somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকাকে গত পাঁচ দিন যাবত চা-বিস্কুট খাইয়ে রাখা হয়েছে :((:((:((

২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ। আগামী ১৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন হবে কিনা তার ওপর আদেশ দেবে আদালত।

২৩ জানুয়ারি সোমবার সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসে। বিচারের শুরুতে সাকা চৌধুরী আদালতের অনুমতি নিয়ে কিছু বলতে চান। আদালত সাকা চৌধুরীকে বক্তব্য পেশের অনুমতি দেন। আদালতে সাকা বলেন, গত পাঁচ দিন যাবত তাকে চা-বিস্কুট খাইয়ে রাখা হয়েছে। তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

সাকা আরো বলেন,আমার আইনজীবী ও আত্মীয় সজ্জনকে আমার সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। আমি আপনাদের হেফাজতে আছি। আমার কাছে অর্থ দাবি করা হয়েছে। বলা হয়েছে ওপরে টাকা দিতে হবে। ওপর বলতে আমি আপনাদের বুঝি। তাই আমি আপনাদের কাছে জানতে চাই কার কত টাকা লাগবে। জবাবে ট্রাইব্যুনালের একজন সদস্য বিচারক বলেন, ওপরের কথা ওপরেই ছেড়ে দেন। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, বিভিন্ন ভাবে আমরাও অনেক ধরনের কথা শুনি। সবকিছু শুনার প্রয়োজন নেই। এসব বাইপাস করেই আমরা বিচার কাজ চালিয়ে যাচ্ছি। আপনার যদি কোনো দাবি থাকে তবে আইনজীবীর মাধ্যমে তা পিটিশন আকারে আদালতে পেশ করুন। আমরা দিন তারিখ ও সাক্ষাতের সময় উল্লেখ করে দিবো।

সাকার আইনজীবী এডভোকেট এম রেজাউল করিম ও আহসানুল হক হেনা তাদের বক্তব্য পেশ করেন। এম রেজাউল করিম বলেন, অভিযোগ গঠনের শুনানির জন্য আমরা পর্যাপ্ত সময় পাইনি। জবাবে আদালতে বলেন, আপনাদের সময় দেয়া হবে। এখন যতটুকু প্রস্তুতি আছে তার ওপর বলুন।

সাকার আইনজীবী আহসানুল হক হেনা বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ওপর যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। তিনি রাজনৈতিক কারণে অভিযুক্ত হয়েছেন। আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে গুডস হিলে সাকার টর্চার সেল ছিলও। সেটিকে শেলটার সেল(আশ্রয় শিবির) বলে উল্লেখ করেন সাকার আইনজীবী। চট্টগ্রামের এলিট ক্লাস(উচ্চ বিত্ত) ও মাইনোরিটি শ্রেণীদের আশ্রয় দেয়া হয়েছিলো সেখানে।

নতুন চন্দ্র সিংহ হত্যার বিষয়ে সাকা চৌধুরীর আইনজীবী বলেন, একই ঘটনার জন্য দুই আদালতে একই সাথে বিচার চলতে পারে না। সুপ্রিম কোর্টের আপীল বিভাগে নতুন চন্দ্র সিংহের হত্যা সম্পর্কিত একটি মামলা বিচারাধীন আছে। এই ট্রাইব্যুনালেও একই ঘটনার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরিকে অভিযুক্ত করা হয়েছে। জবাবে, ট্রাইব্যুনাল প্রশ্নটি পিটিশন আকারে আদালতে দাখিল করতে বলেন। এ বিষয়ের ওপর পরে আদেশ দেয়া হবে বলে ট্রাইব্যুনাল জানান।

১৯৭১ সালের এপ্রিলে সাকা চৌধুরী পাকিস্তান হয়ে লন্ডন চলে যায়। এ কারণে তিনি মানবতা বিরোধী অপরাধমূলক কোনো কাজে অংশ গ্রহণ করেননি। তার বাবা ফজলুল কাদের চৌধুরী রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তিনি(ফকাচৌ) বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষের একজন আইনজীবী ছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান তার বাবার সরকারি সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছিলো। সে কারণে পাকিস্তানের পক্ষে কাজ করার কোনো প্রশ্নই ওঠে না।

কুণ্ডেশ্বরীর প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহের হত্যাকারী তিনি(সাকা) নন। নতুন চন্দ্র সিংহ তার বাবার বন্ধু ছিলও। তাকে তিনি(সাকা) হত্যা করে নাই। অভিযুক্ত সাকা চট্টগ্রামের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর গণহত্যা চালিয়েছেন। এমন অভিযোগ মিথ্যা। যদি তাই হয়, তবে তার বাড়ির পাশে যেসব হিন্দু থাকে তারা কেনও গণহত্যার শিকার হলও না। খবরের সূত্র এই লিংকে
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×