১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈদী বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ সময় মত সাক্ষীদের আদালতে হাজির করতে না পারার কারণে এই মুলতবি প্রস্তাব আদালতে গৃহীত হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় ট্রাইব্যুনাল বসে। রাষ্ট্রপক্ষ একজন সাক্ষী হাজির করেন। নতুন এই সাক্ষীর নাম অভিযুক্ত পক্ষকে আগে ভাগে জানানোর নিয়ম থাকলেও তা করেনি রাষ্ট্রপক্ষ। নতুন সাক্ষীর জবানবন্দী দিলে তা রাষ্ট্রপক্ষের বক্তব্য সমর্থন করে নাই। আদালত নতুন সাক্ষীকে জবানবন্দি থেকে বিরত রাখতে বলেন।
যেসব সাক্ষী আজ আনার কথা ছিলও আজ কেনো তাদের আনা হয়নি। ট্রাইব্যুনালের এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি গোলাম আরিফ টিপু বলেন,আমরা তাদের আনার অনেক চেষ্টা করেছি কিন্তু তাদের আনা যায়নি। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌসুলিদের এমন উত্তরে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেন। ট্রাইব্যুনাল মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষী না আসার কারণ জানতে চান। আদালতে উপস্থিত তদন্তকারী কর্মকর্তা বলেন, সাক্ষীরা সকলে অসুস্থ হয়ে পড়েছে।
সাক্ষী আনতে কতদিন সময় লাগবে ট্রাইব্যুনালের এমন প্রশ্ন রাষ্ট্রপক্ষকে করলে জবাবে রাষ্ট্রপক্ষের কৌসুলি হায়দার আলী বলেন, আমাদের সপ্তাহখানেক সময় লাগবে। তিনি বলেন আমরা যে কাজে হাত দিয়েছি তা অত্যন্ত কঠিন কাজ। তাই এমনটা হতে পারে বলে তিনি ট্রাইব্যুনালকে জানান।
আজ যে সাক্ষীকে রাষ্ট্রপক্ষ এনেছিলও তার নাম মোঃ: হোসেন আলী। বয়স ৬৬-৬৭ বছর। তিনি সাঈদীকে কবে দেখেছেন তা সঠিক ভাবে বলতে না পারার কারণে আদালত তার জবান বন্দি নেয়া থেকে বিরত থাকে। খবরের সূত্র এই লিংকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



