল দোষে আমি দোষী হতে পারি তার কিছু নিচে তুলে ধরলাম:

আমি ভারতকে প্রতিবেশী ও বন্ধু হিসাবে মানি তবে বস হিসাবে মানতে নারাজ তাই আমি গ্রেফতার হতে পারি দেশ বিরোধী হিসাবে।

আমি সেক্যুলার বা বাম ঘরনার লোক নই তাই আমি গ্রেফতার হতে পারি রাজাকার হিসাবে।

আমি ইসলামকে জীবন বিধান মেনে মুসলমান হিসাবে বাচতে চাই তাই আমি গ্রেফতার হতে পারি জংগী হিসাবে।

আমার ঘরে কোনো পর্নগ্রাফী নাই আছে কোরান, হাদিস ও ইসলামি সাহিত্য তাই আমাকে গ্রেফতার করা যাবে জিহাদী বই রাখার দায়ে।

ইউনিভার্সিটি ও কলেজে আমার বিরুদ্ধে ধর্ষন বা ছাত্রী হয়রানির কোনো অভিযোগ নাই তাই আমি গ্রেফতার হতে পারি শিবির হিসাবে।

লিস্ট আর বড় না করে বলতে চাই আমার গায়ে দিন বদলের ডিজিটাল হাওয়া লেগেছে........ প্লিজ আমাকে ও গ্রেফতার করুন ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৪
রিজুয়ান বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!!! আমি গ্রেফতার হতে চাই...............
২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: আমি ইসলামকে জীবন বিধান মেনে মুসলমান হিসাবে বাচতে চাই তাই আমি গ্রেফতার হতে পারি জংগী হিসাবে। আমার ঘরে কোনো পর্নগ্রাফী নাই আছে কোরান, হাদিস ও ইসলামি সাহিত্য তাই আমাকে গ্রেফতার করা যাবে জিহাদী বই রাখার দায়ে।

কতো চমৎকার না বলেছেন। এটার নাম াউয়া লীগ।
৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১১
সপ্নীল বলেছেন: সহমত প্রতিটা পয়েন্টে। ++
৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৮
তীরান্দাজ বলেছেন: ভুতেরা চাহুক সংকীর্নতা, পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ
আমরা চাহিব উদার আকাশ দৃপ্ত মৃর্তু প্রেম অভেদ....
ওরা কাঁদা ছুঁড়ে বাধা দেবে রে ভাই
উহারা চলুক উহাদের পথে-আমাদের পথে আমরা যাই।
৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯
বাস্তুহারা বলেছেন: সহমত। প্লিজ আমাকে ও গ্রেফতার করুন
৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩
নন্দনপুরী বলেছেন:

কোরান, হাদিস ও ইসলামি সাহিত্য থাকলে কউকে গ্রেফতার করা হয়নী,হবেওনা।
৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৬
মামুন বিদ্রোহী বলেছেন: সবকটা ছাগু একসাথে ব্লগটাকে সমানে অস্থির করে যাচ্ছে......
৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৯
বাউল! বলেছেন: মামুন বিদ্রোহী বলেছেন: সবকটা ছাগু একসাথে ব্লগটাকে সমানে অস্থির করে যাচ্ছে......
৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩২
কলম.বিডি বলেছেন: আমার ফাঁসি চাই

 

মোট সময় লেগেছে ১.০৬০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আসুন আমরা সবাই ভাল হই...ভাল থাকি!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই