পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বর্তমান রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো বিচার শুরু করবেন না বলে জানিয়েছেন। আদালত অবমাননা মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্টে হাজিরা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।মামলার শুনানি আগামী ১ লা ফেব্রয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতে প্রধানমন্ত্রী গিলানীর উপস্থিতিতে এক ঘণ্টা শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে গিলানির সাথে ছিলও পিপিপি সরকারের মন্ত্রী নেতারা। আদালতে গিলানি বলেন, পাকিস্তানের বর্তমান সংবিধান রাষ্ট্রপতিকে সকল মামলা- বিচার থেকে অব্যাহতি দিয়েছে। রাষ্ট্রপতি এ ক্ষমতা ভোগ করে থাকে। সে কারণে বর্তমান সরকার রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আদালতে মামলা দায়ের করতে পারে না। আমার বন্ধু-বান্ধব ও আইন বিশেষজ্ঞদের সাথে এ নিয়ে আলোচনা করেছি। আদালতে এ কথা গুলো বলেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। খবর বিবিসি সূত্রের।
উল্লেখ্য, কিছু দিন আগে পাকিস্তানের সর্বোচ্চ আদালত এক ব্যক্তির রীটের প্রেক্ষিতে এনআরও নামক অধ্যাদেশ অবৈধ ঘোষণা করে। এই অধ্যাদেশটির সাবেক পাক সেনাশাসক পারভেজ মোশারফের ইচ্ছায় তৈরি করা হয়েছিলো। এন আর ও নামক ওই অধ্যাদেশের মাধ্যমে রাজনীতিবিদদের দুর্নীতি মার্জনা করা হয়েছিলো। মার্জনা পাওয়া ব্যক্তিদের মধ্যে বর্তমান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ছিলো। কিন্তু আদালত এনআরও নামক অধ্যাদেশটি অবৈধ ঘোষণা করে। রাষ্ট্রপতির বিরুদ্ধে দুনীতি মামলার বিচার শুরু করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত । প্রধানমন্ত্রী গিলানি সর্বোচ্চ আদালতের এই নির্দেশ বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায়। এ কারণে পাকিস্তানের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করে। রুলের জবাব দিতে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গিলানি সেখানে যান।
আদালত রুলে শুনানি আগামী ১ ফেব্রয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে। খবরের সূত্র এই লিংকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



